By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিএনপির পদযাত্রা নয় মরণযাত্রা শুরু হয়ে গেছে: কাদের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বিএনপির পদযাত্রা নয় মরণযাত্রা শুরু হয়ে গেছে: কাদের
জাতীয়

বিএনপির পদযাত্রা নয় মরণযাত্রা শুরু হয়ে গেছে: কাদের

Last updated: 2023/01/29 at 12:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বিএনপির পদযাত্রা কর্মসূচিকে মরণযাত্রা মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে বিএনপির রাজনৈতিক মরণ হবে। শনিবার সকালে রাজধানীর উত্তরায় শীতবস্ত্র বিতরণ ও সমাবেশে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি একতরফা মিথ্যাচার ও বিষোদগার করে আসছে। আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না। এর জবাব দিতে হবে। এ সময় ডাক দিলে নেতাকর্মীদের চলে আসার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ’৫৪ দলের ৫১ দফা, জগাখিচুড়ির ঐক্যজোট। জগাখিচুড়ি কর্মসূচি এদেশে কখনো সফল হবে না। আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি করছে না দাবি করে সেতুমন্ত্রী বলেন, বিএনপি করছে পদযাত্রা, আমরা করছি শীতবস্ত্র বিতরণ।

বিএনপির গণজোয়ারে এখন ভাটার টান মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তাই এটা পদযাত্রা নয়, পেছন যাত্রা। পদযাত্রা নয়, মরণযাত্রা। বিএনপির মরণযাত্রা শুরু হয়ে গেছে। তারা পরাজিত হবে। আন্দোলনে হবে, আগামী নির্বাচনেও তাদের মরণ হবেরাজনৈতিক মরণ। আওয়ামী লীগ সরকারকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলার দিবাস্বপ্ন দেখে লাভ নেই মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ পালানোর দল নয়, আওয়ামী পালাবে না। আমরা রাজপথে আছি এবং থাকবো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, স্থানীয় সংসদ সদস্য হাবিব হাসানসহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতারা। বক্তরা বলেন, বিএনপি-জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত। এই অশুভ শক্তি নির্বাচন চায় না, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। এদের প্রতিহত করতে হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 29, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আইডি অবৈধ, পদ হারালেন নেপালের উপপ্রধানমন্ত্রী
Next Article বিএনপির দুর্নীতি নিয়ে সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক স্ট্যাটাস
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

পয়লা বৈশাখ নিয়ে ব্যস্ত শিল্পীরা,রঙে জেগে উঠছে সাতক্ষীরা

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে : ট্রাম্প

By Tanvir 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : প্রতিমন্ত্রী

By Tanvir 7 hours ago
জাতীয়

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের যেসব বিষয়ে আলোচনা হলো

By Tanvir 7 hours ago
জাতীয়

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

By Tanvir 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?