By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মোংলা বন্দরে ৯৭০ জাহাজ আগমনের রেকর্ড, মুনাফা ১৩০ কোটি টাকা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > মোংলা বন্দরে ৯৭০ জাহাজ আগমনের রেকর্ড, মুনাফা ১৩০ কোটি টাকা
শীর্ষ খবর/ তাজা খবর

মোংলা বন্দরে ৯৭০ জাহাজ আগমনের রেকর্ড, মুনাফা ১৩০ কোটি টাকা

Last updated: 2021/07/04 at 11:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE


মো: হাসান গাজী, মোংলা
দেশের অন্যতম সমুদ্র বন্দর মোংলা নতুন রেকর্ড গড়েছে। বিদায়ী অর্থবছর ২০২০-২১ সালে সর্বোচ্চ ৯৭০ টি জাহাজ আগমনের ফলে এই রেকর্ড করে বন্দরটি। এসময়ে মোংলা বন্দরে রেকর্ড পরিমান পণ্য হ্যান্ডলিংও (ওঠানামা) হয়েছে। গেল অর্থ বছরে ১১৯ দশমিক ৪৫ শতাংশ পণ্য খালাস করেছিল। যা থেকে বন্দর নীট মুনাফা আয় করে ১৩০ কোটি টাকা। এটি লক্ষ্যমাত্রার চেয়ে ২৯ কোটি টাকা বেশি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা রোববার বন্দরের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য জানান। বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল বলেন, ২০২০-২১ অর্থ বছরে বন্দরে আগত ৯৭০ টি জাহাজ থেকে ১১৯ দশমিক ৪৫ শতাংশ পণ্য খালাস হয়। এছাড়া ৪৩ হাজার ৯৫৯ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয় এবং ১৪ হাজার ৪৭৪ টি রিকন্ডিশন গাড়ী আমদানি হয়। তবে এসব গাড়ির ৪০ শতাংশ খালাসও হয়েছে বলে দাবি করে বন্দর কর্তৃপক্ষ। করোনা কালীন সময়ে নয়টি মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে জানিয়ে এদিন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, বন্দর উন্নয়নে মাষ্টার প্লান তৈরীর কাজ চলছে এবং এটি বাস্তবায়ন হলে মোংলা বন্দর দেশের অর্থনীতি ও আমদানি রপ্তানি বাণিজ্যে ব্যপক ভূমিকা রাখতে সক্ষম হবে। একই সাথে চলতি অর্থ বছরে এই বন্দরে এক হাজারেরও অধিক জাহাজ আগমনসহ ৩৬০ কোটি টাকা রাজস্ব আদায়ের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
২০২০-২১ অর্থ বছরে মোংলা বন্দর কর্তৃপক্ষের অর্জন উপলক্ষে সংবাদ সম্মেলনে সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম আবদুল ওয়াদুদ তরফদার, পরিচালক (প্রশাসন) মো: শহিনুর আলম, হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন, প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো: সিদ্দিকুর রহমান, পরিকল্পনা প্রধান জহিরুল হক, পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল, উপ প্রধান প্রকৌশলী মো: মাহাবুবুর রহমান মিনা ও বন্দর চেয়ারম্যানের একান্ত সচিব মো: নিয়ামুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 4, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনার ৬৮ ইউনিয়নে বেসিন আছে, নেই পানি ও সাবান
Next Article সাতক্ষীরা মেডিক্যাল হাসপাতাল: অক্সিজেন সংকটে মৃত্যুর ঘটনায় বিভাগীয় তদন্ত টিম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

১৬০টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংসের দাবি ইরানের

By Tanvir 4 hours ago
আন্তর্জাতিক

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যেভাবে একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

By Tanvir 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ, প্রজ্ঞাপন জারি

By Tanvir 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?