By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিধি-নিষেধ উপেক্ষা করে মসজিদুল আকসায় দুই লাখ মুসল্লি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > বিধি-নিষেধ উপেক্ষা করে মসজিদুল আকসায় দুই লাখ মুসল্লি
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

বিধি-নিষেধ উপেক্ষা করে মসজিদুল আকসায় দুই লাখ মুসল্লি

Last updated: 2024/04/06 at 3:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদে দুই লাখের বেশি মুসল্লি তারাবির নামাজে অংশ নিয়েছেন। গতকাল শুক্রবার (৫ এপ্রিল) ইসরায়েলের বিধি-নিষেধের মধ্যে তাঁরা পবিত্র লাইলাতুল কদরে নামাজ পড়তে মসজিদে উপস্থিত হন।

এ বছরের পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারে পবিত্র লাইলাতুল কদর বা কদরের রাত উদযাপিত হয়েছে। বছরের শুধুমাত্র এই রাতে পুরো সময় পবিত্র মসজিদুল আকসার সব ফটক উন্মুক্ত রাখা হয়।

এক বিবৃতিতে ইসলামিক ওয়াকফ বিভাগ জানিয়েছে, পবিত্র মসজিদুল আকসা প্রাঙ্গণে দুই লক্ষাধিক মুসল্লি লাইলাতুল কদরে উপস্থিত ছিলেন। গত অক্টোবরে গাজা উপত্যাকায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে কদরের রাতেই প্রথমবার সর্বোচ্চ সংখ্যক মুসল্লির উপস্থিতি দেখা গেছে।

এর আগে গতকাল মসজিদুল আকসায় অনুষ্ঠিত জুমার নামাজে এক লাখ ২০ হাজারের বেশি মুসল্লি অংশ নেন। জুমার নামাজে ইমাম হিসেবে ছিলেন ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি মুহাম্মদ আহমেদ হুসাইন।

পশ্চিম জেরুজালেমের বাসিন্দা ৫০ বছর বয়সী ইয়াসির বাশা এএফপিকে বলেন, পবিত্র মসজিদে প্রবেশে অল্পবয়সী তরুণদের বাধা দেওয়া হয়। শুধুমাত্র ৫৫ বছরে বেশি পুরুষ ও ৫০ বছরের বেশি নারীদের মসজিদে ঢুকতে দেওয়া হচ্ছে। যুদ্ধের সময় না হলে এখানে প্রবেশ করা অনেক সহজ হতো।

প্রত্যক্ষদর্শীরা আনাদোলু এজেন্সির প্রতিনিধিকে জানান, জেরুজালেমের প্রাচীন নগর ও আল-আকসা মসজিদের সামনে ইসরায়েলি পুলিশ বাহিনীর সংখ্যা কয়েক গুণ বাড়ানো হয়।

পবিত্র রজনীতে আসা অনেক যুবকদের মসজিদে প্রবেশের অনুমোদন না দিয়ে পুলিশ তল্লাশি করে। অবশ্য এশা ও তারাবির নামাজ চলাকালে যুবক দল ও পুলিশের মধ্যে কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার জেরুজালেম নগরীতে ফিলিস্তিনিদের প্রবেশে বিধি-নিষেধ আরোপ করেছে দখলদার ইসরায়েল কর্তৃপক্ষ। শুধুমাত্র ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ ও ৫০ বছরের বেশি বয়সী নারীদের মসজিদুল আকসায় প্রবেশ করতে দেওয়া হয়। তবে এজন্য তাদের আগ থেকেই ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ‍ইসরায়েল। এ হামলায় গত ১৮২ দিনে ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ৭০ শতাংশের বেশি শিশু ও নারী রয়েছেন। আর এ হামলায় ৭৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 6, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোংলা বন্দরে শ্রমিকদের ঈদের খাদ্য সহায়তার স্লিপ নিয়ে কৃষকলীগ নেতার ঘৃন্য রাজনীতি !
Next Article ফকিরহাটে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধে এ পর্যন্ত ইরানের ক্ষয়ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

By Tanvir 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধে এ পর্যন্ত ইরানের ক্ষয়ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

By Tanvir 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?