By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আস্থা সংকটে শেয়ারবাজার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > আস্থা সংকটে শেয়ারবাজার
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

আস্থা সংকটে শেয়ারবাজার

Last updated: 2024/02/20 at 2:10 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

শেয়ারবাজারে দীর্ঘদিন পর অধিকাংশ কোম্পানি থেকে ফ্লোর প্রাইস (নিম্নসীমা) উঠিয়ে নেওয়ার পর আপাতত কিছুটা স্বস্তি ফিরেছে। লেনদেন, মূল্যসূচক ও বাজারমূলধনও বেড়েছে। সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের (অংশীজন) মধ্যেও বিরাজ করছে ফুরফুরে মেজাজ।

এ অবস্থাকে নিজেদের সফলতা হিসাবে বিবেচনা করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে এতকিছুর পরও বিনিয়োগকারীরা পুরোপুরি আস্থা ফিরে পাচ্ছেন না। বিনিয়োগকারী ও বাজারসচেতন ব্যক্তিদের মতে, গত ১৫ দিনে বাজারে লেনদেন ও দাম বৃদ্ধির তালিকায় যেসব কোম্পানি এগিয়ে রয়েছে, তারা গ্যাম্বলারদের (কারসাজি) আইটেম হিসাবে পরিচিত। ফলে এই ঊর্ধ্বগতি পরিকল্পিত বলেই তারা মনে করেন। সেটি হলে এ ঊর্ধ্বগতি কতদিন টেকসই হবে, সে প্রশ্ন থেকেই যায়। আস্থা-অনাস্থার দোলাচলে থাকা শেয়ারবাজারের এ পরিস্থিতিতেও আশার দিক হলো, এখনো বাজারে বেশকিছু শেয়ারের দাম বৃদ্ধির সুযোগ আছে, যা মূল্যসূচককে এগিয়ে নিতে পারে। অর্থনীতিবিদ ও বাজারসংশ্লিষ্টদের মতে, মোটা দাগে বাজারে চাহিদা ও সরবরাহ সংকট এখনো বিদ্যমান। চাহিদার দিক থেকে সংকট হলো বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা নেই। আর সরবরাহের দিক থেকে সংকট হলো, বাজারে ভালো কোম্পানির সংখ্যা কম। সব মিলে দুর্বল অস্তিত্বে টিকে আছে শেয়ারবাজার।

স্বভাবতই শেয়ারবাজারের এমন পরিস্থিতি উদ্বেগজনক। তবে আমরা মনে করি, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থার সংকটই যেহেতু মূল সমস্যা, সেহেতু সর্বপ্রথম এ সংকট কাটাতে উদ্যোগী হতে হবে। পাশাপাশি ভালো শেয়ারের সরবরাহ বাড়াতে হবে। বাজারে তারল্য বৃদ্ধিতে উদ্যোগী হতে হবে। তা না হলে দীর্ঘমেয়াদে বাজারকে টেকসই করা কঠিন হয়ে পড়বে। কারসাজির মাধ্যমে কেউ বিনিয়োগকারীদের ক্ষতি করলে আইন অনুসারে দ্রুত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে কমিশনকে তৎপর থাকতে হবে। শেয়ারবাজারে কোনো সিন্ডিকেট যাতে গজিয়ে উঠতে না পারে সে ব্যাপারেও কমিশনকে কার্যকর উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং কেন্দ্রীয় ব্যাংককে সমন্বয়ের মাধ্যমের কাজ করতে হবে। পুঁজিবাজারে সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবিকে বাজারে সব ধরনের সহায়তা দিতে হবে। মনে রাখতে হবে, বাজারের এ পরিস্থিতিতে এখন সর্বোচ্চ সতর্কতার সময় এসেছে। এ সতর্কতার ওপরই নির্ভর করছে আগামী দিনের শেয়ারবাজার ও অর্থনীতির অবস্থা। শেয়ারবাজারে সুশাসন নিশ্চিত করতে কর্তৃপক্ষ যথাযথ উদ্যোগ নেবে, এটাই প্রত্যাশা।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 20, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এক দিন ছুটি নিলেই টানা চার দিনের ছুটি
Next Article অনুদানের টাকা ফিরিয়ে দিলেন জয়া আহসান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

১১ দিনেও নিখোঁজ ব্যবসায়ি সুজনের সন্ধান পায়নি পুলিশ, উদ্ধারের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?