By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দুদক আইনজীবী লুৎফুল কবীর হত্যা মামলায় চার দিনেও গ্রেফতার নেই
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > দুদক আইনজীবী লুৎফুল কবীর হত্যা মামলায় চার দিনেও গ্রেফতার নেই
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দুদক আইনজীবী লুৎফুল কবীর হত্যা মামলায় চার দিনেও গ্রেফতার নেই

Last updated: 2023/07/20 at 1:29 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পাবলিক প্রসিকিউটর-পিপি শেখ মোহাম্মাদ লুৎফুল কবীর নওরোজ (৫৮) হত্যা মামলায় জড়িত সন্দেহে গত চার দিনেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। উদ্ধার হয়নি হত্যাকাণ্ডে ব্যবহৃত কোনো আলামত। গত ১৭ জুলাই নিহতের স্ত্রী জেসমিন নাহার বটিয়াঘাটা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা ও লাশ গুমের চেষ্টার অভিযোগে এ মামলাটি দায়ের করেন। এর আগে ১৬ জুলাই বটিয়াঘাটা উপজেলার কচুবুনিয়া এলাকার কাজীবাছা নদী সংযুক্ত একটি পুকুর হতে রূপসা নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম তার অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেছিলেন।
এডভোকেট লুৎফুল কবীর নওরোজ রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের মহিশাগুনি গ্রামের মৃত: আব্দুল জব্বারের ছেলে। তিনি গত ১৩ জুলাই থেকে নিখোঁজ ছিলেন বলে তার স্ত্রী পুলিশকে জানিয়েছেন। মামলাটি নৌ পুলিশ তদন্ত করছেন।
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নূরুল ইসলাম শেখ নিহত আইনজীবীর স্বজনদের কাছ থেকে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে দৈনিক জন্মভূমিকে বলেন, গত দুই মাস যাবৎ লুৎফুল কবীর বাড়িতে যাতায়াত করতেন না। তিনি নগরীর কোথোয় বাসা ভাড়া নিয়ে বসত করতেন? এ প্রশ্নের উত্তর ভিকটিমের স্ত্রী, ভাই এবং কয়েকজন সহকর্মীর কাছ থেকে জানা সম্ভব হয়নি। তার সাথে কারো শত্রুতা ছিল কিনা? কারা তাকে খুন করতে পারে? এসব প্রশ্নের কোনো ইঙ্গিত অভিযোগকারী এজাহারে উল্লেখ করেননি।
কোন-কোন ক্লুকে সামনে রেখে তদন্ত কাজ শুরু করেছেন? এ প্রশ্নের উত্তরে ইন্সপেক্টর নূরুল ইসলাম তদন্তের স্বার্থে এ প্রশ্নের উত্তর দিতে আপারগতা প্রকাশ করেছেন। তিনি বলেন, জিন্স প্যান্ট এবং চেক শার্ট পরিহিত মরদেহের পকেট হতে তার পেশাগত পরিচয় পত্র, জাতীয় পরিচয় পত্র এবং একটি মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করা হয়েছে। মোবাইলটি পানিতে ভিজে বিকল হয়ে পড়েছে। সূত্র উদঘাটনের জন্য সেটি সচল করার কাজ চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, সন্দেহভাজন ঘাতকদের গ্রেফতার এবং খুনের আলামত উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।
সুরতহাল রিপোর্টের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, মরদেহের মাথার পেছনে শক্ত কোনো বস্তুর আঘাতে ফোলা জখমের চিহ্ন রয়েছে। লাশটি অর্ধগলিত হওয়ায় অন্য কোথাও আঘাতের দাগ রয়েছে কিনা? তা সঠিকভাবে নিরূপন করা সম্ভব হয়নি। কিভাবে তার মৃত্যু হলো? ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর এ প্রশ্নের উত্তর মিলবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 20, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোংলায় ভাড়াটিয়ার দখলে বাড়ি!
Next Article নগরীতে ধারালো অস্ত্র, সোনাসহ গ্রেফতার ২
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?