By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাইকগাছায় হতদরিদ্র বিশ্বরঞ্জনের বসতবাড়ী আগুনে জ্বলছে : থানায় পাল্টাপাল্টি অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছায় হতদরিদ্র বিশ্বরঞ্জনের বসতবাড়ী আগুনে জ্বলছে : থানায় পাল্টাপাল্টি অভিযোগ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পাইকগাছায় হতদরিদ্র বিশ্বরঞ্জনের বসতবাড়ী আগুনে জ্বলছে : থানায় পাল্টাপাল্টি অভিযোগ

Last updated: 2023/11/19 at 7:17 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE
পাইকগাছা অফিস : পাইকগাছায় হতদরিদ্র বিশ্বরঞ্জনের বসতবাড়ী আগুনে জ্বলছে। এ নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। ট্রিপল নাইনে কল করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে এ ঘটনায় রোববার দুপুরে থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছালে দু’পক্ষই পরস্পর’কে দোষারোপ করেছেন। এদিকে, জমি সংক্রান্ত বিরোধের জেরে পাইকগাছার গদাইপুর গ্রামের বিশ্বরঞ্জন চৌধুরীর বাড়ীতে আগুন লাগিয়েছে প্রতিপক্ষরা এমন অভিযোগ এনে থানায় অভিযোগ হয়েছে। অভিযোগে জানা যায়,  জমি সংক্রান্ত বিরোধে
 সহিল উদ্দীন গাজী সহ আরও ১৫/২০ লোকজন ১৯ নভেম্বর রবিবার অনুমানিক ভোর ৫ টায় বিশ্বরঞ্জনের বাড়িতে আগুন ধরিয়ে দিলে বিশ্বরঞ্জনের স্ত্রী স্বরসতী চৌধুরী (৬০) চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিভিয়ে দেয়। আরও জানা গেছে, বিশ্বরঞ্জন ও মনোরঞ্জন দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন আদালতে মামলা চলছে। সহিল উদ্দীন গাজী মনোরঞ্জনের পক্ষ নিয়ে দীর্ঘদিন যাবৎ বিশ্বরঞ্জনকে বাড়ি দখলের হুমকি ধামকি দিয়ে আসছে। এ বিষয়ে বিশ্বরঞ্জনের স্ত্রী স্বরসতী চৌধুরী জানান, জমি নিয়ে মামলা চলছে। আদালতের যে রায় হবে সেটা আমরা মেনে নেবো। ৩/৪ দিন আগে সহিল উদ্দীন আমার বাড়িতে এসে ঘরবাড়ি ছেলে চলে যেতে বলে। না গেলে বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনা থানা পুলিশকে জানালে পুলিশ এসে উভয় পক্ষকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বলে যান। কিন্তু সহিল উদ্দীনের পূর্ব ঘোষনামত সহিল উদ্দীন সহ ১৫/২০ জন লোক নিয়ে রবিবার ভোরে আমাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুন নিভাতে গেলে সে আমাদেরকে মারধর করে। থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তারা গা ঢাকা দেয়। পুলিশ চলে গেলে তারা পুনরায় আমার বাড়ির চারিপাশে তার ও বেড়া দিয়ে ঘিরে রেখেছে। এ ঘটনায় বিশ্বরঞ্জন চৌধুরীর স্ত্রী স্বরসতী চৌধুরী পাইকগাছা থানায় সহিল উদ্দীন গাজী, কপিল উদ্দীন গাজী, নজরুল গাজী, মঞ্জুর গাজী, জাকির শেখ, মনোরঞ্জন চৌধুরী সহ ১৫/২০ নামে একটি লিখিত অভিযোগ করেছেন। বসত ঘরে আগুন দেওয়ায় বিশ্বরঞ্জনের অসহায় পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা তদন্ত পূর্বক প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অন্যদিকে এ অভিযোগ অস্বীকার করে ছইলুদ্দীন- কপিলউদ্দীন গংরা বলেন, সকালে আমরা ঘেরা-বেড়া দেওয়ার সময় স্থানীয় মোক্তারের উপস্থিতিতে স্বরস্বতি নিজেই ঘরের চালে আগুন দিয়ে আমাদেরকে মিথ্যা দোষারোপ করছে। এদিকে, প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছিলাম। ৩০/৩৫ বছরের জয়গা-জমির মামলা চলছে। দুইপক্ষের অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
সিনিয়র করেস্পন্ডেন্ট November 19, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article উচ্চ ফলনশীল ব্রি-ধান-৭৬ দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের হাতছানি দিচ্ছে
Next Article চৌগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪জনের জেল-জরিমানা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

পয়লা বৈশাখ নিয়ে ব্যস্ত শিল্পীরা,রঙে জেগে উঠছে সাতক্ষীরা

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান

By Tanvir 8 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে : ট্রাম্প

By Tanvir 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : প্রতিমন্ত্রী

By Tanvir 8 hours ago
খুলনা

নগরীর হেরাজ মার্কেটে বিক্রি নিষিদ্ধ ওষুধের গুদাম

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?