By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনা বিভাগের ১০০ স্কুলে মুজিব গ্রাফিক নভেল সিরিজ বিতরণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > খুলনা বিভাগের ১০০ স্কুলে মুজিব গ্রাফিক নভেল সিরিজ বিতরণ
জাতীয়জেলার খবর

খুলনা বিভাগের ১০০ স্কুলে মুজিব গ্রাফিক নভেল সিরিজ বিতরণ

Last updated: 2022/08/08 at 7:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE
জন্মভূমি রিপোর্ট
বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশের সহযোগিতায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ‘মুজিব’ গ্রাফিক নভেল সিরিজ বিতরণ অনুষ্ঠান আজ (সোমবার) ৮ আগস্ট দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর চেয়ারম্যান ও বিশ^সাহিত্য কেন্দ্রের ট্রাস্টি মোঃ আব্দুস সামাদ।
প্রধান অতিথির বক্তৃতায় চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধু ছিলেন জাতির কান্ডারি ও রাজনীতির কবি। তিনি সারাজীবন বাঙালি জাতির স্বাধীনতা ও অধিকার আদারের জন্য সংগ্রাম করেছেন। এই জন্য তাকে বার বার জেলে যেতে হয়েছে। তার বজ্রকন্ঠ, অনবদ্য সাহস ও অসাধারণ নেতৃত্বের ফলে আমরা সার্বভৌম স্বাধীন রাষ্ট্র পেয়েছি। হাজার বছর ধরে বাঙালির যে দুঃখ, বেদনা, কষ্ট, অর্থনৈতিক দুরাবস্তা, অনাচার জমে ছিলো সেই পাষাণকে ভেঙ্গে একটি আত্মপ্রত্যয়ে দীপ্ত জাতি গঠন করাই ছিলো তার স্বপ্নের দর্শন। পদ্মা সেতু নির্মাণ সম্পর্কে চেয়ারম্যান বলেন, পদ্মা সেতু বাংলাদেশকে কেন্দ্রীভূত করেছে। একীভূত বাংলাদেশ গড়ে তুলেছে। আজকের টেকনাফ থেকে পঞ্চগড় এবং সাতক্ষীরা থেকে সুনামগঞ্জের মধ্যে কোন পার্থক্য নেই। এই সেতুর ফলে মানুষের মাঝে ব্যবধান দূর হয়েছে। তিনি আরও বলেন, ‘মুজিব’ গ্রাফিক নভেল সিরিজ বিতরণের উদ্যোগ শিশু-কিশোরসহ সকল মানুষকে বঙ্গবন্ধু সম্পর্কে আরো ভাল করে জানার সুযোগ করে দেবে। এই কাজে সহযোগিতার জন্য বিকাশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যত বেশি বই পড়বে, জ্ঞানরাজ্য সম্পর্কে ততবেশি জানতে পারবে। এর ফলে বুদ্ধিদীপ্ত মানুষ হবে। বিশ^মানের নাগরিক হিসেবে গড়ে উঠবে। পৃথিবীকে নেতৃত্ব দিতে পারবে।
খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা মেজর জেনারেল (অব:) শেখ মোঃ মনিরুল ইসলাম ও বিশ^সাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা বিভাগের একশ’টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে চার হাজার কপি ‘মুজিব’ গ্রাফিক নভেল সিরিজ বিতরণ করেন। এপর্যায়ে একশটি স্কুলের প্রতিটিতে পাঁচ সেট করে বই দেয়া হয়েছে। ফলে একই সাথে ৪০ জন শিক্ষার্থী স্কুলের লাইব্রেরি থেকে বইটি পড়ার সুযোগ পাবে।
উল্লেখ্য, আগামী প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে ২০১৪ সাল থেকে বিশ^সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির সাথে যুক্ত আছে বিকাশ। এ পর্যন্ত দুই হাজার ৯০০ শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ৫৩ হাজার ছয়শত বই দিয়েছে বিকাশ, যা থেকে ২৬ লাখ পাঠক উপকৃত হয়েছেন।
সিনিয়র করেস্পন্ডেন্ট August 8, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কুয়েট ও এইচবিআরআই এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Next Article খুবির শারীরিক শিক্ষা চর্চা বিভাগের সেমিনার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া

By Tanvir 4 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প

By Tanvir 4 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধে এ পর্যন্ত ইরানের ক্ষয়ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

By Tanvir 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র

By Tanvir 4 hours ago
জাতীয়

উন্নয়ন অংশীদারদের কাছে ২শ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

By Tanvir 4 hours ago
জাতীয়

দুই লাখ টন তেল নিয়ে দুটি জাহাজ বন্দরে নোঙর করেছে : সংসদে চিফ হুইপ

By Tanvir 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?