By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নবনির্মিত শিল্পকলা একাডেমি কমপ্লেক্স সম্পর্কে সাংস্কৃতিক কর্মী ববি : শুধু ভবন নয় প্রয়োজন আরও অনেক কিছু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নবনির্মিত শিল্পকলা একাডেমি কমপ্লেক্স সম্পর্কে সাংস্কৃতিক কর্মী ববি : শুধু ভবন নয় প্রয়োজন আরও অনেক কিছু
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

নবনির্মিত শিল্পকলা একাডেমি কমপ্লেক্স সম্পর্কে সাংস্কৃতিক কর্মী ববি : শুধু ভবন নয় প্রয়োজন আরও অনেক কিছু

Last updated: 2020/10/21 at 12:25 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

একটি ভালো ভবন হলেই হবে না। কেননা সেই ভবনটি পরিচালনা করতে প্রয়োজন আরও অনেক কিছু। তবে হ্যাঁ, সকল সুযোগ-সুবিধা সম্পন্ন একটি সুদৃশ্য ভবন এটা প্রথম ধাপ। সেই ধাপটি ইতোমধ্যে আমরা অর্জন করেছি জেলা শিল্পকলা একাডেমি কমপ্লেক্স প্রতিষ্ঠার মাধ্যমে। এখন প্রয়োজন এর ছোটখাটো ত্রæটি-বিচ্যুতিগুলো ঠিক করা। এরপর দরকার প্রয়োজনীয় দক্ষ জনবল। আমরা আশা করছি, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজস্ব উদ্যোগ নিয়ে আগ্রাধিকার ভিত্তিতে শিল্পকলা একাডেমি কমপ্লেক্স প্রতিষ্ঠিত করেছেন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ছোটখাটো প্রয়োজন মিটিয়ে দিবেন। এমন প্রত্যাশা করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট খুলনার সভাপতি হুমায়ুন কবির ববি।

খুলনার সাংস্কৃতিক জগতে হুমায়ুন কবির ববি একটি বহুল পরিচিত নাম। ছোট বেলা থেকেই তিনি নানা সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত। স্বাধীনতা উত্তর খুলনার সাংস্কৃতিক অঙ্গণকে বার বার মাতিয়ে রেখেছেন তিনি। মৌলবাদ ও সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে ৮০’র দশক থেকে সাংস্কৃতিক আন্দোলনে সক্রিয় কর্মী তিনি। তিনি একজন ভালো সংগঠকও। নাট্যকর্মীও বটে।

হুমায়ুন কবির ববি বলেন, চারতলা প্রশাসনিক ভবন, ৫০০ আসনের মিলনায়তন, আর্ট গ্যালারি, মুক্তমঞ্চ, মিনি লেক, বিভিন্ন গ্যালারিসহ যে দেখার মতো ভবন শিল্পকলা একাডেমির জন্য নির্মিত হয়েছে তা আমাদের পরম পাওয়া। এটাকে বলা যায়, আধুনিক শৈলীর অন্যতম নিদর্শন। তবে এটি রক্ষণাবেক্ষণও করতে হবে। বর্তমানে জেলা শিল্পকলার আওতায় একজন জেলা কালচারাল অফিসার ও একজন অফিস সহকারি সরকারিভাবে নিয়োগ আছে। এছাড়া বাকি চার জন সহযোগী কর্মী রয়েছে, যারা অস্থায়ীভাবে কাজ করছে। কিন্তু এতো বড় অট্টালিকাসহ সংযুক্ত আধুনিক আলোক ব্যবস্থা ও যন্ত্রপাতি কিভাবে নিরাপদে থাকবে তার কোন বন্দোবাস্ত নেই। তবে মূল হলের মধ্যে যেসব আলোকবাতি লাগানো হয়েছে সেগুলোর মানও যথাযথ নয়। যা অল্পদিনের মধ্যেই নষ্ট হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, উদ্বোধনের আগে শিল্পকলা একাডেমি কমপ্লেক্স-এর অসম্পূর্ণতা দূর করার দাবি জানানো হয়েছে। এই দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট ইতোমধ্যে খুলনা জেলা শিল্পকলা একাডেমির সভাপতি- জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সেখানে বলা হয়, উদ্বোধনের আগেই মূল মিলনায়তন ও আর্ট গ্যালারির আলোসহ শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থাসহ যেসব ত্রæটি রয়েছে, তা দূর করতে হবে। আধুনিক আলো ও শব্দ প্রক্ষেপণযন্ত্র স্থাপন করা হয়েছে, তা পরিচালনার জন্যে দক্ষ জনবল নিয়োগের দাবি জানানো হয়েছে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে একাডেমি প্রতিষ্ঠার আন্দোলনে যারা যুক্ত ছিলেন, তাঁরাসহ সকল স্তরের সংস্কৃতি কর্মীরা যাতে উপস্থিত থাকতে পারে, এমন একটা সময়ে প্রধানমন্ত্রীকে দিয়ে কমপ্লেক্স ভবনটি উদ্বোধনের দাবি জানানো হয়েছে। উপরন্তু, এলাকাটি সাংস্কৃতিকর্মীদের জন্য পরিবেশবান্ধব করার জন্য নিরাপত্তা ব্যবস্থারও জোরদার করতে হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 21, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নবনির্মিত শিল্পকলা একাডেমি কমপ্লেক্স নিয়ে সাংস্কৃতিক কর্মী সেলিম : অবকাঠামোগত ত্রূুুটিগুলো শুধরানো প্রয়োজন
Next Article পাটকল রক্ষায় আন্দোলনকারীদের হামলা-গ্রেফতারে নিন্দা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় খালে বাঁধ,হুমকির মুখে সামাজিক বনাঞ্চল পরিবেশ বিপর্যয়ের আশংকা

By জন্মভূমি ডেস্ক 26 minutes ago
বরিশাল

দশমিনার বিস্তীর্ন মাঠ জুড়ে সূর্য্যমুখীর ফুল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

By জন্মভূমি ডেস্ক 28 minutes ago
খুলনা

দাকোপে লেকের পানির দুর্গন্ধে স্থানীয়দের চরম ভোগান্তি

By জন্মভূমি ডেস্ক 30 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

দশমিনায় খালে বাঁধ,হুমকির মুখে সামাজিক বনাঞ্চল পরিবেশ বিপর্যয়ের আশংকা

By জন্মভূমি ডেস্ক 26 minutes ago
বরিশাল

দশমিনার বিস্তীর্ন মাঠ জুড়ে সূর্য্যমুখীর ফুল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

By জন্মভূমি ডেস্ক 28 minutes ago
খুলনা

দাকোপে লেকের পানির দুর্গন্ধে স্থানীয়দের চরম ভোগান্তি

By জন্মভূমি ডেস্ক 30 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?