By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনার অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে হবে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > উপ-সম্পাদকীয়  > খুলনার অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে হবে
উপ-সম্পাদকীয় শীর্ষ খবর/ তাজা খবর

খুলনার অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে হবে

Last updated: 2023/11/10 at 11:11 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

শেখ আশরাফ-উজ-জামান : খুলনা আজ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভাগীয় শহর হলেও মূলতঃ খুলনার পরিচিতি শিল্প-বাণিজ্য ও বন্দরকে কেন্দ্র করে। এর প্রেক্ষিতেই গড়ে উঠেছে বিশাল জনগোষ্ঠির এক জনপদ।

বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে তার ভৌগলিক অবস্থান ভিত্তিক সুষম উন্নয়ন আশা করে। শুধু আশা নয়, স্বাধীন দেশের মানুষ হিসেবে উন্নয়নের সুফল ভোগ করার সুযোগও অধিকার তাদের পাওনা। সুষম উন্নয়নের পরিকল্পনা মোতাবেক ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সরকারের। এ লক্ষকে সামনে রেখে জাতীয় অর্থনীতির স্বার্থেই আমরা খুলনার অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানোর দাবি তুলছি। খুলনা উন্নয়নের আন্দোলন কোন আঞ্চলিকতার আন্দোলন নয়, কোন রাজনৈতিক আন্দোলন নয়, উন্নয়ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে চাই। এ কারণেই খুলনার উন্নয়নে আন্দোলনের প্রশ্নে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ। ব্যক্তিগতভাবে সমন্বয় কমিটির, সদস্যদের কেউ কেউ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য হতে পারেন, তবে কমিটির সাথে খুলনা উন্নয়নের প্রত্যাশা ছাড়া কোন রাজনৈতিক অভিলাষ নেই। জাতীয় স্বার্থেই খুলনার অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

মোংলা সমুদ্র বন্দর উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ স্বাভাবিক পোতাশ্রয়। এ বন্দরকে সচল রাখার জন্যে স্থায়ীভাবে ড্রেজিংয়ের প্রয়োজন মোংলা বন্দর দেশের প্রধান রপ্তানীমুখী সামুদ্রিক বন্দর বিধায় জাতীয় অর্থনৈতিক বিকাশে অবদান রেখে আসছে। কিন্তু আমাদের অর্থনীতি আমদানী নির্ভর হওয়ায় এবং মোংলা বন্দরকে রপ্তানীর পাশাপাশি আমদানী বন্দর হিসেবে ব্যবহার না করায় বন্দরের আয় দেশের অন্য সামুদ্রিক বন্দরের তুলনায় সীমিত। দেশের বেশীরভাগ এলাকার সাথে নৌ-পথে মোংলা বন্দরের যোগাযোগ চট্টগ্রাম বন্দরের চেয়েও ভাল। মোংলা বন্দরের সত্যিকার অর্থে প্রথম শ্রেণীর পোতাশ্রয় হিসেবে গড়ে তোলার স্বার্থে মোংলা বন্দরকে আমদানী বাণিজ্যের জন্য ব্যবহার করতে হবে। প্রয়োজনে আকরাম পয়েন্টে বন্দর সম্প্রসারণ করা জরুরি দরকার। স্বাধীনতার পূর্বে তৎকালীন পাকিস্তান আমলে ফুলতলা, আটরা-গিলাতলায় ১৯৬৭ সালে বিমান বন্দরের জায়গা স্থান নির্ধারণ করা হয় এবং সেখানে কিছু কাজ হয়। কিন্তু পরবর্তীতে যশোর বিমান বন্দর থেকে ফুলতলা বিমান বন্দরের আকাশ পথের কম দূরত্বের অজুহাতে সে প্রকল্প বাতিল হয়ে যায়। ১৯৯২ সালে রূপসা-মোংলা মহাসড়কের পার্শে রামপালের ফয়লায় বিমান বন্দরের কাজ শুরু হয়। কিন্তু দুর্ভাগ্য আজ পর্যন্ত ১০ ভাগ কাজ ছাড়া বাকী ৯০ ভাগ কাজ অসমাপ্ত। খুলনায় বিমান বন্দর স্থাপন কোন বিলাসিতার ব্যাপার নয়। খুলনায় বিমান বন্দর স্থাপিত হলে পর্যটন ক্ষেত্রে স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগানো যাবে। পর্যটকদের কাছে সুন্দরবনের আলাদা আকর্ষণ রয়েছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও হিংস্র প্রাণি রয়েল বেঙ্গল টাইগার এ বনের অন্যতম প্রাণি। চিত্রল হরিণের বসবাস সুন্দরবনে। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় অসংখ্য ঐতিহাসিক নিদর্শন রয়েছে। সুন্দরবন সংলগ্ন সমুদ্র সৈকতে পর্যটকদের আকর্ষণীয় স্থান হতে পারে। কিন্তু যাতায়াতের ক্ষেত্রে চরম অব্যবস্থার জন্য পর্যটকরা খুলনামুখী হতে চায় না।

রপ্তানী প্রক্রিয়াজাত (ইপিজেড) এলাকা হিসেবে খুলনা- মোংলা সর্বোৎকৃষ্ট স্থান, তার প্রথম কারণ হলো সামুদ্রিক বন্দর মোংলায় অবস্থিত। দ্বিতীয় কারণ সুন্দরবনের কারণে খুলনা ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের বিপদ থেকে অপেক্ষাকৃত মুক্ত। এ এলাকায় বন্যা সমস্যা নেই। মোংলায় রপ্তানী প্রক্রিয়াজাত এলাকায় সবচেয়ে বেশী জমি ৪৬০ একর জমি নিয়ে গঠিত হয়েছে। এদিকে শিল্প স্থাপনে অগ্রাধিকার দেয়নি। চিংড়ি চাষ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর বেশীরভাগ রাজস্ব খুলনা থেকে আয় হয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে চিংড়ি চাষ হলে এখানে হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

ইতিমধ্যেই ভেনামি নামে চিংড়ি চাষ পরীক্ষামূলক ভাবে শুরু হয়েছে। জাতীয় অর্থনৈতিক স্বার্থে সাতক্ষীরায় মৎস্য প্রজনন কেন্দ্র স্থাপন সময়ের দাবি মাত্র। খুলনা-মাওয়া- ঢাকা সড়ক নির্মাণের সাথে সাথে মাওয়ায় পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে। রাজধানীর সাথে খুলনার যাতায়াতের সময় যেমন সাশ্রয় হবে, তেয়নি বিপুল পরিমাণ জ্বালানি খরচ কমে যাবে। পদ্মা সেতু নির্মিত হওয়ায় খুলনায় সরবরাহের সম্ভাবনা অনেকখানি উজ্জ্বল। খুলনায় গ্যাস সরবরাহ নিশ্চিত হলে এ অঞ্চলে আরও কল-কারখানা গড়ে তোলা সম্ভব হবে এবং তা জাতীয় অর্থনৈতিক বিকাশে অবদান রাখবে।

সভাপতি, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অবশেষে খুলনায় নির্মিত হচ্ছে ফুটওভার ব্রিজ
Next Article পোশাক শ্রমিকদের উত্তেজনা বন্ধ হোক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই : ববি হাজ্জাজ

By Tanvir 8 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?