By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নড়াইল-মাগুরা সীমান্তে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইল-মাগুরা সীমান্তে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

নড়াইল-মাগুরা সীমান্তে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

Last updated: 2025/11/04 at 10:15 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
প্রতীকী ছবি
SHARE

নড়াইল প্রতিনিধি : নড়াইল-মাগুরা সীমান্ত এলাকায় জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন নিয়ে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন কমবেশি আহত হয়েছেন। মাগুরা-২ আসনে মনোনয়ন পাওয়া না-পাওয়া নিয়ে বিএনপির নিতাই রায় চৌধুরী ও রবিউল ইসলাম নয়নের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এ সংঘর্ষ হয়। গতকাল মঙ্গলবার সকালে মাগুরার মোবারকপুর ও নড়াইলের চাকুলিয়া গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ হয়। এ ঘটনায় আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার, দলীয় কোন্দল ও নানা ইস্যুতে মাগুরার মোহাম্মদপুর উপজেলার মোবারকপুর, মশাখালি ও এ দু’ গ্রাম সংলগ্ন নড়াইলের লোহাগড়া উপজেলার চাকুলিয়া গ্রামের দু’পক্ষের বিরোধ বেশ আগে থেকেই লেগে আছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিবাদমান দু’টি পক্ষের মধ্যে মশাখালী গ্রামের তৌহিদ মেম্বার ও মোবারকপুরের কাইজার মোল্যা’র নেতৃত্বাধিন গ্রুপ বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী’র পক্ষ নেয়। অপরদিকে বিপরীত পক্ষে মোবারকপুরের নজরুল মোল্যা, মশাখালির আলমগীর ফকিরের নেতৃত্বাধিন গ্রুপ রবিউল ইসলাম নয়ন এর পক্ষ নেয়। এ অবস্থায় গতরাতে বিএনপি ২৩৭ আসনে মনোনয়ন চূড়ান্ত করলে মাগুরা ২ আসনে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী মনোনয়ন লাভ করলে দু’পক্ষে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষে জড়ায়। এতে দু’পক্ষের ৩ জন আহত হয়। এর জেরে মঙ্গলবার সকালে উভয়পক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়ে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ১৫জন আহত হয়। আহতদের মধ্যে ১২ জনকে উদ্ধার করে চিকিৎসা দিতে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। মোহাম্মদপুর থানার ওসি আব্দুর রহমান সংঘর্ষের বিষয় নিশ্চিত করে বলেন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত।

জন্মভূমি ডেস্ক November 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফুলতলা উপজেলা বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা
Next Article ডুমুরিয়ায় মাদক বিরোধী র‌্যালি ও আলোচনা সভা
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
বরিশাল

মঠবাড়িয়ায় সৌদি প্রবাসীকে কুপিয়ে জখম

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
সাতক্ষীরা

আওয়ামী লীগের ভোটে, গাজী নজরুল এম পি

By Correspondent 2 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরার চার আসনেই জামায়াত জয়ী, হেরেছেন বিএনপির হাবিবও

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌ উপকূলে ‌জলবায়ু পরিবর্তনে বসবাসের ঠাঁই নাই সকিনা সহ শত পরিবারের

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?