By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আশুলিয়ায় ডাকাতের গুলিতে নিরাপত্তারক্ষী নিহত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > আশুলিয়ায় ডাকাতের গুলিতে নিরাপত্তারক্ষী নিহত
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আশুলিয়ায় ডাকাতের গুলিতে নিরাপত্তারক্ষী নিহত

Last updated: 2024/01/14 at 1:50 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সাভারের আশুলিয়ায় ডাকাতদের ছোড়া গুলিতে আব্দুল কাদের (৫৮) নামে একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।

শনিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টা নাগাদ আশুলিয়ার কুটুরিয়া উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নাম আব্দুল কাদের ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার বাসিন্দা বলে জানা গেছে। তিনি কুটুরিয়া উত্তরপাড়া এলাকার ‘নীট ২০০৭ লিমিটেড’ নামে একটি কারখানায় কর্মরত ছিলেন।

স্থানীয়র জানান, রাত সাড়ে ৩টা নাগাদ একদল ডাকাত আমির দেওয়ান নামে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করে। এক পর্যায়ে বাড়ির বাসিন্দারা ডাকাতদের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভিতর থেকে লাইসেন্সকৃত শর্টগান থেকে ডাকাতদের উদ্দেশে গুলি ছোড়ে। এসময় ডাকাতরাও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ২০/২১ রাউন্ড গোলাগুলির পর আশপাশের বাসিন্দারা এগিয়ে এলে ডাকাতরা পিছু হাটে। এক পর্যায়ে পালিয়ে যাওয়ার সময় বাড়ির সামনে একজন সিকিউরিটি গার্ডকে দেখতে পেয়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। এসময় ডাকাতদের গুলিতে গুরুতর আহত হন পার্শ্ববর্তী কারখানার নিরাপত্তারক্ষী আব্দুল কাদের। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

ভুক্তভোগী বাড়ির মালিক আমির দেওয়ান মোবাইলে বলেন, রাতে বাড়ির গ্রীল কেটে ৩ জন ডাকাত আমার ঘরে প্রবেশ করে। পরে আমার ছেলে টের পেয়ে চিৎকার চেচামেচি করলে আশেপাশের লোকজন জড়ো হওয়ার পর ডাকাতরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় ডাকাতরা এক সিকিউরিটি গার্ডকে লক্ষ্য করে গুলি করে, পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এসময় আমির দেওয়ানের বাড়ি থেকে গুলি করা হয়েছিলো কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘গুলি ছোড়া হয়েছিলো, কিন্তু কে ছুড়েছে আমি জানি না’।

নীট ২০০৭ লিমিটেড কারখানার মার্কেটিং বিভাগের দায়িত্বে থাকা আশরাফুল ইসলাম বলেন, কারখানার পাশের আমির দেওয়ানের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুড়ছিলো। এসময় বাড়ির সামনের সিকিউরিটি গার্ডকে দেখে তাকে গুলি করে ডাকাতরা। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যোগাযোগ করলে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার মো. ইউসুফ বলেন, ভোরের দিকে আব্দুল কাদেরকে গুরুতর আহত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরে সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। তার শরীরে আঘাতের চিহ্ন ছিলো, অনেকটা ধারালো অস্ত্রের কোপের আঘাতের মত। তবে গুলির মত চিহ্ন আমরা পাইনি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিনিয়র অফিসাররাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 14, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কলম্বিয়ায় ভূমিধসে নিহত অন্তত ৩৭, অধিকাংশই শিশু
Next Article গাজায় হামলার ১০০ দিন, যুক্তরাষ্ট্র-ইউরোপসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 43 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্ববাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 14 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 43 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্ববাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
অর্থনীতিজাতীয়

ফেসবুক-ইনস্টাগ্রাম-ইউটিউবে টাকার নোটের কনটেন্ট, হতে পারে জেল-জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?