By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পিরোজপুরে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > পিরোজপুরে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

পিরোজপুরে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

Last updated: 2024/12/19 at 1:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ায় সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়ামের মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) মঠবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সোহেল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইব্রাহিম হাসান সিয়াম নিখোঁজ হওয়ার তিনদিন পর আজ বিকেল ৩টার দিকে পশ্চিম মিঠাখালী কালিরহাট বাজার নিকটবর্তী জেসমিন সেভেন ফ্যাক্টরির বিপরীতে খাল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। পশ্চিম মিঠাখালী এলাকার বাসিন্দা কৃষক আবদুল জলিল গোসল করতে নেমে লাশ দেখতে পান।
ইব্রাহিম হাসান সিয়াম উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের অটোচালক মানিক হাওলাদারের ছেলে। সে ৭৯ নম্বর পূর্ব ছোট মিঠাখালী (আকন বাড়ি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। জানা গেছে, মঠবাড়িয়া-বড়মাছুয়া খালের পশ্চিম মিঠাখালী ইয়াসিন খাঁর বাড়ির জামে মসজিদ সংলগ্ন শাখা খালে সিয়াম ও তার বন্ধু আজিম সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ক্রিকেট খেলা শেষে খালে সাঁতার কাটতে যায়। দুই বন্ধু সাঁতার শেষে একপর্যায়ে কচুরিপনার ওপরে ওঠে। এ সময় জোয়ারে প্রবল স্রোতে তারা কালভার্টের নিচে চলে যায়। আজিম চলে আসতে পারলেও সিয়াম তলিয়ে যায়। মঠবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সোহেল আহম্মেদ বলেন, গত তিনদিন ধরে স্কুলছাত্র সিয়ামকে উদ্ধারের কাজ চালিয়েছি। আমাদের সঙ্গে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরিরাও উদ্ধার কাজে অংশ নেন। আমরা লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 19, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পুলিশে বড় পদোন্নতি, এসপি হলেন ১৯ কর্মকর্তা
Next Article কালীগঞ্জের বেগবতী নদীর উপর ব্রিজ নির্মান কাজে ধীরগতি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
বরিশাল

মঠবাড়িয়ায় ভুয়া ডাক্তার ও ক্লিনিক মালিকের কারাদণ্ড

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের মধুর মান ক্ষুন্ন করছে ভেজাল মধুতে

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?