By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তৃতীয় দিনের মতো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > তৃতীয় দিনের মতো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তৃতীয় দিনের মতো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ

Last updated: 2024/11/11 at 2:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : বকেয়া বেতন না পাওয়ায় গাজীপুরের টিএনজেড অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। সোমবার (১১ নভেম্বর) পর্যন্ত ৪৮ ঘণ্টায়ও তারা রাস্তা ছাড়েনি। এর আগে শনিবার সকাল থেকে শ্রমিকরা আন্দোলন শুরু করেন এবং মহাসড়কটি বন্ধ করে দেন।

এটি তাদের তৃতীয় দিনের বিক্ষোভ। তারা দাবি করছেন— গত তিন মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বেতন পরিশোধের আশ্বাস দিয়েছিল, তবে তা এখনো বাস্তবায়িত হয়নি।

মহাসড়ক অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকেই ট্রেন বা আঞ্চলিক সড়ক ব্যবহার করছেন।

শ্রমিকরা সড়কে বসে আছেন, কিছু শ্রমিক স্লোগান দিচ্ছেন এবং যানবাহন আটকানোর চেষ্টা করছেন। বেশিরভাগ শ্রমিকদের হাতে লাঠিসোঁটা রয়েছে। পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

অবরোধে অংশ নেওয়া হাবিবুর রহমান নামের এক শ্রমিক বলেন, ‘ঘরভাড়া দিতে পারছিনে দুই মাস ধরে। যেখানে ভাড়া থাহি, পাশের একটি দোকান থেকে বাকি খাচ্ছি; তাকেও টাকা দিতে পারছিনে। প্রতিদিন দোকানের সামনে দিয়ে এলেই বাকি টাকাডা চাচ্ছে। অথচ আমাদের বেতন দেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়েই রাস্তায় নামতে হইছে।’

শহিদুল ইসলাম নামের আরেক শ্রমিক বলেন, যতক্ষণ বেতন না পাচ্ছেন, ততক্ষণ রাস্তা থেকে সরবেন না। বেতন নিয়েই বাড়ি ফিরবেন। বেতন আদায় করতে রাস্তা বন্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, বারবার মালিকপক্ষকে সময় দেওয়া হয়েছে, কিন্তু তারা বেতন পরিশোধে ব্যর্থ হয়েছে। শ্রমিকরা এখন আমাদের কথা বিশ্বাস করছে না। তারা মহাসড়ক বন্ধ করে মালিকপক্ষের ওপর চাপ তৈরি করতে চায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। কোনো যানবাহন চলাচল করতে পারছে না। ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাজারে স্বস্তি ফেরাতে সবাইকে নিয়ে কাজ করতে চাই : বাণিজ্য উপদেষ্টা
Next Article সরকারও নির্বাচন চায়, তবে আগে সংস্কারে গুরুত্ব দেওয়া হচ্ছে : রিজওয়ানা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

By Tanvir 4 hours ago
জাতীয়

২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে : পানিসম্পদ মন্ত্রী

By Tanvir 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?