By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: লোহাগড়ায় চাঞ্চল্যকর সুফল হত্যা মামলার আসামি গ্রেফতার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > লোহাগড়ায় চাঞ্চল্যকর সুফল হত্যা মামলার আসামি গ্রেফতার
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

লোহাগড়ায় চাঞ্চল্যকর সুফল হত্যা মামলার আসামি গ্রেফতার

Last updated: 2023/09/22 at 6:00 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

মোঃ মোস্তফা কামাল, লোহাগড়া (নড়াইল) : নড়াইল জেলা পুলিশের তৎপরতায় এক মাসের মধ্যে বহুল আলোচিত সুফল বিশ্বাস (৩৬) হত্যা মামলার এজাহারভুক্ত আসামী তমাল শিকদারকে (২২) পুলিশ গ্রেফতার করেছে।

আসামী তমাল শিকদার নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের রোস্তম শিকদারের ছোট ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে , বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুর ব্রীজের নিচ থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্থানীয় পুলিশের সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এস আই অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বহুল আলোচিত সুফল বিশ্বাস হত্যা মামলার ২ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি তমাল শিকদারকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

গ্রেফতারকৃত আসামি তমাল শিকদার বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছেন।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সুফল বিশ্বাস জমির কাটা পাট নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় সুফল বিশ্বাস প্রতিবেশী সুভাষ বিশ্বাসের জমির ওপর পৌঁছালে রুস্তম শিকদারের বড় ছেলে রুবেল শিকদার ও ছোট ছেলে তমাল শিকদারসহ ৩/৪ জনের একদল দূর্বৃত্ত তাকে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুফল বিশ্বাস মারা যায়।

এ দিকে হত্যাকাণ্ডের ১ দিন পর শনিবার (১৯ আগস্ট) নিহত সুফল বিশ্বাসের স্ত্রী সোনা রানী বিশ্বাস বাদী হয়ে লোহাগড়া থানায় ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ইতোমধ্যে সুফল বিশ্বাস হত্যা মামলার এজাহার নামিয় ৪ জন আসামির মধ্যে ৩ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে লোহাগড়া থানা পুলিশ।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বহুল আলোচিত সুফল বিশ্বাস হত্যা মামলায় ৪ জন আসামির মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী ১ জন আসামিকে গ্রেফতার করতে আধুনিক প্রযুক্তির সহায়তায় পুলিশের বিশেষ টিম কাজ করছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 22, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন
Next Article যশোর জোনের আওতায় ৩৪০০ হেক্টর জমিতে তুলার আবাদ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

রামপালে তীব্র লবনাক্ততার মধ্যেও বোরো ধানের আবাদ বৃদ্ধি

By জন্মভূমি ডেস্ক 6 minutes ago
খুলনা

‎পাইকগাছায় মৎস্য ঘের থেকে দুইজন নিখোঁজ,থানায় জিডি

By জন্মভূমি ডেস্ক 9 minutes ago
খুলনা

চরমপন্থী ক্যাডার সোহেল হত্যাকাণ্ড, অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা

By জন্মভূমি ডেস্ক 15 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সারাদেশে ভূমিকম্প অনুভূত

By Staff Reporter 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে বিপর্যয়ের মুখে উপকূল

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?