By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনার মডার্ণ সী ফুডের কর্মকর্তা উজ্জ্বল হত্যা তৃতীয় চার্জশীট
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > খুলনার মডার্ণ সী ফুডের কর্মকর্তা উজ্জ্বল হত্যা তৃতীয় চার্জশীট
Uncategorized

খুলনার মডার্ণ সী ফুডের কর্মকর্তা উজ্জ্বল হত্যা তৃতীয় চার্জশীট

Last updated: 2021/08/22 at 12:14 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE


জন্মভূমি রিপোর্ট
খুলনার মডার্ণ সী ফুডের সাবেক কর্মকর্তা উজ্জ্বল কুমার সাহা হত্যা মামলায় তৃতীয় দফা চার্জশীট দাখিল করা হয়েছে। রহস্যজনক কারণে দু’বারই ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত শিল্পপতির ছেলে ও প্রতিষ্ঠানটির পরিচালক মেহেদী হাসান স্টারলিং’র নাম বাদ দেয়া হয়েছে। তবে, পিবিআই কর্তৃক আদালতে দাখিলকৃত সর্বশেষ সম্পূরক চার্জশীটে স্টারলিং’র নাম যুক্ত হওয়ায় ন্যায় বিচারের প্রত্যাশায় বুক বেঁধেছেন নিহতের পরিবারের সদস্যরা।
গত ২ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম খুলনা সিএমএম ম্যাজিস্ট্রেট আমলী অঞ্চল ক এর আদালতে এ চার্জশীট দাখিল করেন। চার্জশীটে মডার্ণ সী ফুডের পরিচালক মেহেদী হাসান স্টারলিংসহ ৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।
পিবিআই কর্তক দাখিলকৃত সম্পূরক চার্জশীটে অভিযুক্তরা হচ্ছে- মর্ডাণ সী ফুডের ডিরেক্টর মেহেদী হাসান স্টারলিং, মোঃ আরিফুল হক সজল, মোঃ ডালিম শিকদার ওরফে আমির শিকদার ওরফে ডাললিম, সজল মোল্লা, কাউসার আলী, জাহিদ হাসান ওরফে জাহিদুল ইসলাম ওরফে সুমন, মোঃ হাসিবুজ্জামান রনি ওরফে রনি হাওলাদার ও সজল গাজীকে। তবে, হত্যা পরিকল্পনাকারী মেহেদী হাসান স্টারলিংয়ের বন্ধু মেহেদী হাসান মামুনকে মামলার দায় থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
আদালত সূত্র জানায়, ভিকটিম উজ্জ্বল কুমার সাহা মডার্ণ সী ফুডের ফিন্যান্স শাখায় কর্মরত ছিলেন। চাকরীর সুবাদে প্রতিষ্ঠানটির পরিচালক মেহেদী হাসান স্টারলিংয়ের পিতা শিল্পপতি রেজাউল হক ও স্ত্রীর সাথে তার ভাল সম্পর্ক ছিল। বিভিন্ন সময়ে তিনি মেহেদী হাসান সম্পর্কে বিভিন্ন তথ্য তাদের কাছে সরবরাহ করতেন। এ নিয়ে সন্দেহের এক পর্যায়ে অর্থ আত্মসাতের দায়ে চাকরিচ্যুত করা হয় উজ্জ্বল কুমার সাহাকে।
এরপরও ডিরেক্টর মেহেদী হাসান স্টারলিং বিভিন্ন বিষয়ে উজ্জ্বল কুমার সাহাকে সন্দেহ করতেন। এক পর্যায়ে মেহেদী হাসান তাকে হত্যার পরিকল্পনা করেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২০১২ সালের ৭ জুন সকাল পৌনে ১০ টায় পূর্ব পরিচিত সন্ত্রাসী দিয়ে ভিকটিমের মেয়ের স্কুলে সামনে তার উপর হামলা চালানো হয়। মারাত্মক আহত অবস্থায় উজ্জল কুমারকে প্রথমে খুলনা জেনারেল হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওই ঘটনায় নিহতের ছোট ভাই সুমন কুমার সাহা বাদি হয়ে খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার এস আই মোঃ সোহেল রানা মডার্ণ সী ফুডের ডিরেক্টর মেহেদী হাসান স্টারলিংসহ সকল আসামিকে আটক করেন। এর মধ্যে আসামি মামুনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে সহ সকল আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। কিন্তু অদৃশ্য কারণে এ মামলা থেকে মূল পরিকল্পনাকারী মেহেদী হাসান স্টারলিং ও তার বন্ধু মেহেদী হাসান মামুনের নাম বাদ রেখে ২০১৩ সালের ২৯ জুলাই ৮ জনের নামে আদালতে চার্জশীট দাখিল করেন তদন্ত কর্মকর্তা।
