By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চিতলমারীতে ২১৯ পরিবার স্বপ্নের ঠিকানায়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > চিতলমারীতে ২১৯ পরিবার স্বপ্নের ঠিকানায়
বাগেরহাট

চিতলমারীতে ২১৯ পরিবার স্বপ্নের ঠিকানায়

Last updated: 2023/01/31 at 3:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বাগেরহাট : ‘মাথা গোজার ঠাঁই ছিল না। পরিবার নিয়ে পথে পথে ঘুরেছি। সামান্য আয় দিয়ে বস্তিতে ভাড়া থেকেছি। কোনদিন ভাবতে পারিনি পাকা ঘরের মালিক হব। নিজের নামে দলিলসহ জায়গা পাব। মা হাসিনার দোয়ায় আজ স্বপ্নের ঠিকানায় আছি। শেষ বয়সে এটা আমার জীবনের সেরা উপহার। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি।’ গতকাল সোমবার (৩০ জানুয়ারী) সকালে বাগেরহাটের চিতলমারী উপজেলার সাবোখালী গ্রামে নিজের নামে পাওয়া আশ্রয়ণ-২ প্রকল্পের ঘরে বসে এমনটাই বলছিলেন মোঃ শাহজান খান (৬৭)। আব্দুল মাজেদ শেখ (৫৬)। স্ত্রী হেলেনা বেগম ও ছেলে-মেয়েকে নিয়ে ৪ সদস্যর পরিবার। টোকাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করেন। কাজ করে যে টাকা আয় করতেন তা দিয়ে বাসা ভাড়ার টাকা হতো না। তাই পরিবার নিয়ে চিতলমারী ওয়াপদা পাড়ের বস্তিতে থাকতেন। তিনিও প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও জায়গা পেয়েছেন। এ জন্য তিনি ও তাঁর পরিবারের সকলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন। শান্তনা বিশ্বাস (৫০)। স্বামী কোমল বিশ্বাস, ২ ছেলে ও ২ মেয়েকে নিয়ে ৬ সদস্যর পরিবার। স্বামী অসুস্থ্য তাই গৃহপরিচারিকার কাজ করে জীবিকা নির্বাহ করেন। মাথা গোজার জায়গা ছিল না। পথে পথে থেকেছেন। তিনিও প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও জায়গা পেয়েছেন। এখন বাস করেন সাবোখালী গ্রামে নিজের নামে পাওয়া আশ্রয়ণ-২ প্রকল্পের ঘরে। এটা ঘর নয়, এটা তাঁদের কাছে স্বপ্নের ঠিকানা। আর এ জন্য তিনি সকাল-সন্ধ্যা প্রধানমন্ত্রীর জন্য আশির্বাদ করেন। শুধু মোঃ শাহজান খান, আব্দুল মাজেদ শেখ আর শান্তনা বিশ্বাস নয় এ উপজেলার আরও ২১৯ টি ছিন্নমুল পরিবার স্বপ্নের ঠিকানায় বসবাস করছেন। অতিশিঘ্র আরও ১১০ টি পরিবার প্রধানমন্ত্রীর দেওয়া স্বপ্নের ঠিকানায় পৌঁছাবেন। চিতলমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অপূর্ব দাস জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন “ক” শ্রেণীর ২১৯ জন উপকারভোগী ঘর পেয়েছেন। তাঁদের সকলেই শান্তিতে প্রধানমন্ত্রীর উপহার পাওয়া ঘরে বসবাস করছেন। চিতলমারীর ৭ টি ইউনিয়নের মধ্যে চিতলমারী সদর ইউনিয়নে ৮১টি, বড়বাড়িয়ায় ৩৩ টি, হিজলায় ৬টি, শিবপুরে ১৪ টি ও কলাতলা ইউনিয়নে ৮৫ টি ঘর। প্রথম পর্যায়ের প্রতিটি ঘরের নির্মান ব্যয় ধরা হয়েছিল ১ লাখ, ৭১ হাজার টাকা ও দ্বিতীয় পর্যায়ের ৫০টির প্রতিটি ঘরের নির্মান ব্যয় ছিল ১ লাখ ৯০ হাজার টাকা। প্রতিটি ঘরে একটি বারান্দা, দুটি শোবার কক্ষ, রান্নাঘর ও পায়খানা রয়েছে। রয়েছে বিদ্যুৎ সংযোগ। বর্তমানে প্রতিটি ঘরে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৮৪ হাজার টাকা। শীঘ্রই আরও ১১০ টি পরিবার প্রধানমন্ত্রীর দেওয়া স্বপ্নের ঠিকানায় পৌঁছাবেন। সোমবার (৩০ জানুয়ারী) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ‘আমরা যাদেরকে জমিসহ ঘর দিয়েছি, অনেক যাচাই-বাছাই করে দিয়েছি। ঘর পাওয়া ব্যাক্তিদের কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করার লক্ষে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আশাকরি তাঁরা স্বাবলম্বীর পথে।’

সিনিয়র করেস্পন্ডেন্ট January 31, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
Next Article ঝালকাঠিতে দুই জনের মরদেহ উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জেলার খবরবাগেরহাট

সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জেলার খবরবাগেরহাট

সুন্দরবনে ডাকাত সুমন বাহিনীর আস্তানা ধ্বংস করলো কোস্টগার্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 days ago
জেলার খবরবাগেরহাট

মোংলা ডিপোতে জ্বালানি তেলের হিসাবে গরমিল, ডিপো ম্যানেজার বরখাস্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?