By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ২০ মিনিটের শীলা বৃষ্টিতে বিএডিসির ফার্মে ক্ষতি ১১ কোটি টাকা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > চুয়াডাঙ্গা > ২০ মিনিটের শীলা বৃষ্টিতে বিএডিসির ফার্মে ক্ষতি ১১ কোটি টাকা
চুয়াডাঙ্গা

২০ মিনিটের শীলা বৃষ্টিতে বিএডিসির ফার্মে ক্ষতি ১১ কোটি টাকা

Last updated: 2023/04/28 at 5:07 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে ২০ মিনিটের বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে বোরো ধান ও আমসহ উঠতি ফসলের ব্যপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় কৃষকরা।বিএডিসির দত্তনগর কৃষি ফার্মের ৫টি বীজ উৎপাদন খামারের ১ হাজার ১৫৫ একর ক্ষেতের বীজধান মাটির সাথে মিশে গেছে। যা ক্ষতির পরিমাণ প্রায় ১১ কোটি টাকা। এ ছাড়াও যাদবপুর, গঙ্গাদাসপুর, পাথিলা, সুটিয়া, সোন্দাহ, করিমপুর ও তারানিবাস মাঠের ২৫ হেক্টর জমির ধান শিলা-বৃষ্টির কবলে পড়েছে। এর মধ্যে ১০ হেক্টর জমির ধান মাটির সাথে মিশে গেছে। গত বুধবার রাত পৌনে ৯টার দিকে ঝড়বৃষ্টি শুরু হয়। খবর পেয়ে বিএডিসির অতিরিক্ত মহাব্যবস্থাপক (খামার) ফখরুল হাসান প্রধানসহ ঊর্ধ্বতম কর্মকর্তাগণ বৃহস্পতিবার ক্ষতিগ্রস্থ ৫টি খামারের বীজ ধানের ক্ষেত পরিদর্শন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত পৌনে ৯টার দিকে জীবননগরে ঝোড়ো বাতাস শুরু হয়। কিছুক্ষণ পর বৃষ্টি নামে। একই সময়ে উপজেলার এক পাশ দিয়ে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। তবে আশপাশের এলাকায় শিলা না পড়লেও বৃষ্টি হয়েছে। এতে আম, বোরো ধান,ভুট্রাসহ উঠতি ফসল ও ঘরবাড়ির ব্যপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।

সোন্দাহ গ্রামের বাসিন্দা আবুল বলেন, ‘শিলাবৃষ্টিতে ব্যাপক আম ঝরে পড়েছে। এ ছাড়া জমিতে পাকা বোরো ধান কিছুটা নষ্ট হয়েছে। আমার ১০ কাঠা জমিতে বোরো ধান আছে। বৃষ্টি থেমে যাওয়ার পর গিয়ে দেখি সব শুয়ে পড়েছে।’

নতুনপাড়া গ্রামের আম চাষি মো. জিনারুল বলেন, ‘দীর্ঘদিন তাপপ্রবাহের কারণে শুকিয়ে যাচ্ছিল আমের গুটি। রাতের ঝোড়ো বাতাসে সেসব আমের গুটি ঝরে গেছে।’

বিএডিসির পাথিলা বীজ উৎপাদন খামারের উপ-পরিচালক মুহাম্মদ কামাল উদ্দিন মোল্লা জানান, ধান কাটা চলছে। এ অবস্থার মধ্যে বুধবার রাত সাড়ে ৮টার দিকে বৈশাখী ঝড় ও শিলা-বৃষ্টিতে খামারের ২৬৬.৩২ একর জমির ধান সম্পূর্ণ রুপে মাটির সাথে মিশে গেছে। এক ছটাক ধীন বীজও সংগ্রহ করার মত নেই। ক্ষতির পরিমাণ ৩ থেকে ৪ কোটি টাকা।

দত্তনগর ফার্মের জয়েন্ট ডাইরেক্টর মো. কামরুজ্জামান শাহিন জানান, পাথিলা খামার ছাড়াও মথুরা ও গোকুলনগর খামারে ব্যপক ক্ষতি হয়েছে। মথুরা খামারে ২৭৮ একর, গোকুলনগর খামারে ৩৯২ একর, করিঞ্চা ফার্মে ১৫২ একর ও কুশাডাঙ্গা ফার্মে ৯৫ একর জমির বীজ ধানের ক্ষতি হয়েছে। সবমিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ১১ কোটি টাকা।

জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার বলেন, আমি ছুটিতে আছি, ভারী মাপের শিলাবৃষ্টি হয়েছে জীবননগরে। এমন শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হবে। ক্ষতির পরিমাণ জানার জন্য আমাদের কর্মীরা মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন। তবে উপজেলাজুড়ে আম ও অন্যান্য ফসলের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা পরে জানাতে পারবো।’

পরিদর্শনে আসা বিএডিসির অতিরিক্ত মহাব্যবস্থাপক (খামার) ফখরুল হাসান প্রধান বলেন, বীজ ধান ক্ষেতের যে ক্ষতি হয়েছে তাতে আগামীতে কিছুটা হলেও উফসি ও হাইব্রিড জাতের বীজের সংকট তৈরী হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 28, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শহীদ শেখ জামালের জন্মদিন আজ
Next Article কয়রায় চিংড়িতে অপদ্রব্য পুশ, ১০ হাজার টাকা জরিমানা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 28 seconds ago
খুলনামহানগর

খুলনায় অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 49 minutes ago
খুলনা

খুলনা প্রেসক্লাবে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 59 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

চুয়াডাঙ্গা

জীবননগরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 7 days ago
চুয়াডাঙ্গা

গাংনীতে চাঁদার দাবিতে বোমা সাদৃশ্য বস্তু রেখে হুমকি

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago
চুয়াডাঙ্গা

সাংবাদিক হেনস্তার প্রতিবাদে জীবননগর প্রেসক্লাবের জরুরি মিটিং, বিতর্কিত ইউএনওকে অপসারণের দাবি

By Correspondent 4 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?