By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের

Last updated: 2025/01/21 at 1:53 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : যুক্তরাষ্ট্রকে আবারও প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) তার দ্বিতীয় মেয়াদের প্রথম কর্মদিবসে হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। গত এক দশকের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বের সর্ববৃহৎ কার্বন নির্গমনকারী দেশটিকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈশ্বিক প্রচেষ্টার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে।
২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে সরকারগুলো বৈশ্বিক উষ্ণায়ন ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্তের ফলে তারা ইরান, লিবিয়া ও ইয়েমেনের মতো দেশগুলোর সঙ্গে চুক্তির বাইরে থাকা কয়েকটি দেশের মধ্যে অন্তর্ভুক্ত হবে।
হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপ জলবায়ু পরিবর্তনের বিষয়ে তার সংশয়ী দৃষ্টিভঙ্গি ও ‘প্রতারণা’ বলে আখ্যায়িত করার মনোভাবকে প্রতিফলিত করে। একই সঙ্গে, এটি যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাস খাতের ওপর থেকে নিয়ন্ত্রণ সরিয়ে নেওয়ার বৃহত্তর নীতিমালার অংশ, যা উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করলেও আশা প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্রের শহর, রাজ্য ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কম কার্বন নির্গমন নিশ্চিত করতে এগিয়ে আসবে। জাতিসংঘের সহকারী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোতো নিনো বলেন, প্যারিস চুক্তির সম্মিলিত প্রচেষ্টা এরই মধ্যে পরিবর্তন আনতে শুরু করেছে। তবে আরও দ্রুত ও শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদক। টেক্সাস ও নিউ মেক্সিকোর মতো অঙ্গরাজ্যগুলোতে উন্নত খনন প্রযুক্তি ও সাম্প্রতিক বছরগুলোর বৈশ্বিক বাজারমূল্যের কারণে দেশটি এই অবস্থানে পৌঁছেছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 21, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ট্রাকে কম দামে পণ্য বিক্রির কার্যক্রম নিয়ে দুঃসংবাদ
Next Article এয়ার পিউরিফায়ার আমদানিতে শুল্ক-কর কমল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 27 minutes ago
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া

By Tanvir 8 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প

By Tanvir 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 27 minutes ago
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া

By Tanvir 8 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প

By Tanvir 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?