By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ডাক্তার না কবিরাজ ? বটিয়াঘাটায় জ্বীনের নামে চিকিৎসা করছে সাদ্দাম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ডাক্তার না কবিরাজ ? বটিয়াঘাটায় জ্বীনের নামে চিকিৎসা করছে সাদ্দাম
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

ডাক্তার না কবিরাজ ? বটিয়াঘাটায় জ্বীনের নামে চিকিৎসা করছে সাদ্দাম

Last updated: 2023/06/18 at 12:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : খুলনার বটিয়াঘাটা উপজেলায় পাশ্বেমারী গ্রামে সিরাজুল ইসলাম ওরফে সাদ্দাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে ঝাড় ফুঁক, তাবিজ কবজ, আয়না দর্পন ও জ্বীনের নামে চিকিৎসা করার অভিযোগ উঠেছে। পাশে^মারী গ্রামেই তার বসবাস। সেখানেই আমেনা চেম্বার নামে গড়ে তুলেছেন এক চিকিৎসা কেন্দ্র। সাইনবোর্ডে নিজের নামের আগে লেখা আছে ডাক্তার। লেখাপড়া না জানলেও দীর্ঘদিন ধরে  সমাজের সহজ সরল মানুষদের তিনি সহজেই ঠকিয়ে আসছেন। তিনি যোগাড় করেছেন কিছু প্রশিক্ষণের সার্টিফিকেট। কোথাও কোন কাজে বাধা হলে তখন তিনি জ্বিন, ভূত, তাবিজ দিয়ে ভয় দেখিয়ে থাকেন। তন্ত্র-মন্ত্রের উপার্যনে এখন তার অবস্থার পরিবর্তন হয়েছে।

জানা গেছে, তিনি ভগবতিপুরের জনৈক মিনাস এর কাছ থেকে নগদ ২২ হাজার টাকা নিয়েছেন। তার ব্যক্তিগত কিছু কাজ করে দেয়ার কথা বলে অর্থ নিলেও কোন ফল মেলেনি। তার এক ভাইয়ের কাছ থেকে জ্বিন দ্বারা কাজ করে দেবে বলে কৌশলে ১০ হাজার টাকা  হাতিয়ে নিয়েছেন। শুধু তাই নয় সে বাঘের চামড়া, হরিণের চামড়া, বাঘের দুধ,পতিতা মেয়েদের কবরের হাড্ডি, সিঁদুর, জাফরানি রঙ এ ধরনের অনেক দুষ্প্রাপ্য জিনিস দিয়ে তাবিজ দিবে বলে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়।  এভাবে সুচিকিৎসা দেয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহজ সরল নারী পুরুষদের বোকা বানিয়ে বিদেশে চাকরি, বিয়ে, জায়গা জমি সংক্রান্ত সমস্যা, স্বামী-স্ত্রীর কলহ, হারানো জিনিস ফিরে পাওয়া, প্রেম-ভালোবাসা সহ নানা সমস্যা সমাধান করে দেয়ার কথা বলে অর্থ নিয়ে থাকেন। এছাড়াও  শরীরে জ্বীন ধারণ,  উপকারী গাছ ব্যবহার, তাবিজ কবজের বই সামনে রাখা, আয়নার দিকে তাকিয়ে কথা বলা, হাত ও চোখ দেখেই কালো জাদুসহ বিভিন্ন কথা বলে তদবির প্রদান করেন।

এ ব্যাপারে কবিরাজ সিরাজুল ওরফে সাদ্দামের সাথে কথা বললে তিনি বলেন, আমি ডাক্তারী কোর্স করে এসেছি। তাই আমি নামের আগে ডাক্তার লিখি। আমার ডাক্তার লেখার বৈধতা আছে। যদি লেখা না যায়, তাহলে বাদ দিয়ে দেব। আমি কারও নিকট থেকে অর্থ গ্রহণ করি নাই। আমার বিরুদ্ধে যে সব অভিযোগের কতা বলা হয়েছে তা সত্য নয়। ঝাড়ফুঁক এর ব্যপারে জানতে চাইলে সাদ্দাম বলেন, আমি পবিত্র কোরআন এর আমলিয়াত এর মাধ্যমে জ্বিন কন্ট্রোল করি। কারও উপর জ¦ীন আছর করলে ছাড়াতে পারি। এই ধরনের চিকিৎসায় লাইসেন্সের প্রয়োজন হয় না।

বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাক্তার মিজানুর রহমান বলেন, এমবিবিএস (ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি) এবং বিডিএস (ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি) স্নাতক ডিগ্রি পদবী ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবেনা। যদি কেউ লেখেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। আইনে বলা আছে তার বিরুদ্ধে ৬ মাসের জেল ও অর্থদন্ডের বিধান রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ইমরান গুরুতর আহত
Next Article কৃষি কর্মকর্তার দখলে ৭ কোটি টাকার সরকারি খাস জমি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 60 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

নামাজ পাড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ খুলনায় সাবেক এমপির জামাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 60 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

নামাজ পাড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ খুলনায় সাবেক এমপির জামাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?