By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শীর্ষ নেতা বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে আছে গাজার সাবেক নিয়ন্ত্রক গোষ্ঠী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > শীর্ষ নেতা বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে আছে গাজার সাবেক নিয়ন্ত্রক গোষ্ঠী
আন্তর্জাতিক

শীর্ষ নেতা বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে আছে গাজার সাবেক নিয়ন্ত্রক গোষ্ঠী

Last updated: 2026/02/23 at 4:26 PM
Staff Reporter 1 hour ago
Share
SHARE

ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা বাছাইয়ের ব্যাপারটি চূড়ান্ত পর্যায়ে আছে। দু’জন জ্যেষ্ঠ নেতাকে নিয়ে আলোচনা চলছে গোষ্ঠীটির সর্বোচ্চ নীতি নির্ধারনী সংস্থা শুরু কাউন্সিলের মধ্যে।

হামাসের এক জ্যেষ্ঠ নেতার বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কিছুদিন আগে হামাসের শুরা কমিটি ও রাজনৈতিক ব্যুরো গঠন করা হয়েছে। হাজারো হামাস সদস্যের ভোটে নির্বাচিত প্রার্থীদের দিয়েই গঠন করা হয়েছে শুরা কমিটি ও রাজনৈতিক ব্যুরো। তবে ভোট কীভাবে পরিচলনা করা হয়েছে— সে সম্পর্কিত কোনো তথ্য ওই নেতা জানাননি।

এখন প্রস্তুতি চলছে নতুন শীর্ষ নেতা বাছাই করার। হামাসের আরেক নেতা জানিয়েছেন— নতুন নেতার মেয়াদ হবে এক বছর এবং তিনি হবেন হামাসের অন্তর্বর্তী প্রধান। আগামী এক বছরের মধ্যে ফিলিস্তিনি নির্বাচন হবে। সেই নির্বাচনে ফের নতুন নেতা নির্বাচন করা হবে।

যে দুই সর্বজ্যেষ্ঠ নেতাকে নাম আলোচনায় আসছে— তারা হলেন খলিল আল হায়া এবং খালিদ মেশাল।

৬৫ বছর বয়সী খলিল আল হায়া বর্তমানে হামাসের শীর্ষ মুখপাত্রের ভূমিকায় আছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে গত বছর যে যুদ্ধবিরতি আলোচনা হয়েছে হামাসের— সেখানে গোষ্ঠীটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০০৬ সালে হামাসের হাই কমান্ডের অন্তর্ভুক্ত হন তিনি।

তার প্রতিদ্বন্দ্বী ৬৯ বছর বয়সী খালিদ মেশালের জন্ম গাজায় নয়, গাজায় কখনও থাকননি তিনি। ১৯৫৬ সালে পশ্চিম তীরে জন্ম নেওয়া খালেদ মেশাল কুয়েতে থাকার সময় হামাসে যোগ দেন। পরে হামাসের নেতা হিসেবে জর্ডান, সিরিয়া হয়ে বর্তমানে কাতারে বসবাস করছে মেশাল।

গাজার বাসিন্দা না হলেও মেশাল হামাসের অত্যন্ত প্রভাবশালী নেতা। ২০০৪  সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর প্রধান ছিলেন তিনি। বর্তমানে কাতারে অবস্থিত হামাসের প্রবাসী দপ্তরের প্রধান নির্বাহীর দায়িত্বে আছেন মেশাল।

তবে হামাসের শীর্ষ নেতা হওয়ার ক্ষেত্রে মেশালের চেয়ে খানিকটা এগিয়ে আছেন হায়া; কারণ হামাসের সশস্ত্র গোষ্ঠী এজেদিন আল কাসাম ব্রিগেড মেশালকে সমর্থন দিচ্ছে।

গাজায় ইসলায়েলি বাহিনীর সামরিক অভিযান চলার সময় ২০২৪ সালে এক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়া। তিনি নিহত হওয়ার ফিলিস্তিনে ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার মাস্টারমাইন্ড ইয়াহিয়া সিনওয়ার হামাসের প্রধান নেতা হন; কিন্তু মাত্র তিন মাসের মধ্যে ২০২৪ সালে ইসরায়েলি সেনা অভিযানে নিহত হন তিনি।

সিনওয়ার নিহত হওয়ার পর আর প্রধান নেতা নির্বাচন করেনি হামাস। সিনওয়ার নিহত হওয়ার পর থেকে এতদিন পর্যন্ত গোষ্ঠীটির নির্বাহী দায়িত্বে ছিল ৫ জন জ্যেষ্ঠ সদস্যের সমন্বয়ে গঠিত পরিষদ। মেশাল এবং হায়া উভয়েই সেই পরিষদের সদস্য।

Staff Reporter February 23, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নেপালে নদীতে বাস উল্টে পড়ে ১৮ জন নিহত
Next Article সুন্দরবনে নির্বিচারে নিধন হচ্ছে পারসের পোনা
আরো পড়ুন
যশোর

যশোরে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 15 minutes ago
খুলনা

সুন্দরবনে নির্বিচারে নিধন হচ্ছে পারসের পোনা

By জন্মভূমি ডেস্ক 37 minutes ago
আন্তর্জাতিক

শীর্ষ নেতা বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে আছে গাজার সাবেক নিয়ন্ত্রক গোষ্ঠী

By Staff Reporter 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

নেপালে নদীতে বাস উল্টে পড়ে ১৮ জন নিহত

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

ইরানে ফের শুরু হয়েছে জেন-জি বিক্ষোভ

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

নতুন কোনও স্নায়ুযুদ্ধ চায় না ব্রাজিল : লুলা

By Staff Reporter 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?