By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তালায় বিদ্যুতের তার ছিঁড়ে দেড় বিঘা পানের বরজ ভস্মীভূত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় বিদ্যুতের তার ছিঁড়ে দেড় বিঘা পানের বরজ ভস্মীভূত
সাতক্ষীরা

তালায় বিদ্যুতের তার ছিঁড়ে দেড় বিঘা পানের বরজ ভস্মীভূত

Last updated: 2026/01/13 at 4:53 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

তালা প্রতিনিধি : তালা উপজেলার খলিশখালী ইউনিয়নে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারের আগুনে তিনটি পরিবারের প্রায় দেড় বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দুপুরে উপজেলার টিকারামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, টিকারামপুর গ্রামের মণি শংকর ভদ্র, বিশ্বনাথ ভদ্র ও রাজকুমার ভদ্রের পানের বরজের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের আবাসিক সংযোগের লাইন গেছে। দুপুরে হঠাৎ সেই লাইনের তার ছিঁড়ে বরজের ওপর পড়লে মুহূর্তেই আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা দ্রুত বরজের চারদিকে ছড়িয়ে পড়ে। গ্রামবাসীর চিৎকারে আশপাশের প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা পার্শ্ববর্তী বিভিন্ন উৎস থেকে পানি এনে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে দ্রুত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত চাষি মনি শংকর ভদ্র অভিযোগ করে বলেন, “পানের বরজের ওপর দিয়ে বিপজ্জনকভাবে বিদ্যুতের তার ঝুলে ছিল। আমরা কয়েকবার বিদ্যুৎ অফিসে বিষয়টি জানিয়েছি, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাদের এই উদাসীনতার কারণেই আজ আমাদের পথে বসার দশা হয়েছে।”
মনি শংকর আরও জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। বাড়িতে ফিরে দেখেন তাঁর সব শেষ হয়ে গেছে। তবে আগুনে কোনো প্রাণহানি না ঘটায় তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। সরেজমিনে দেখা গেছে, আগুনে দেড় বিঘা জমির পান ও বরজের কাঠামো সম্পূর্ণ পুড়ে কয়লা হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, বর্তমান বাজারে এই পরিমাণ পানের বরজের মূল্য ও উৎপাদন খরচ মিলিয়ে ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা ছাড়িয়ে যাবে। এলাকাবাসীর দাবি, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ যেন দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান করে। সেই সঙ্গে পানের বরজের ওপর দিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ লাইনগুলো দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন তাঁরা।

জন্মভূমি ডেস্ক January 13, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরণ
Next Article তালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে এনজিও কর্মী নিহত
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় বানিজ্যিক ভাবে পালন হচ্ছে ছাগল, অর্থনৈতিক গুরুত্ব বেড়েই চলেছে

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 13 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় বানিজ্যিক ভাবে পালন হচ্ছে ছাগল, অর্থনৈতিক গুরুত্ব বেড়েই চলেছে

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 13 hours ago
সাতক্ষীরা

শ্যামনগরে সাংবাদিক মনিরের উপর হামলার ঘটনায় যুবদলের ৪ নেতা বহিস্কার

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?