By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ৯ দল নিয়ে আরেকটি বাম জোট গঠন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > ৯ দল নিয়ে আরেকটি বাম জোট গঠন
জেলার খবররাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

৯ দল নিয়ে আরেকটি বাম জোট গঠন

Last updated: 2023/01/21 at 9:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : রাজনীতির মাঠে নানা মেরূকরণের মধ্যেই দেশে আরেকটি বামপন্থি জোটের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। বামপন্থি সাতটি দল ও সংগঠনের সমন্বয়ে গঠিত নতুন এই জোটের নামকরণ করা হয়েছে ‘ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’। আজ শনিবার নতুন এই জোটের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে। নতুন এই জোটের শরিক দল ও সংগঠনগুলো হচ্ছে- শুভ্রাংশ চক্রবর্তীর নেতৃত্বাধীন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, জাফর হোসেনের নেতৃত্বাধীন নয়াগণতান্ত্রিক গণমোর্চা, নাসিরুদ্দিন আহমেদ নাসুর নেতৃত্বাধীন গণমুক্তি ইউনিয়ন, সন্তোষ গুপ্তের নেতৃত্বাধীন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মাহবুব), ইমাম গাজ্জালীর নেতৃত্বাধীন কমিউনিস্ট ইউনিয়ন, শহিদুল ইসলাম মুকুলের নেতৃত্বাধীন বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টি এবং মাসুদ খানের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ। নতুন জোটের প্রথম সমন্বয়ক হচ্ছেন নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন। অবশ্য নতুন এই জোটের শরিক দলগুলোর মধ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টি বাদে বাকি ছয়টি দলই সদ্য স্থগিত হওয়া বামপন্থিদের আরেকটি জোট ‘৯ সংগঠন’-এ যুক্ত ছিল। বামপন্থি ৯টি দল ও সংগঠনের সমন্বয়ে গড়ে ওঠা ওই জোট ছেড়ে ‘ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’ নামে নতুন জোটটি গঠন করতে যাচ্ছেন উদ্যোক্তারা। মূলত বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যাওয়া বা না-যাওয়া নিয়ে মাসখানেক ধরে চলে আসা মতবিরোধের জের ধরেই ‘৯ সংগঠন’ ভেঙে যায়। এই জোটের অন্যতম দুই শরিক দল বদরুদ্দীন উমরের নেতৃত্বাধীন জাতীয় মুক্তি কাউন্সিল এবং টিপু বিশ্বাসের নেতৃত্বাধীন জাতীয় গণফ্রন্ট সরকারবিরোধী আন্দোলনে থাকা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির সঙ্গে কোনো ধরনের আন্দোলনে যাওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে আসছিল জোটের অন্য সাতটি শরিক দল। পরে ৯ সংগঠনের ছয়টি এবং জোটের বাইরের দল বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টি আলোচনার মাধ্যমে ইস্যুভিত্তিক নতুন একটি জোট গঠনের সিদ্ধান্ত নেয়। এর পরপরই ‘৯ সংগঠন’র কার্যক্রম স্থগিত করা হয়। অন্যদিকে, সদ্য স্থগিত হওয়া এই জোটের বাকি শরিক সরওয়ার মোর্শেদের নেতৃত্বাধীন বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টির কোনো জোটেই ‘প্রতিনিধিত্ব’ করার মতো অবস্থান না থাকায় দলটি নতুন জোটে যুক্ত হতে পারেনি। বর্তমানে জাতীয় মুক্তি কাউন্সিল, জাতীয় গণফ্রন্ট এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি আলাদাভাবে দলীয় কার্যক্রম চালাচ্ছে। এই অবস্থায় শনিবার (২১ জানুয়ারি) সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’ এর আত্মপ্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।সকাল ১১টায় রাজধানীর তোপখানা রোডের আ ফ ম মাহবুবুল হক মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। নতুন জোট গঠনের উদ্যোক্তাদের অন্যতম বাসদের (মাহবুব) কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন বলেন, মূলত ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের লক্ষ্য নিয়েই নতুন জোট গঠনের উদ্যোগ নিয়েছেন তাঁরা। ইস্যুভিত্তিক আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ উৎখাতের উদ্দেশ্যে এগোবে নতুন জোটটি। তবে আপাতত আগামী জাতীয় নির্বাচন নিয়ে ভাবছেন না তাঁরা। ফ্যাসিবাদ উৎখাতের পরই এ নিয়ে ভাববেন তাঁরা। জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম জানান, ৯ সংগঠনের কার্যক্রম স্থগিত হওয়ার পর আপাতত দলীয়ভাবে কার্যক্রম চালাচ্ছেন তাঁরা।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 21, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দেশে আরও ১৭ জনের করোনা শনাক্ত
Next Article বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে ৫ মুসল্লির মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago
খুলনা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago
খুলনা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?