By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: রেকর্ড সেঞ্চুরি হাসান নওয়াজের, দুর্দান্ত প্রত্যাবর্তন পাকিস্তানের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > রেকর্ড সেঞ্চুরি হাসান নওয়াজের, দুর্দান্ত প্রত্যাবর্তন পাকিস্তানের
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রেকর্ড সেঞ্চুরি হাসান নওয়াজের, দুর্দান্ত প্রত্যাবর্তন পাকিস্তানের

Last updated: 2025/03/21 at 5:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : ০,০ —আন্তর্জাতিক ক্রিকেটে হাসান নওয়াজের শুরুর দুই ম্যাচের গল্প। চলমান নিউজিল্যান্ড সিরিজ দিয়েই প্রথমবারের মতো পাকিস্তান জাতীয় দলে ডাক পেয়েছিলেন। ক্যারিয়ারের প্রথম দুই টি-টোয়েন্টিতে ডাক মেরে শুরু। তবুও তরুণ এই ওপেনারের ওপর আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। চাপ সামলে মাত্র তৃতীয় ম্যাচেই ঝোড়ো সেঞ্চুরিতে আস্থার প্রতিদান দিলেন।
৪৫ বলে ১০৫ রানে অপরাজিত ইনিংস খেলার দিনে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন হাসান নওয়াজ। তার রেকর্ডময় ইনিংসের দিনে বড় ব্যবধানের জয় পেয়েছে পাকিস্তানও।
কিউইদের ২০৫ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে মাত্র এক উইকেট হারিয়ে ১৬ ওভার শেষেই জয় নিশ্চিত হয়ে যায় সফরকারীদের। ৯ উইকেটের জয়ে সিরিজে আশা বাঁচল সালমান আগাদের। যদিও ২-১ ব্যবধানে এগিয়ে কিউইরা।
ঘরের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামে পাঠিয়েছিল পাকিস্তান। নিউজিল্যান্ড সফরে নতুন দল নিয়ে সিরিজে শুরুটা ভালো হয়নি। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হারের শঙ্কায় ছিল সফরকারীরা। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার দশায় পড়া পাকিস্তান ঘুরে দাঁড়াল মোক্ষম সময়েই।
মাত্র দুই ম্যাচ আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া হাসান নওয়াজ নিউজিল্যান্ডের বোলারদেরকে পাড়ার পর্যায়ে নামিয়ে আনলেন। পাওয়ারপ্লেতে সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়ে পাকিস্তান। অকল্যান্ডের ছোট বাউন্ডারির পুরো ফায়দা উঠিয়েছেন সালমান, নওয়াজ, হারিসরা।
অকল্যান্ডের ইডেন পার্কে টস জিতে স্বাগতিক নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি কিউইদের। দ্রুত দুই উইকেট হারানোর পর তাণ্ডব শুরু করেন মার্ক চ্যাপম্যান। বাঁহাতি এই ব্যাটারের ৪৪ বলে ৯৪ রানের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ২০৪ রানে থামে স্বাগতিকদের ইনিংস।
চ্যাপম্যানের বীরত্বকে আড়াল করে দিলেন তরুণতুর্কি হাসান নওয়াজ। পাকিস্তানের বড় জয়ের ম্যাচে বলতে গেলে রান তাড়ায় নেতৃত্ব দিলেন। ৪৫ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংসে ১০ টি চার ও ৭টি ছক্কার মার রয়েছে। তাকে যোগ দিয়েছেন সালমান আগা ও মোহাম্মদ হারিসও।
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছে পাকিস্তান। সেটিও ২৪ বল হাতে রেখে। এর আগে সর্বোচ্চ রান তাড়ার স্কোর ছিল ১৭৪ রান। ২০২০ সারে নেপিয়ারে মোহাম্মদ রিজওয়ানের ৮৯ রানের দুর্দান্ত ইনিংসে ৪ উইকেটে জিতেছিল তারা। সবমিলিয়ে পাকিস্তানের জন্য দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার জয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 21, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গণহত্যা ও ভারতে মুসলিম নীপিড়নের প্রতিবাদে চিতলমারীতে বিক্ষোভ মিছিল
Next Article ফিলিস্তিনির উপর হামলার প্রতিবাদের মোংলায় বিক্ষোভ ও সমাবেশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

হরমুজে মার্কিন অবরোধ : ৩ দিনে ১০টি জাহাজ ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র

By Tanvir 10 minutes ago
আন্তর্জাতিক

ইরানি তেল ক্রয়কারীদের নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

By Tanvir 12 minutes ago
আন্তর্জাতিক

প্রায় ২ হাজার কর্মী ছাঁটাই করছে বিবিসি

By Tanvir 16 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

By Tanvir 28 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জ্বালানি সংকট মোকাবিলায় মিতব্যয়ী হতে দেশবাসীকে আহ্বান প্রধানমন্ত্রীর

By Tanvir 30 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

By Tanvir 37 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?