By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দিঘলিয়ায় তাপদাহে জনজীবন অতিষ্ঠ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > দিঘলিয়ায় তাপদাহে জনজীবন অতিষ্ঠ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় তাপদাহে জনজীবন অতিষ্ঠ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা

Last updated: 2024/04/25 at 4:45 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : সারা দেশের ন্যায় দিঘলিয়ায় প্রচন্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। প্রতিনিয়ত জ্বর, কাশি, ডায়রিয়া, শ্বাসকষ্ট ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বাড়ছে। চিকিৎসকগণ প্রচন্ড তাপদাহের কারণে পর্যাপ্ত পরিমাণ পানি, খাবার স্যালাইন ও স্বাস্থ্যকর খাবার খাওয়ার এবং ছায়াযুক্ত স্থানে থাকার পরামর্শ দিচ্ছেন।

জানা যায়, প্রচন্ড তাপদাহ থেকে একটু প্রশান্তির পেতে মানুষ ছুটছে গাছের সুশীতল ছায়া কিংবা শীতল কোন জায়গায়। এদিকে প্রচন্ড গরমের কারণে বাড়ছে জ্বর, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। হাসপাতালে বাড়ছে নানা রোগীর সংখ্যা। গত কয়েকদিন ধরে দক্ষিণের লবণাক্ত আবহাওয়ায় বয়ে চলেছে তীব্র তাপপ্রবাহ। ভ্যাপসা গরমে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছে কর্মজীবী লোকেরা। বেলা বাড়ার সাথে সাথেই সূর্য্যের তাপ বাড়তে থাকে। রাতে বা দিনের তাপমাত্রার কোন পরিবর্তন না থাকায় ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। কয়েকদিনের তীব্র তাপদাহ ও ভ্যাপসা গরমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহিঃবিভাগে বাড়ছে রোগীর সংখ্যা।

মেডিকেল অফিসারের কক্ষের সামনে দীর্ঘ লাইন দেখে বোঝা যায় প্রচন্ড গরমে রোগীরা কতটা অসহায় হয়ে পড়েছে। মাত্র দুইজন মেডিকেল অফিসারের পক্ষে রোগীর চাপ সামাল দিতে হিমশীম খেতে হচ্ছে।

দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ওয়ার্ড ঘুরে দেখা যায় জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও শ্বাস কষ্ট জনিত কারণে অন্যান্য সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ রোগী চিকিৎসা নিতে আসছে। সাধ্যমত সার্বক্ষণিক চিকিৎসা দিয়ে যাচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ। চিকিৎসার পাশাপাশি তাপপ্রবাহ থেকে বাঁচতে ছায়াযুক্ত স্থানে থাকার পাশাপাশি পানি, স্যালাইন ও স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন জরুরী বিভাগের চিকিৎসা প্রদানকারী মেডিকেল অফিসার।

দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম জানান, বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্যসেবা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এ উপজেলার চিকিৎসকগণ সার্বক্ষণিক আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমান চিকিৎসক সংকট রয়েছে। সব সময় চিকিৎসকরা মফঃস্বলে থাকতে চায় না। বিসিএস ক্যাডারে নিয়োগ পেয়ে চাকুরির কয়েকদিনের মধ্যে উচ্চ শিক্ষার জন্য জেলা শহরের হাসপাতাল অথবা মেডিকেল কলেজ হাসপাতালে বদলী বা ডেপুটেশনে চলে যান। আর এ কারণে চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হচ্ছে। তবে চিকিৎসক সংকট হলেও সেবার মান ধরে রাখার চেষ্টা অব্যাহত রয়েছে ।

তিনি আরো জানান, গতকাল ২৫ এপ্রিল অন্তঃ বিভাগে রোগী ভর্তি হয় ২৭ জন। যাদের মধ্যে ডায়রিয়া রোগী ৩ জন, শিশু রোগী ১ জন , জ্বরের রোগী ৭ জন সহ অন্যান্য রুগী। বহিঃবিভাগে এ দিন চিকিৎসা নেয় ৩৭২ জন। ১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দিঘলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা গ্রহণ করে ৫২৭২ জন। শিশু রোগী সেবা নেয় ৮০২ জন, ডায়রিয়া ১০২ জন। চিকিৎসকেরা সময়ের খবরকে বলেন রোগীর সংখ্যা বেশি, আমাদের রোগীদের দেখভালে খুবই সমস্যা হচ্ছে। তারপরও দেখতে হচ্ছে।

অপরদিকে পুরানো ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে দ্বিতীয় তলার কক্ষগুলোতে রোগী রাখা সম্ভব হচ্ছে না। এ স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, রিজিয়া বেগম, রিতা বালা, রোজিনা বলেন হাসপাতালে প্রচুর পরিমাণে রুগীর চাপ থাকলেও ডাক্তার স্বল্পতার কারণে ডাঃ মোঃ মাহবুবুল আলম নিজেই রোগীদের খোঁজখবর নিচ্ছেন। জরুরী রোগীদের চিকিৎসা সেবা নিজেই দিচ্ছেন।

দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের ব্যাপারে সরকারের স্বাস্থ্য বিভাগের উদাসীনতা দায়ী। হাসপাতাল চালুর পূর্বে পূর্ণাঙ্গ সেটআপ তৈরি করা প্রয়োজন। চিকিৎসক ও লোকবল সংকট রেখে চিকিৎসা সেবা চালু করে গ্রামের খেটে খাওয়া মানুষ গুলিকে সঠিক চিকিৎসা সেবা না দেওয়া তাদের সাথে স্বাস্থ্য সেবা নিয়ে প্রতারণার শামিল। গ্রাম বাংলার কর্মমুখী মানুষের সাস্থ্য সেবা ঠিক ও চলমান রাখার জন্য মফঃস্বলের স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালগুলোতে দ্রুত সময়ের মধ্যে অভিজ্ঞ ও প্রয়োজনীয় চিকিৎসক ও লোকবল নিয়োগের মাধ্যমে সরকার নির্ধারিত সঠিক চিকিৎসা সেবা প্রদানের জন্য স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী সহ সমাজের বিবেকবান মানুষেরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম জানান, অচিরেই এ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল সমস্যা দূর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ বলেন, চিকিৎসা সেবা যাতে কোনভাবে ব্যাহত না হয় সে জন্য উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল সংকটের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 25, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে যা বললেন শিক্ষা প্রতিমন্ত্রী
Next Article টাঙ্গাইল শাড়ি আমাদেরই থাকবে : শিল্পমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌বসন্ত বাতাসে দুলছে ঔষধি গুনাগুন সমৃদ্ধ সজিনা

By Correspondent 13 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?