By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নগরীতে সোনার বারসহ গ্রেফতার ১
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > নগরীতে সোনার বারসহ গ্রেফতার ১
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নগরীতে সোনার বারসহ গ্রেফতার ১

Last updated: 2025/01/14 at 7:20 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : শরিয়তপুর জেলার সদর থানাধীন চন্দনকর গ্রামের বাসিন্দা গোবিন্দ চন্দ্র দাস (৩৮) রাজধানী ঢাকার ধোলাইখাল এলাকা হতে চোরাকারবারী চক্রের দুই পিস সোনার বার মহানগরী খুলনার জিরো পয়েন্ট এলাকায় বহন করে আনছিলেন। সেখান থেকে চক্রের কোনো সদস্য এসে তার কাছ থেকে ওই স্বর্ণের বার দুটো রিসিভ করার কথা ছিল। কিন্তু লবনচরা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সাচিবুনিয়া বিশ^রোড এলাকায় এনা পরিবহনের একটি বাস তল্লাশি করে তাকে গ্রেফতার করে। এরপর তার অন্তর্বাসের মধ্যে লুকানো ১০ ভরি ওজনের বার দুটো উদ্ধার হয়। যার মূল্যমান ১২ লাখ ৭০ হাজার টাকা। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে। সে মঙ্গলবার বিকেলে আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দী দিয়েছে।
থানার উপ-পরিদর্শক প্রদীপ বৈদ্য দৈনিক জন্মভূমিকে বলেন, কে এসে আসামির কাছ থেকে ওই চোরাচালানের সোনা রিসিভ করবে, এ ব্যাপারে সে জানতো না। এটা ঢাকায় অবস্থানরত ওই চক্রের অন্য সদস্যরা জানতো। তার মোবাইলে চোরাকারবারী চক্রের কোনো সদস্যের নাম্বার ছিল না। তবে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে চক্রটির ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। যা যাচাই-বাছাই চলছে, কিন্ত তদন্তের স্বার্থে সে সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) উপ-পরিদর্শক মাসুম বিল্লাহ মঙ্গলবার দুপুরে আসামি গোবিন্দকে আদালতে সোপর্দ করেন। এরপর সে অপরাধ স্বীকার করে জবানবন্দী দিয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আল আমীন ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দী রেকর্ড করেন। পরবর্তীতে তিনি অভিযুক্তকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের এক কর্মকর্তা দৈনিক জন্মভূমিকে এ তথ্য জানান। কেএমপি’র এক প্রেস রিলিজ থেকে জানা গেছে, উদ্ধার হওয়া স্বর্ণের উৎস এবং চোরাকারবারী চক্রের সদস্যদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 14, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কালীগঞ্জে মাটির তৈরি তৈজস পাত্রের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে
Next Article নগরীতে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ২
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 3 hours ago
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?