By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ইউরোপে অনলাইন প্রাইভেসির ভবিষ্যৎ অনিশ্চিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ইউরোপে অনলাইন প্রাইভেসির ভবিষ্যৎ অনিশ্চিত
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপে অনলাইন প্রাইভেসির ভবিষ্যৎ অনিশ্চিত

Last updated: 2024/02/17 at 7:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ইন্টারনেট জগতে প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তার অধিকার নিয়ে ইউরোপে অনেক দিন আলোচনা-সমালোচনা চলছে। সম্প্রতি নোয়েব ও উইকিমিডিয়া ইউরোপসহ ২৫টিরও বেশি ডিজিটাল অধিকার সংগঠন এ বিষয়ে এক সতর্কবার্তা দিয়েছে। তারা ইউরোপিয়ান ডাটা প্রোটেকশন বোর্ডকে (ইডিপিবি) চিঠি লিখে জানিয়েছে, প্রযুক্তি কোম্পানি মেটার প্রস্তাবিত কনসেন্ট অর পে পদ্ধতির প্রস্তাবটি প্রত্যাখ্যান করতে হবে। কারণ এটি ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা নিশ্চিত করে না।
মূলত কনসেন্ট অর পে পদ্ধতিতে প্রযুক্তি কোম্পানিগুলো ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখানোর জন্য ডাটা সংগ্রহ ও তা ব্যবহারের সম্মতি নিয়ে থাকে অথবা বিকল্প হিসেবে পেইড সাবক্রিপশন মডেল দিয়ে থাকে। ডিজিটাল অধিকার সংরক্ষণের গ্রুপের মতে এটি একটি জবরদস্তিমূলক পদ্ধতি। এ বিতর্কিত পদ্ধতিটি মেটার মতো কোম্পানিগুলোকে অনলাইনে ব্যবহারকারীদের ট্র্যাক করার পাশাপাশি অর্থ উপার্জনের নতুন পথ তৈরি করে দেবে।
গত বছর মেটা জানিয়েছিল, তাদের প্লাটফর্মে তথ্য সংগ্রহের ক্ষেত্রে ব্যবহারকারীদের কাছ থেকে পৃথকভাবে সম্মতি গ্রহণ করা হবে। এর আগে প্রাইভেসি গ্রুপগুলো ইউরোপীয় ইউনিয়নের প্রাইভেসি আইন ব্যবহার করে মেটার উপস্থাপিত আইনি যুক্তিগুলোকে সফলভাবে খণ্ডন করেছিল। তখন প্রাইভেসি সমর্থক গ্রুপগুলো প্রমাণ করেছিল যে মেটা তাদের প্লাটফর্মকে ব্যবহার করে ব্যবহারকারীদের ব্যক্তিগত ডাটা সংগ্রহ করছে, যা ইইউর গোপনীয়তা আইনের পরিপন্থী। এরই পরিপ্রেক্ষিতে মেটা নতুন করে ব্যবহারকারীদের কাছে কনসেন্ট অর পে পদ্ধতি নিয়ে আসে। তবে মেটার দেয়া দুটি বিকল্পের মধ্যে একটি ছিল বিজ্ঞাপন-মুক্ত সাবস্ক্রিপশন মডেল যেখানে প্রতি মাসে কমপক্ষে ৯ ইউরো ৯৯ সেন্ট দিতে হবে এবং অন্য ফ্রি মডেলে ডাটা সংগ্রহ ও ব্যবহারের জন্য মেটাকে ব্যবহারকারীরা অনুমতি দেবে।
ইউরোপীয় ইউনিয়নের গোপনীয়তা আইন বলছে, যেকোনো ক্ষেত্রে সম্মতি বৈধ হওয়ার জন্য তা অবশ্যই স্বেচ্ছায় হতে হবে। কিন্তু মেটার প্রস্তাবিত পদ্ধতিটি স্বেচ্ছায় বিষয়টিকে উপেক্ষার পাশাপাশি গোপনীয়তার রক্ষার ওপর মেটা আলাদা মূল্য আরোপ করছে বলে দাবি করছে ডিজিটাল অধিকার সংগঠনগুলো।
গত বছর ডাটা প্রটেকশন অথরিটির (ডিপিএ) কাছে দায়ের করা জেনারেল ডাটা প্রটেকশন রেগুলেশন আইনের আওতায় আনা অভিযোগে মেটার পদ্ধতিকে বেআইনি কৌশল বলা হয়েছিল। ডিজিটাল অধিকার সংগঠনগুলো সতর্কবার্তায় বলেছে, ডাটা সুরক্ষা সবার মৌলিক অধিকার। যদি মেটার কনসেন্ট অর পে পদ্ধতির অনুমোদন দেয়া হয় তাহলে সাধারণ ব্যবহারকারীদের গোপনীয়তার অধিকার ধ্বংস হবে। তাই সাধারণ মানুষের ডাটা সুরক্ষায় প্রস্তাবটি প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে গ্রুপটি।
ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রাইভেসি বা গোপনীয়তা বিধিবিধানকে আরো সুসংহত করতে কাজ করে আসছে ইউরোপিয়ান ডাটা প্রটেকশন বোর্ড। মেটার প্রস্তাবিত কনসেন্ট অর পে পদ্ধতির বিষয়ে নরওয়ে, নেদারল্যান্ডস ও জার্মানির নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ইডিপিবিকে বিবেচনা করার অনুরোধ করেছে। তারা আশা করছেন, ইডিপিবির থেকে দিকনির্দেশনা পেলে মেটার মতো প্রযুক্তি কোম্পানিগুলো সঠিক পথে ফিরে আসবে। আগামী ৮-১৪ সপ্তাহের মধ্যে ইডিপিবিকে মেটার পদ্ধতির সম্পর্কে তার মতামত জানাবে। তাদের মতামত আগামী বছরগুলোয় ইউরোপের ইন্টারনেট ব্যবহারকারীদের ডাটা সুরক্ষার রূপরেখা তৈরিতে সাহায্য করে বলে আশা করছেন বিশ্লেষকরা।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 18, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় হাঁসের খামারে লাভবান খামারীরা
Next Article ফের কমেছে স্বর্ণের বৈশ্বিক দাম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 20 minutes ago
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
বিনোদন

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় হিরো আলম গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
আন্তর্জাতিক

করাচিতে বিস্ফোরণে আবাসিক ভবন ধসে নিহত ১৬

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানের পাঞ্জাবে ৮ মাসে ৯২৪ জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?