By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মোংলা বন্দরে ফের চোরাচালান চক্র বেপরোয়া: বিদেশী রংয়ের চালান আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > মোংলা বন্দরে ফের চোরাচালান চক্র বেপরোয়া: বিদেশী রংয়ের চালান আটক
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

মোংলা বন্দরে ফের চোরাচালান চক্র বেপরোয়া: বিদেশী রংয়ের চালান আটক

Last updated: 2024/02/08 at 3:33 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : মোংলা বন্দর কেন্দ্রিক গড়ে ওঠা সংঘবদ্ধ চোরাচালান চক্র আবারো বেপরোয়া হয়ে উঠেছে। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় গড়ে ওঠা এ চক্রের চিহ্নিত সদস্য বন্দরে আগত বিভিন্ন বিদেশী জাহাজ, ড্রেজিং মেশিন ও লাইটার কার্গোসহ নানান নৌযান থেকে বিভিন্ন মূল্যবান পণ্য চোরাচালানের মাধ্যমে পাচার করে এনে তা দেশের বিভিন্নস্থানে পাচার করছে। মোংলা থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এক অভিযান চালিয়ে বিদেশী জাহাজ থেকে চোরাচালানের মাধ্যমে নামিয়ে আনা রংয়ের একটি বড় ধরনের চালান আটক করেছে। এ সময় চোরাচালান চক্রের হোতা শহরতলীর কানাইনগরের মৃত ইসমাইল ফকিরের ছেলে মোঃ হাশেম ফকির (৫০) কে হাতেনাতে গ্রেফতার করলেও তার অপরসঙ্গী একই এলাকার ইউপি মেম্বর সুলতান হাওলাদারের ছেলে মোঃ হাসান ওরফে জাকির হাওলাদার (৩৮)সহ অজ্ঞাত আরো২/৩ জন পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে নিজেদেরকে রক্ষায় প্রভাবশালী মহল প্রশাসনসহ বিভিন্ন মহলে নানা তদবির চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে,এম আজিজুল ইসলাম জানান, গত মঙ্গলবার গভীর রাতে পৌর শহরের সিঙ্গাপুর মার্কেট এলাকা থেকে সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের সদস্যরা বিদেশী জাহাজ থেকে অবৈধভাবে আনা ৫৫টি কন্টেইনারে ২০লিটার করে মোট ১১০০লিটার রং ট্রাকযোগে খুলনায় পাচার করছিল। পরে গোপন সূত্রে এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাচার করে আনা ওই বিদেশী রংসহ অন্য কন্টেইনারে রাখা ২০লিটার থিনার ও কিছু দাহ্য জাতীয় পদার্থ জব্দ করে। পরে এ ঘটনায় সময় চোরাচালান চক্রের হোতা শহরতলীর কানাই নগরের মৃত ইসমাইল ফকিরের ছেলে মোঃ হাশেম ফকির (৫০) কে হাতেনাতে গ্রেফতার করে বুধবার বিকেলে আদালতে প্রেরণ করে। এদিকে মামলার অপর আসামী চোরাচালান চক্রের অপর প্রভাবশালী সদস্য মোঃ হাসান ওরফে জাকির হাওলাদার (৩৮)সহ অজ্ঞাত আরো২/৩জন পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ পলাতক আসামী মোঃ হাসান ওরফে জাকির হাওলাদারসহ অন্যদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 8, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অপু বিশ্বাস-নিপুণরা মনোনয়ন পেলে, আমাদের মরণ হওয়া উচিত
Next Article অনিয়মে ভর্তি প্রক্রিয়া স্থগিত হলো ছয় মেডিকেল কলেজের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া

By Tanvir 46 minutes ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প

By Tanvir 49 minutes ago
আন্তর্জাতিক

যুদ্ধে এ পর্যন্ত ইরানের ক্ষয়ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

By Tanvir 52 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

দৈনিক জন্মভূমির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা : সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

কেএমপির ১১ ওসির রদবদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম শুরু করতে কমিটি গঠন হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?