By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: টান টান উত্তেজনার মধ্য দিয়ে সাতক্ষীরার আলিপুর ইউপি নির্বাচন সম্পন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > টান টান উত্তেজনার মধ্য দিয়ে সাতক্ষীরার আলিপুর ইউপি নির্বাচন সম্পন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

টান টান উত্তেজনার মধ্য দিয়ে সাতক্ষীরার আলিপুর ইউপি নির্বাচন সম্পন

Last updated: 2024/04/28 at 6:53 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : তীব্র তাপপ্রবাহের মধ্যে টান টান উত্তেজনা ও বিচ্ছিন্ন দু-একটি ঘটনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদে নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ৮টায় আলিপুর ইউনিয়নের ১০টি ভোট কেন্দ্রের মোট ৭২টি বুথে এই ভোট গ্রহন শুরু হয়। যা চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোট শুরুর আগে সকাল সাড়ে ৭টার দিকে মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্র সংলগ্ন এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোটর সাইকেল প্রতিকের প্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার কর্র্মী-সমর্থকরা জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত যুগ্ন আহবায়ক টানা চার বারের চেয়ারম্যান ঘোড়া প্রতিকের প্রার্থী আব্দুর রউফের কর্মী-সমর্থকদের উপর হামলা চালায়। এতে তার তিন জন কর্মী-সমর্থক আহত হয়। পরবর্তীতে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া বেলা সাড়ে ১১ টার দিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক সম্পাদক সুমন হোসেন নেতৃত্বে ছাত্রলীগ নেতা-কর্মীরা মোটরসাইকেল মহড়া দেয়। এসময় প্রশাসন এতে বাধা দেন। এরআগে, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান মিজানের নেতৃত্বে মোটর সাইকেল প্রতিকের প্রার্থী জিয়ার কর্মী-সমর্থকরা ভোটারদের সরাসরি হুমকি ধামকি প্রদানের অভিযোগ করেন ঘোড়া প্রতিকের প্রার্থী আব্দুর রউফ। তিনি আরো অভিযোগ করেন, তারা ভোট কেন্দ্র দখলেরও পাঁয়তারা চালান। তবে এসব ব্যাপারে সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছে জানতে চাইলে তিনি জানান, এসব ঘটনায় ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্য্যান্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য ঃ আলীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া মোটরসাইকেল সাইকেল, জেলা বিএনপির সদ্য বহিস্কৃত যুগ্ম-আহ্বায়ক আব্দুর রউফ ঘোড়া ও শামসুর রহমান আনারস প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করেছেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ৯জন ও সাধারণ সদস্য পদে ৩৮জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। নির্বাচনে ২৫হাজার ১১৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেনন।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 28, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.২ ডিগ্রি
Next Article তীব্র তাপদাহে যশোরে সুপেয় পানির হাহাকার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

নগরীর হেরাজ মার্কেটে বিক্রি নিষিদ্ধ ওষুধের গুদাম

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: প্রধান আসামি নড়াইল থেকে গ্রেফতার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
সাতক্ষীরা

তালায় গাঁজাসহ গ্রেফতার ১

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

তালায় উত্তরণের সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?