By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ৭ রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী : জনগণ ভোট দিলে ক্ষমতায় থাকবো, না হলে নেই
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ৭ রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী : জনগণ ভোট দিলে ক্ষমতায় থাকবো, না হলে নেই
জাতীয়

৭ রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী : জনগণ ভোট দিলে ক্ষমতায় থাকবো, না হলে নেই

Last updated: 2023/02/01 at 11:18 AM
করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : আওয়ামী লীগ জনগণের ক্ষমতায় বিশ্বাসী জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নতুন আইন প্রণয়নের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এ কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ ভোট দিলে আমরা আবার ক্ষমতায় থাকবো, তা না হলে নেই।’

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসির সাত সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। এসময় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমি নিজের জন্য নয় বরং দেশ ও জনগণের জন্য কাজ করছি। দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন করাই আমরা মূল লক্ষ্য। সরকার সব গৃহহীন ও ভূমিহীন মানুষের জন্য ঘর নিশ্চিত করতে কাজ করছে। বর্তমানে চূড়ান্ত পর্যায়ে প্রায় ৪০ হাজার ঘর নির্মাণ করা হচ্ছে। ৪০ হাজার ঘর বিতরণের পর কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবে না।

বৈঠকে অংশ নেওয়া সাত বিদেশি কূটনীতিক হলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ লারবি, মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম, মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সমীর, ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বুলুশি, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এসওয়াই রামাদান, সৌদি আরবের রাষ্ট্রদূত এশা ইউসেফ এশা আলদুহাইলান এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসেফ আলহামৌদি।

প্রধানমন্ত্রী মুসলিম উম্মাহকে সম্মিলিতভাবে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিলিস্তিনকে সমর্থন করেছিলেন। তিনি ফিলিস্তিনিদের পাশেও দাঁড়িয়েছিলেন।

বৈঠকে ওআইসিভুক্ত সাত দেশের কূটনীতিকরা জানান, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ ভালো আছে, সুখে আছে। মুসলিম উম্মাহর সদস্য হিসেবে তারা (দূত) খুশি ও গর্বিত। প্রায় ৭০ লাখ বাংলাদেশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজ করছেন। তারা ওইসব দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখছেন।

তারা আশা প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে¡ বাংলাদেশের এ অগ্রগতি অব্যাহত থাকবে। পাশাপাশি আগামী সাধারণ নির্বাচনে শেখ হাসিনার সাফল্য কামনা করেন ওআইসিভুক্ত দেশের কূটনীতিকরা।

করেস্পন্ডেন্ট February 1, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রক্তে রাঙ্গানো ফেব্রুয়ারি মাস শুরু
Next Article সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ করেছে : প্রধানমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

আ’লীগ সরকারের সকল মেগা প্রকল্প তদন্ত হবে: সৈয়দা রিজওয়ানা হাসান

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
সাতক্ষীরা

মুক্তিযুদ্ধ: ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বরের বুদ্ধিজীবীদের কেন হত্যা করা হয়েছিল

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা সহ সারা দেশে সরিষা ফুলের মধু সংগ্রহ ব্যস্ত চাষিরা

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

সুদানে ইউএন ঘাটিতে হামলায় নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
জাতীয়

বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন মোটরসাইকেল মালিক হান্নান

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
জাতীয়

ডিপ কোমায় হাদি, স্থিতিশীল হলে দেশের বাইরে চিকিৎসার সিদ্ধান্ত

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?