By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: টাঙ্গাইল শাড়ি আমাদেরই থাকবে : শিল্পমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > টাঙ্গাইল শাড়ি আমাদেরই থাকবে : শিল্পমন্ত্রী
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

টাঙ্গাইল শাড়ি আমাদেরই থাকবে : শিল্পমন্ত্রী

Last updated: 2024/04/25 at 4:46 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সব আইনি প্রক্রিয়া অনুসরণ করেই টাঙ্গাইল শাড়ির জিআই সনদ পেয়েছি বলে জানান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, অন্য একটি দেশের টাঙ্গাইল শাড়ি নিয়ে আগ্রহ থাকতে পারে, কিন্তু এটা আমাদের নিজস্ব পণ্য। এটা আমাদেরই থাকবে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিসে একাডেমিতে ভৌগোলিক নির্দেশিকা (জিআই) পণ্যের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

পেটেন্ট, শিল্প নকশা ও টেডমার্কস অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প সচিব জাকিয়া সুলতানা। আরো উপস্থিত ছিলেন ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর রাষ্ট্রদূত মাশফী বিনতে শামস, পেটেন্ট শিল্প নকশা ও টেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মনিম হাসান। অনুষ্ঠানে ১৪টি পণ্যের সনদ দেয়া হয়। এ নিয়ে মোট ৩১টি পণ্যের জিআই সনদ দেয়া হয়েছে।

শিল্পমন্ত্রী বলেন, যেসব পণ্য জিআই সনদ পেয়েছে এবং অপেক্ষমাণ আছে পণ্যগুলোর কয়েকটি শত বছর, কয়েকটির হাজার বছরের ঐতিহ্য রয়েছে। তাই ইচ্ছে করলেই নকল করা যাবে না। যুগের পর যুগে এসব পণ্যের ব্যবহার করে গেছি আমরা।

মন্ত্রী বলেন, বাংলাদেশ অনেক পণ্যে অনেক স্বাবলম্বী। যেমন একসময় কোরবানির পশু পার্শ্ববর্তী দেশ থেকে আমদানি করতে হতো। এখন দেশের পশু দিয়েই কোরবানির চাহিদা মেটানোর পর উদ্ধৃত থাকে। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও ভূমিকা এটা সম্ভব হয়েছে। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মেট্রোরেল, পদ্মা সেতুর মতো প্রকল্প বাস্তবায়ন হয়েছে। সামনে আরো এরকম প্রকল্প বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, ক্ষুদ্র শিল্পকে টিকিয়ে রাখতে হবে। এজন্য নানা উদ্যোগ নেয়া হয়েছে।

জিআই পণ্য প্রচার করতে জেলা প্রশাসক, সংশ্লিষ্ট বিভাগ ও বিদেশি রাষ্ট্রদূতদের আহ্বান জানান তিনি। এ ধরনের অনুষ্ঠানের আয়োজনের জন্য ফরেন সার্ভিস একাডেমির রেক্টরকে‌ ধন্যবাদ জানান।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 25, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দিঘলিয়ায় তাপদাহে জনজীবন অতিষ্ঠ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
Next Article থাইল্যান্ডে হিট স্ট্রোকে ৩০ জনের মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌বসন্ত বাতাসে দুলছে ঔষধি গুনাগুন সমৃদ্ধ সজিনা

By Correspondent 13 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?