By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ডুমুরিয়ায় কন্দাল ফসল চাষে ঝুঁকছেন কৃষকরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ডুমুরিয়ায় কন্দাল ফসল চাষে ঝুঁকছেন কৃষকরা
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

ডুমুরিয়ায় কন্দাল ফসল চাষে ঝুঁকছেন কৃষকরা

Last updated: 2023/06/10 at 12:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

 খরচ কম ও স্বল্প জমিতে অধিক ফসল উৎপাদন

এস রফিক, ডুমুরিয়া : ডুমুরিয়ায় দিন-দিন কন্দাল ফসল চাষে ঝুঁকছেন কৃষকরা। একই জমিতে একাধিক ফসল ফলানো, উৎপাদন খরচ কম ও স্বল্প জমিতে অধিক ফসল উৎপাদন হওয়ায় এ চাষে ব্যাপক সফলতা অর্জন করছে তারা। এক সময়ে এ ফসল গ্রামের ঘরে ঘরে চাষাবাদ হতো। জনসংখ্যা বৃদ্ধির সাথে-সাথে ভিটে ডাঙ্গা জমির উপর জনবসতি গড়ে উঠায় এ সকল সংকটে কন্দাল জাতীয় ফসল চাষাবাদ কমতে থাকে। এর মধ্যে কৃষি মন্ত্রণালয় গ্রামীণ এ ফসলকে আধুনিক ও প্রযুক্তি সমৃদ্ধি চাষাবাদের লক্ষ্য নিয়ে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ব্যাপক হারে প্রদর্শনী, কৃষক প্রশিক্ষণ ও বিভিন্নভাবে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। উপজেলার শরাফপুর ইউনিয়নের কালিকাপুর ব্লকে কৃষক অলিয়ার রহমান শেখ এ বছর মাত্র ২০ শতক জমিতে মিষ্টি আলুর চাষ করে ৩০ মণ আলু পেয়েছে। এতে খরচ বাদে ১৮ হাজার টাকা লাভ পেয়েছেন তিনি ।

এছাড়া পরবর্তীতে সে কাটিং সংরক্ষণ করে এবং নিজ উপজেলাসহ তালা উপজেলায় কাটিং ২৫ হাজার ৫০০ টাকা বিক্রি করেন। তাছাড়া ১৫-২০জন এলাকার কৃষককে কাটিং সম্প্রসারণ করেছেন। কৃষক অলিয়ার রহমান বলেন, উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী করুনা মন্ডলের মাধ্যমে মিষ্টি আলু চাষে উদ্বুদ্ধ হয়ে সল্প পরিসরে মাত্র ২০ শতাংশ জমিতে চাষ করি। সল্প খরচে ভাল ফলন ও ভাল দাম পেয়ে আমি খুশি। তার এ দেখা দেখি অনেকে মেটে আলু চাষে আগ্রহ হচ্ছে। এছাড়াও উপজেলার রংপুরের ওলকচু চাষি রামকৃষ্ণ মন্ডল মাগুরাঘোনার মুখী কচু চাষি আজিজুর রহমানসহ শোভনা, বরাতিয়া, আরশনগ, মাগুরাঘোনা, আটলিয়া, খর্ণিয়া এলাকায় ব্যাপক হারে কন্দাল ফসল চাষ শুরু করেছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা করুনা মন্ডল বলেন, কৃষি আমাদের সম্পদ, কৃষকদের উদ্বুদ্ধ করে কন্দাল জাতীয় ফসল উৎপাদন করা সম্ভব। এতে কৃষক অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে। পাশাপাশি পুষ্টির চাহিদাও পুরন করা সম্ভব।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন বলেন, এক সমযে গ্রামীন জনপদে ব্যাপকহারে মেটে আলুর চাষ হতো। কৃষকরা ঠিকমতো দাম না পাওয়ায় অন্য চাষে দিকে ঝুকে পড়ে। কৃষি বান্ধব সরকার কন্দাল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পের মাধ্যমে কৃষকদের উজ্জ্বীবিত করেছে। এ চাষে কৃষকরা ব্যাপক হারে লাভবান হচ্ছে। এ বছর উপজেলায় ৭০ হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষ হয়েছে। মিষ্টি আলু বাণিজ্যিক ভাবে চাষাবাদ করার জন্য কৃষকদের প্রতিনিয়ত মোটিভেশন করা হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় দু’টি স্বর্ণের বার উদ্ধার
Next Article তালায় বসতবাড়ির উপর দিয়ে পিচের রাস্তা নির্মাণের অভিযোগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

ফাগুনের দুপুরে হালকা বৃষ্টি: ফসলের উপকারও হবেনা, ক্ষতিও হবে না

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
কুষ্টিয়া

খোকসায় বারী সরিষা-১৪ মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
যশোর

চৌগাছায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

ফাগুনের দুপুরে হালকা বৃষ্টি: ফসলের উপকারও হবেনা, ক্ষতিও হবে না

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনা

সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে ঘোষণায় উদ্যোগ নেওয়া হবে: বন সংরক্ষক ইমরান আহম্মেদ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনা

দাকোপে এডভোকেসি সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?