By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনা বিভাগে অক্টোবর মাসে ১০ হাজার ডেঙ্গু রোগী শনাক্ত, মৃত্যু ৪০ জনের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনা বিভাগে অক্টোবর মাসে ১০ হাজার ডেঙ্গু রোগী শনাক্ত, মৃত্যু ৪০ জনের
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা বিভাগে অক্টোবর মাসে ১০ হাজার ডেঙ্গু রোগী শনাক্ত, মৃত্যু ৪০ জনের

Last updated: 2023/11/05 at 10:34 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : অক্টোবর মাসে ৩০ দিনে খুলনা বিভাগে ১০ হাজার ২২৭ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এসময়ে মৃত্যু হয়েছে ৪০ জনের। শনাক্ত এবং মৃত্যু গত মাসের তুলনায় দি’গুণেরও বেশী। সেপ্টেম্বর মাসে বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয় ৭ হাজার ৬৭১ জনের। আর মৃত্যু হয় ২১ জনের। গেল অক্টোবর মাসে খুলনায় ডেঙ্গু শনাক্ত হয় ১,৯৫৩  জনের দেহে। মৃত্যু হয়েছে ১৯ জনের। সেপ্টেম্বর মাসে ৩০ দিনে খুলনায় ১,৫৫৫ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। যা আগষ্ট মাসের তুলনায় দ্বিগুণেরও বেশী ছিল। সেপ্টেম্বর মাসে মৃত্যু হয় ৯ জনের। আগষ্ট মাসের ৩১ দিনে খুলনায় ৭৪৪ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়। আর এ সময়ে মৃত্যু হয় ৫ জনের। এনিয়ে চলতি বছর জানুয়ারী থেকে ১০ মাসে খুলনায় ডেঙ্গু রোগীর মোট সংখ্যা ৫ হাজার ৪৮ জন। আক্রান্ত রোগীদের মধ্যে খুলনা জেলায় ২০২০ জন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০২৮ জন।

খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু শনাক্ত হয় ২৯০ জনের দেহে। এসময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় এক রোগীর। খুলনা জেলায় আক্রান্ত হয় ২৫ জন আরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন। বাগেরহাট জেলায় শনাক্ত ১৫ জন, সাতক্ষীরায় ৯ জন, যশোর ৩৮ জন, ঝিনাইদহ ৪১ জন, মাগুরায় ৪০ জন, নড়াইল ২০ জন, কুষ্টিয়ায় ৪৬ জন, ২২ জন ও সাতক্ষীরা মেডিকেলে ৮ জন। এ নিয়ে খুলনা বিভাগে গত ১০ মাসে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২৬ হাজার ৪১৮ জন। এপর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৯৬ জনের। মোট ছাড়পত্র প্রাপ্ত রোগীর সংখ্যা ২৪ হাজার ৮৫৬ জন। বর্তমানে হাসপাতালে রোগী ভর্তি আছেন ১১৩৩ জন। রেফার্ড করা হয়েছে ৩৩৩ জন রোগীকে।

খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মনজুরুল মুর্শিদ বলেন, খুলনা বিভাগে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বৃষ্টির পরিমাণ কমে গেলেও মশার উপদ্রব এখনও কমেনি। অক্টোবর মাসেও ডেঙ্গু রোগীর সংখ্যা সেপ্টেম্বর মাসের তুলনায় প্রায় দ্বিগুন বেড়েছে। তবে আশা করা যাচ্ছে আগামী মাস থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর  সংখ্যা অনেকটা কমে আসবে। তাই বলে মানুষদেও অসচেতন হলে চলবে না। ধরে নিতে হবে ডেঙ্গু কম বেশী সারা বছরই থাকবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 5, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নানা কর্মসূচিতে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত
Next Article কেএমপিতে বর্ণাঢ্য আয়োজনে ‘কমিউনিটি পুলিশিং ডে’ উদযাপন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

পাইকগাছায় উপজেলা পূজা উদযাপন পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 31 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানে বিস্ফোরণের জেরে ভবনধস, কমপক্ষে ১৬ জন নিহত

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

মিসরে বড় সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত

By Staff Reporter 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজেলার খবর

পাইকগাছায় উপজেলা পূজা উদযাপন পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 31 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?