By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভারতে বেটিং কেলেঙ্কারি তদন্তে সাকিবের বোনের নাম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ভারতে বেটিং কেলেঙ্কারি তদন্তে সাকিবের বোনের নাম
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ভারতে বেটিং কেলেঙ্কারি তদন্তে সাকিবের বোনের নাম

Last updated: 2024/03/10 at 12:28 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ভারতে বহুল আলোচিত মহাদেব বেটিং অ্যাপকাণ্ডে আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এই ঘটনায় এবার বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের বোনের নাম উঠে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুসারে, এলিভেন উইকেট ডটকম নামে একটি অনলাইন বেটিং (অনলাইনে বাজি ধরা) অ্যাপে বিনিয়োগ করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও আজ তাকের প্রতিবেদনে বলা হয়েছে, মহাদেব বেটিং অ্যাপ নামক একটি অনলাইন গেমিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিপুল আর্থিক দুর্নীতি হয়েছে। এই ঘটনায় একটি মামলা হয়েছে এবং তার তদন্ত শুরু হলে অনেকের নামই বেরিয়ে আসে। সেখানে বেটিং অ্যাপ মামলার তদন্তে সাকিবের বোনের নামও উঠে আসে।

মহাদেব বেটিং অ্যাপ তদন্তে গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যবসায়ী গিরিশ তালরেজা ও সুরুজ চোখানিকে। তদন্তকারী সংস্থা ইডি সূত্রে জানা গেছে, সুরুজ চোখানি কাঠমান্ডুতে একটি ক্যাসিনোয় ৪০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশে এলিভেন উইকেট ডটকম নামের একটি বেটিং অ্যাপে বিনিয়োগ করেন। এতে তার অংশীদার ছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের বোন জান্নাতুল হাসান।

এর আগে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিটকে না জানানোয় ২০১৯ সালের অক্টোবরে এক বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। দুই বছর আগে বেটিং কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে বিতর্কে জড়িয়েছিলেন বাংলাদেশের পোস্টার বয়। পরে সেখান থেকে সরে এসেছিলেন তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 10, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা কবে শুরু, জানা যাবে আজ
Next Article রোজায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ থাকবে : হাইকোর্ট
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

আজ পহেলা বৈশাখ

By Correspondent 27 minutes ago
বরিশাল

মঠবাড়িয়ায় ভুয়া ডাক্তার ও ক্লিনিক মালিকের কারাদণ্ড

By জন্মভূমি ডেস্ক 37 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের মধুর মান ক্ষুন্ন করছে ভেজাল মধুতে

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের মধুর মান ক্ষুন্ন করছে ভেজাল মধুতে

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : প্রতিমন্ত্রী

By Tanvir 12 hours ago
জাতীয়

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের যেসব বিষয়ে আলোচনা হলো

By Tanvir 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?