By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আফিলগেট বাইপাসে ট্রাকচাপায় ডিউটিরত এসআই নিহত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > আফিলগেট বাইপাসে ট্রাকচাপায় ডিউটিরত এসআই নিহত
Uncategorized

আফিলগেট বাইপাসে ট্রাকচাপায় ডিউটিরত এসআই নিহত

Last updated: 2022/09/09 at 12:02 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর আফিলগেট বাইপাস সড়কে ট্রাকচাপায় পুলিশের এক এসআই নিহত হয়েছেন। গত বুধবার দিনগত রাত ১২টার দিকে আফিলগেট বিকেএসপির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হক (৫৫) নগরীর খানজাহান আলী থানায় কর্মরত ছিলেন। তিনি যশোরের বাঘারপাড়ার দৌলতপুর গ্রামের নারকেলবাড়িয়া এলাকার আফতাব আলী সরদারের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সিএনজিযোগে খানজাহান আলী থানার কয়েকজন পুলিশ ডিউটিতে ছিলেন। রাত ১২টার দিকে এসআই আব্দুল হক আফিলগেট বিকেএসপি বাইপাস রোডের একপাশে গাড়ি থামিয়ে রাস্তায় নামেন। এসময় খুলনা থেকে দ্রতগামী একটি ট্রাক (যার রেজি: নং-যশোর শ-১১-০০০৭) তাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয় জনতা ও পুলিশ তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত পৌঁনে ১টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
খানজাহান আলী থানার ওসি মো: কামাল হোসেন খান বলেন, প্রতিদিন রাতে বাইপাস রোডে আমাদের ডিউটি থাকে। গত বুধবার রাতেও ছিল। সিএনজিযোগে আমাদের কয়েকজন পুলিশ সদস্য ডিউটিতে ছিলেন। রাত ১২টার পর সিএনজি থেকে নেমে তিনি একপাশে অবস্থান করছিলেন। এ সময় আফিলগেটগামী এক ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন তিনি। পরবর্তীতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বাদ জোহর বয়রা পুলিশ লাইনে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া নিয়ে যাওয়া হয়। সেখানে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে কেএমপির পুলিশ কমিশনার মো: মাসুদুর রহমান ভ‚ঞা খানজাহান আলী থানায় কর্মরত এসআই (নি:) আবদুল হকের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া এস আই আ: হকের মৃত্যুতে সকল পুলিশ সদস্যসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যেও শোকের ছায়া নেমে আসে। ঘাতক ট্রাকটি খানজাহান আলী থানায় আটক আছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছেন বলে জানান খানজাহান আলী থানার ওসি মো: কামাল হোসেন খান।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 9, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনার ভৈরব নদীর উপর ব্রিজ নির্মাণ এগিয়ে চলেছে
Next Article নগরীতে বিএনপি নেতাসহ দু’জনকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার নেই
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় কালবৈশাখীর তাণ্ডবে ঝরে যাচ্ছে আম চাষিদের স্বপ্ন

By Correspondent 59 minutes ago
বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

মেহেরপুরে বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু, বাকরুদ্ধ মা

By Correspondent 2 days ago
Uncategorized

মঠবাড়িয়ায় কৃষক-কৃষাণীদে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 3 days ago
Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 1 month ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?