By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: অভয়নগরে দিনমজুরকে পেটালেন চেয়ারম্যান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > অভয়নগরে দিনমজুরকে পেটালেন চেয়ারম্যান
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

অভয়নগরে দিনমজুরকে পেটালেন চেয়ারম্যান

Last updated: 2023/01/19 at 3:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

নওয়াপাড়া অফিস : অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান তৈয়েবুর রহমানের বিরুদ্ধে থানায় দিনমজুর রফিকুল ইসলামকে পেটানোর অভিযোগ দায়ের হয়েছে। গত ১৬ জানুয়ারি রফিকুল ইসলামের ছেলে আরমান শেখ বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন।

আরমান হোসেন তার অভিযোগে বলেছেন, চেয়ারম্যান তৈয়েবুর রহমান বিএনপি দলের হয়ে মটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে জয়লাভ করে। তার পিতা আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী। নির্বাচনে তার পিতা চেয়ারম্যানের কাজ না করায় পূর্ব থেকে ক্ষিপ্ত ছিলো। ভোটে জেতার পর চেয়ারম্যান এলাকার উন্নয়নে বরাদ্দ টাকা আত্মসাত করছে বলে এলাকায় লোকমুখে প্রচার হয়েছে। গত ১১ জানুয়ারি সন্ধ্যায় তালতলা খেয়াঘাটে তার পিতা ও আরো কয়েকজ মিলে চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা আত্মসাৎ বিষয়ে কথা বলাবলি করছিলো। পরের দিন ১২ জানুয়ারি রাত সাড়ে আটটার সময় তার পিতাকে লোক মারফতে ডেকে নিয়ে যায়। চেয়ারম্যান তার পিতাকে চেয়ারম্যানের পুকুর পাড়ে অবস্থিত একটি ক্লাবে নিয়ে যায়। সেখানে চেয়ারম্যান তার পিতাকে গালিগালাজ করে। এসময় চেয়ারম্যান তার পিতাকে তার লোকজনকে পেটাতে হুকুম দেয়। তার হুকুমে স্থানীয় বিভাগদি গ্রামের সঞ্জয় সেন(৩৭) ও মান্নন মোড়ল(৫০) লোহার রড ও লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় শরীরের নানা স্থানে পেটাতে থাকে। তার পিতার চিৎকার শুনে তার মা ও দাদী ছুটে এসে পিতার প্রাণ ভিক্ষা চায়। পরে চেয়ারম্যান তার পিতাকে ভালো হয়ে যাওয়ার কথা বলে ছেড়ে দেয়। তার পিতাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সেখানে চার দিন চিকিৎসার পর বাড়ি নিয়ে আসে। এ ঘটনায় সে (আরমান শেখ) বাদী হয়ে গত ১৬ তারিখ সন্ধ্যায় থানায় অভিযোগ করে। তার অভিযোগটি থানার ডিউটি অফিসার জমা নেন।

এ বিষয়ে জানতে চাইলে থানার অফিসার ইনচার্য একেএম শামীম হাসান বলেন, এ সংক্রান্ত কোন অভিযোগ আমি হাতে পাইনি।

চেয়ারম্যান তৈয়েবুর রহমান বলেন, কয়েকদিন আগে পত্রিকায় আমার সম্পর্কে রাস্তার কাজ নিয়ে একটি নিউজ এসেছে। এরপর আমি ঢাকায় ছিলাম। রফিকুল উপজেলার বাঘুটিয়া, বুনোরামনগর, শংকরপাশাসহ বিভিন্ন জাগায় যেখানে সে কাজ করে সেখানে গিয়ে বলে বেড়াচ্ছে যে চেয়ারম্যান রাস্তার টাকা মেরে ঢাকায় পালিয়ে গেছে। তাই তাকে মারপিট করেছি।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 19, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাটে জয়িতা সম্মাননা প্রদান
Next Article যশোরে যুবলীগ নেত্রীকে মারপিট  
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

মোংলায় সেতু থাকলেও নেই সংযোগ সড়ক

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
বাগেরহাট

রামপালে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘ভারতীয় হাইকমিশনারকে বলেছি, সীমান্ত হত্যা যেন আর শুনতে না হয়’

By Online Desk 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

মোংলায় সেতু থাকলেও নেই সংযোগ সড়ক

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
বাগেরহাট

রামপালে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘ভারতীয় হাইকমিশনারকে বলেছি, সীমান্ত হত্যা যেন আর শুনতে না হয়’

By Online Desk 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?