By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: স্কুল কলেজ খোলার আগে যা করতে হবে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > সম্পাদকীয় > স্কুল কলেজ খোলার আগে যা করতে হবে
সম্পাদকীয়

স্কুল কলেজ খোলার আগে যা করতে হবে

Last updated: 2021/03/03 at 11:50 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

অনেকদিন ধরে বন্ধ রয়েছে শিশুদের শিক্ষালয়গুলো, কলেজগুলো। যখন খুলবে তখন আবার ভরে উঠবে এই কলকাকলিময় স্কুল মাঠ, ক্লাস রুম, বৃক্ষ শোভিত প্রাঙ্গণ। অনেক বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও শুরু হয়েছে। কিন্তু অনেকদিন স্থাপনা পরিত্যক্ত থাকার পর সেখানে কী ধরনের ময়লা হতে পারে বা কী ধরনের স্বাস্থ্য ঝুঁকি, নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে তার একটি জানা ফরম্যাট হাতে থাকা প্রয়োজন।

প্রতিটি বিদ্যালয়েই বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা থাকে। অনেক বিদ্যালয়ে এই খাবার পানির জন্য পানির ট্যাঙ্ক থাকে। অনেকদিন অব্যবহৃত থাকার ফলে এই ট্যাঙ্কগুলোতে জন্ম নিয়েছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ফাঙাস ও অন্যান্য ক্ষতিকর রোগ-জীবাণু। সঠিকভাবে পরিষ্কার না করে এই পানি পান করলে শিশুরা পানিবাহিত রোগে আক্রান্ত হবে। সুতরাং পানির ট্যাঙ্কতো পরিষ্কার করতে হবেই তার সঙ্গে নিশ্চিত করতে হবে পাইপের ভেতরে জমে থাকা ময়লা পরিষ্কারও। ট্যাঙ্কগুলো ব্লিচিং পাউডার ব্যবহার করে বিশুদ্ধ করা যেতে পারে। পরিষ্কারের পর অনেকবার পানি পূর্ণ করে তা ফেলে দিলে পাইপও পরিষ্কার হয়ে যাবে।

প্রতিটি রুমে যে ধরনের ধুলা জমে থাকে সে ধুলাগুলো অত্যন্ত সূক্ষ্ম পার্টিকেল বহন করে বলে তা থেকে সর্দি বা অ্যালার্জি জাতীয় সমস্যা দেখা দিতে পারে শিশুদের। তাই পুরো রুম ধুলামুক্ত করবার জন্য শুধু শুকনোভাবে মোছা নয় পানি দিয়ে বা জীবাণুনাশক ছিটিয়েও মোছার প্রয়োজন হবে। এতে করে যেমন রুম জীবাণুমুক্ত হবে তেমনি পুরনো গন্ধ লেগে থাকার ভাবটাও কেটে যাবে এবং বাতাসে পার্টিকেল ওড়াও কমবে।

সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠতে পারে ইলেকট্রিক পয়েন্ট, সুইচ ও তারগুলো। প্রতিটি আলাদা আলাদাভাবে চেক করে নেওয়া প্রয়োজন। সুইচের স্ক্রু অনেক সময় বিদ্যুতায়িত হয়ে থাকে। ফলে যেকোনো সময় ঘটতে পারে বিপদ। ফ্যান যেখানে ঝুলানো আছে সেগুলো মরিচা পড়ে নষ্ট হতে পারে যার কারণে ফ্যান চালানোর সঙ্গে সঙ্গে সেগুলো খুলে পড়ে বিপদ ঘটতে পারে। পরীক্ষা করে নিতে হবে অগ্নি নির্বাপণ সিলিন্ডারগুলো ঠিক আছে কি না। ওয়াকওয়ে বা হাঁটার জায়গাগুলোতে ধারালো, পেড়েক বা টিনের অংশ পড়ে আছে কি না।

প্রতিটি টয়লেট আলাদা আলাদাভাবে জীবাণুমুক্ত করাও গুরুত্বপূর্ণ। আমাদের শিশুরা যেখানে থাকবে তার সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। আমার লেখাটি সবার কাছে নাও পৌঁছতে পারে। এ কারণে শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতর এ ব্যাপারে প্রজ্ঞাপন দিয়ে বা চিঠি দিয়ে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করবে এটাই প্রত্যাশা।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 4, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: প্রধানমন্ত্রী
Next Article পাঁচ বছরে সাড়ে ২৬ হাজার ধর্ষণ মামলা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সম্পাদকীয়

অনিরাপদ খাদ্য বর্জন করুন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
সম্পাদকীয়

গণভোটে নিশ্চিত হোক প্রত্যাশিত সংস্কার -শারমিন আক্তার রুমা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 weeks ago
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

হাসপাতালে অপমৃত্যু দায়িত্বে অবহেলাকারীদের কঠোর শাস্তি কাম্য

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?