২০১৪ সালের ১৩ জানুয়ারি আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার সিআইডি’র ওপর ন্যাস্ত করা হয়। সিআইডি’র পরিদর্শক শেখ শাহাজাহানও তদন্ত শেষে একই বছরের ১২ অক্টোবর প্রধান আসামি মেহেদি হাসান স্টারলিং ও তার বন্ধু মেহেদী হাসান মামুনকে অব্যাহতি দিয়ে আদালতে চার্জশীট দাখিল করেন।
সর্বশেষ ২০২০ সালের ১৪ ডিসেম্বর খুলনার অতিরিক্ত দায়রা জজ আদালতের আদেশে মামলাটির তদন্তভার পিবিআইকে দেয়া হয়। পিবিআই’র হেডকোয়ার্টারের সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম ২০২১ সালের ২৭ জানুয়ারি মামলার কেস স্টোরি স্ট্যাডি করেন। সেখানে তিনি মর্ডাণ সী ফুডের পরিচালক মেহেদী হাসান স্টারলিংয়ের অনৈতিক কার্যকলাপের কথা পরিবারকে বলার কারণে উজ্জ্বল কুমার সাহাকে পরিকল্পনা অনুযায়ী হত্যা করা হয় মর্মে পর্যবেক্ষণ করেন। ফলে মূল রিকল্পনাকরী মেহেদী হাসান স্টারলিংকে কিভাবে এ মামলার দায় থেকে পূর্বের তদন্ত কর্মকর্তারা বাদ দিলেন তা তার বোধগম্য নয় বলে সম্পূরক চার্জশীটে উল্লেখ করেছেন তিনি।
মামলার বাদী সুমন কুমার সাহা পিন্টু জানান, মূল পরিকল্পনাকারীকে দু’বার চার্জশীট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবার যেন তিনি রেহাই না পান। তিনি এই হত্যাকা-ের সুষ্ঠু বিচার দাবি করেন।
নিহতের বাবা মৃণাল কান্তি সাহা বলেন, মৃত্যুর আগে উজ্জ্বল আমাকে প্রায়ই বলত কোম্পানীর এমডির ছেলে আমাকে শুধু সন্দেহ করে। তিনি ছেলেকে সেখান থেকে চাকরি ছেড়ে দেওয়ার কথা বললে চলে আসে। তাদের সবকিছু বুঝিয়ে দেওয়ার পরও এমন ঘটনাটি কেন ঘটালো তা তার বোধগম্য নয়।
নিহতের স্ত্রী শিমু রায় তার স্বামী হত্যাকা-ের সুষ্ঠু বিচার দাবি করেন। হত্যাকা-ের মূল পরিকল্পনাকারীকে সম্পূরক চার্জশীটে অন্তর্ভূক্ত করায় তিনি সন্তোষ প্রকাশ করেন। এখন শুধু ন্যায় বিচার দেখার অপেক্ষায় রয়েছেন বলেও জানান তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 22, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় বেড়েছে প্রতারক ও জালিয়াতি চক্রের তৎপরতা
Next Article একজন রানু আপা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনা

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শর্ট নিউজ

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

মেহেরপুরে বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু, বাকরুদ্ধ মা

By Correspondent 21 hours ago
Uncategorized

মঠবাড়িয়ায় কৃষক-কৃষাণীদে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 2 days ago
Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 1 month ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?