By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বন্ধুদের দলে নিয়ে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছেন বাবর?
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > বন্ধুদের দলে নিয়ে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছেন বাবর?
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

বন্ধুদের দলে নিয়ে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছেন বাবর?

Last updated: 2024/06/12 at 3:06 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপে শেষ আটে ওঠার দৌড় থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে পাকিস্তান। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হারের পর লো স্কোরিং ম্যাচে ভারতের কাছেও হেরেছে ম্যান ইন গ্রিনরা। এরপর কানাডার বিপক্ষে জিতলেও এখনো সুপার এইট নিশ্চিত নয় দলটির। এমন অবস্থায় তুমুল সমালোচনা হচ্ছে দলটির ক্রিকেটারদের নিয়ে। আর সমালোচনার তীরে সবথেকে বেশি বিদ্ধ হচ্ছেন অধিনায়ক বাবর আজম।

বড় টুর্নামেন্টে কিংবা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অধিনায়ক বাবর আজম পারফর্ম করতে পারেন না এমন একটা অভিযোগ শুরু থেকেই সমর্থকদের। এবারের টুর্নামেন্টেও বাবরের একই রকম অবস্থাই লক্ষ্য করা যাচ্ছে। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি দলকে জয়ের পথ দেখাতে পারেননি। এরপর কানাডার বিপক্ষে ম্যাচেও রান পাননি তিনি। আসরের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪৩ বলে তিনি করেছিলেন ৪৪ রান। সেই ম্যাচটিও হারে ম্যান ইন গ্রিনরা।

বিশ্বকাপের পাকিস্তানের বাজে অবস্থার কারণে তাই দলের পাশাপাশি বাবরকে নিয়েও হচ্ছে তুমুল সমালোচনা। সমালোচনাকারীদের তালিকায় আছেন আহমেদ শেহজাদও। একসময় পাকিস্তান জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন তিনি। বাবরকে নিয়ে সমালোচনা করে তিনি বলেছেন, বাবরের অধিনায়কত্বে ছোট দলগুলোর সঙ্গেও পাকিস্তান হারছে।

শেহজাদ বলেন, ‘বাবর অধিনায়ক হওয়ার পর থেকে আমরা মাঝারি দলের কাছে হেরে যাচ্ছি। তোমরা বি, সি, ডি টিমের বিপক্ষে পারফর্ম করেছো এবং লোকদের বোকা বানিয়েছো। অথচ তোমাদের বেতন বাড়ানো হয়েছিল। পিসিবি তোমাকে এবং তোমার ক্রিকেটের দক্ষতা বাড়াতে অর্থ প্রদান করছে…।’

বড় টুর্নামেন্টে বাবরের পারফর্ম্যান্সের অবস্থা তুলে ধরে শেহজাদ বলেন, ‘বড় প্রতিযোগিতায় তোমার (বাবরের) গড় ২৭ আর স্ট্রাইক রেট ১১২। আর তুমি ১৪০০ রান করেছে হেরে যাওয়া ম্যাচগুলোতে। এভাবে তুমি রান তোলার তালিকায় বিশ্বের ৩ নম্বরে এসেছো। তাহলে এই পরিসংখ্যান কোন রাজার, বলুন তো? যে রাজা ম্যাচ জিততে পারে না তার সঙ্গে আমার কী করা উচিত?’

বাবর তাঁর বন্ধুদের নিয়ে দল গড়েছে এমন অভিযোগ করে তিনি আরও বলেন, ‘তুমি সমগ্র জনগণকে বোকা বানিয়েছো। তোমার বন্ধুদের নিয়ে একটি দল তৈরি করছো, তোমার বন্ধুদেরই দলে রেখেছো।’

সিনিয়র করেস্পন্ডেন্ট June 12, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে আইনজীবীর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা
Next Article ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

চার জেলায় নতুন ডিসি নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৩৪ বিলিয়ন ডলার পাচার, ৭০ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৩৪ বিলিয়ন ডলার পাচার, ৭০ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 minutes ago
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?