By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আমদানি করা কাঁচা মরিচ কিনছেন না আড়তদাররা, কমছে না দামও
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > আমদানি করা কাঁচা মরিচ কিনছেন না আড়তদাররা, কমছে না দামও
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

আমদানি করা কাঁচা মরিচ কিনছেন না আড়তদাররা, কমছে না দামও

Last updated: 2023/07/08 at 12:06 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বেনাপোল প্রতিনিধি : দেশে কাঁচা মরিচের আমদানি বাড়লেও বাজার এখনো উত্তপ্ত। বেনাপোলসহ যশোরের বাজারে আগে ৭০০-৮০০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হলেও আমদানির খবরে ৩৫০ টাকায় নেমে আসে। কিন্তু দুদিন না যেতেই আবার ৫০০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।

বেনাপোল কাঁচা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, ‘আড়তদের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ কিনছেন না। আগের কেনা কাঁচা মরিচই ৫০০ টাকা কেজিতে বিক্রি করছেন। আমরা তাদের কাছ থেকে যে দামে কিনে আনি, তার থেকে ২-৩ টাকা লাভে বাজারে বিক্রি করি।’

তবে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র পাল বলেন, নির্বাচনসহ অন্যান্য কাজে ব্যস্ত থাকায় বাজার মনিটরিং করা হচ্ছে না। তবে দু-একদিনের মধ্যে বাজারে অভিযান চালানো হবে। ভারত থেকে আমদানি বেড়ে গেলে কাঁচা মরিচের দাম অনেকটা কমে যাবে।

এদিকে সবশেষ গত বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টি ট্রাকে ৪১ টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরে প্রবেশ করে। এর আগে রোববার ৪৫ টন, সোমবার ৪৫ টন ও গত মঙ্গলবার ৩৩ টন কাঁচা মরিচ বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা হয়। বেনাপোল, ঢাকা ও খুলনার আমদানিকারক প্রতিষ্ঠানরা এসব কাঁচা মরিচ আমদানি করেছেন। কাঁচা মরিচের চালানগুলো দেশের বিভিন্ন জেলা শহরে চলে যাচ্ছে।

এ বন্দর দিয়ে বেনাপোলের মেসার্স ঊষা ট্রেডিং, ঢাকার এন এস এন্টারপ্রাইজ ও খুলনার এস এম করপোরেশনসহ আরও কয়েকটি আমদানিকারক প্রতিষ্ঠান কাঁচা মরিচ আমদানি করছে।

বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এতে এখন পর্যন্ত দেশে এসেছে ৫২৮ মেট্রিক টন কাঁচা মরিচ। শুক্রবার কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমদানির অনুমতি দেওয়ার পর থেকে গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিভিন্ন বন্দর দিয়ে দেশে এসেছে ৫২৮.৫৮ মেট্রিক টন কাঁচা মরিচ। এর মধ্যে শুধু গত বৃহস্পতিবারই দেশে এসেছে ৫৪ মেট্রিক টন।

তিনি আরও জানান, দেশে এখন পর্যন্ত ১৪৮টি আইপির বিপরীতে ৫১ হাজার ৩৮০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ৯ লাখ ৬২ হাজার ৪৭৩ টন পেঁয়াজ আমদানির অনুমতির বিপরীতে দেশে এসেছে এক লাখ ৫৭ হাজার ১৩ মেট্রিক টন। ৭৮ হাজার ৯০০ টন টমেটো আমদানির অনুমতির বিপরীতে দেশে এসেছে ৩৩০ মেট্রিক টন টমেটো।

এর আগে, দেশের ঘাটতি ও কাঁচা মরিচের ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণে সরকার ২৫ জুন মরিচ আমদানির অনুমতি দেয়। এর মধ্যে দুদিন আমদানির পর ঈদের কারণে বন্ধ ছিল আমদানি। তবে ঈদের ছুটি শেষে রোববার (২ জুলাই) থেকে আবারও দেশে আসছে আমদানি করা কাঁচা মরিচ।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক আব্দুল জলিল বলেন, সীমান্তের ওপারে আরও কয়েক ট্রাক কাঁচা মরিচ দেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানতে পেরেছি। গত চার দিনে এ বন্দর দিয়ে ১৬৪ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 8, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলের কালিয়ায় ভূমি অধিগ্রহণ জটিলতায় সেতু নির্মাণের দরপত্র বাতিল
Next Article লাগামহীন বাজার দরে অস্বস্তিতে ক্রেতারা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 23 minutes ago
খুলনা

মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

By জন্মভূমি ডেস্ক 44 minutes ago
খুলনা

সুন্দরবনে দুই ট্রলারসহ ১৪ জেলে আটক

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 23 minutes ago
খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?