By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: এবার শ্রীলঙ্কা থেকে যুব বিশ্বকাপ সরিয়ে নিল আইসিসি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > এবার শ্রীলঙ্কা থেকে যুব বিশ্বকাপ সরিয়ে নিল আইসিসি
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

এবার শ্রীলঙ্কা থেকে যুব বিশ্বকাপ সরিয়ে নিল আইসিসি

Last updated: 2023/11/21 at 4:42 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কা ক্রিকেটের দুঃসময় যেন পিছুই ছাড়ছে না। সবার আগে বিশ্বকাপ ব্যর্থতায় ভারত ছেড়ে নিজ দেশে পৌঁছানোর পর থেকেই লঙ্কানরা পাচ্ছে একের পর এক দুঃসংবাদ। তবে বিষাদময় বিশ্বকাপ কাটানোর পর যে বড় দুঃসংবাদ পেয়েছে ১৯৯৬ বিশ্ব চ্যাম্পিয়নরা তা কখনো ভাবতে পারেনি তারা। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছে। নিষেধাজ্ঞার পর আসন্ন ২০২৪ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক থেকেও শ্রীলঙ্কার নাম সরিয়ে নিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখান থেকে সরিয়ে টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। আইসিসির এক জরুরি সভায় আজ (মঙ্গলবার) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত রোববার ভারতের আহমেদাবাদে পর্দা নেমেছে ওয়ানডে বিশ্বকাপের। সেখানে স্বাগতিক ভারতকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ফাইনালের ভেন্যুতে এবার আইসিসির সভা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, লঙ্কান ক্রিকেট ও ওয়ানডে ফরম্যাটের ভবিষ্যৎ নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার বিষয় আগেই শোনা গিয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। এর আগে ১০ নভেম্বর শ্রীলঙ্কান ক্রিকেটকে সাময়িক সময়ের জন্য নিষেধাজ্ঞা দেয় আইসিসি। দেশটির ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে তাদের সদস্য পদ কেড়ে নেওয়া হয়েছে। আজকের বৈঠকেও বহাল রাখা হয়েছে সেই নিষেধাজ্ঞা। সহসাই লঙ্কানরা সদস্য ফিরে পাচ্ছে না বলেই সেখান থেকে আসন্ন বিশ্বকাপও সরিয়ে নেওয়ার এমন সিদ্ধান্ত।

এক সূত্রের বরাতে ক্রিকবাজ জানিয়েছে, ‘সভায় সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয়েছে যে নিষেধাজ্ঞা এখনই উঠিয়ে নেওয়া হবে না। ফলে দেশটিতে স্বাভাবিক প্রক্রিয়ায় ক্রিকেট চালু থাকবে।’ আইসিসির এই সভায় অংশগ্রহণ করেছে সাম্প্রতিক সময়ে লঙ্কান বোর্ডের (এসএলসি) সভাপতি পদ থেকে ক্ষমতাচ্যুত শাম্মি সিলভা।

পূর্বানির্ধারিত সূচি অনুযায়ী– অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ টুর্নামেন্ট ১৪ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে একই সময়ে দক্ষিণ আফ্রিকায় হওয়ার কথা রয়েছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০। যার সূচি রয়েছে ১০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) এক কর্মকর্তা জানিয়েছেন, দুটি টুর্নামেন্টই একই সময়ে আয়োজন করা যেতে পারে। টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি আসরটি স্বাধীনভাবে আয়োজনের সুযোগ রয়েছে সিএসএ’র স্বায়ত্তশাসিত কমিটির।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 21, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এনআইডি সংশোধন বন্ধ করা যাবে না: ইসি
Next Article বিচ্ছেদ গুঞ্জনের মাঝে শ্বশুরবাড়ি ছাড়লেন ঐশ্বরিয়া!
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সুন্দরবনের কৈখালী স্টেশন কর্মকর্তা শ্যামাপ্রসাদের দুর্নীতি, নীতি নির্ধারকরা নিরব কেন ?

By Correspondent 14 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাদাবি ও হুমকির অভিযোগ

By Correspondent 1 hour ago
বাগেরহাট

মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

বিশ্বকাপের আগে মেসির বিরুদ্ধে মামলা

By Nayon Islam 10 hours ago
জাতীয়সর্বশেষ খবর

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

By Nayon Islam 10 hours ago
আন্তর্জাতিকসর্বশেষ খবর

হরমুজে জাহাজ চলাচলে ইরানের নতুন প্রস্তাব

By Nayon Islam 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?