By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনা বিভাগে ৮ মাসে ৮৮১ জনের দেহে ডেঙ্গু রোগ সনাক্ত, মৃত্যু ৪ জনের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনা বিভাগে ৮ মাসে ৮৮১ জনের দেহে ডেঙ্গু রোগ সনাক্ত, মৃত্যু ৪ জনের
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা বিভাগে ৮ মাসে ৮৮১ জনের দেহে ডেঙ্গু রোগ সনাক্ত, মৃত্যু ৪ জনের

Last updated: 2024/09/01 at 10:52 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

খুমেকে ডেঙ্গু রোগীর মৃত্যু

শেখ আব্দুল হামিদ : বৃষ্টি শেষ হতে যাওয়ায় খুলনা বিভাগে মশার উপদ্রব ব্যপক ভাবে বেড়েছে। একই সাথে বেড়েছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে মোট ডেঙ্গু সনাক্ত হয়েছে ৫৮ জনের দেহে। এসময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সোমা (২২) নামে একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে মোট মৃত্যু হলো ২ জনের। আর খুলনা বিভাগে ৮ মাসে মোট মৃত্যু হলো ৪ জনের।
চলতি বছর পহেলা জানুয়ারী থেকে ১লা সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৮ মাসে খুলনা বিভাগে মোট ৮৮১ জনের দেহে ডেঙ্গু রোগ শনাক্ত হয়েছে। এসময়ের মধ্যে প্রাণ গেছে যশোর জেলায় ২ জন ও খুলনা মেডিকেলে ২ জনের। বৃষ্টিতে বিভিন্ন স্থানে বেধে থাকা পানিতে মশার লার্ভা নতুন করে জন্মনিচ্ছে। গত বছর ডেঙ্গুর ভয়াবহতা ছিল মাত্রাতিরিক্ত। ২০২৩ সালে খুলনা বিভাগে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৩৪ হাজার ৭৪৭ জন। এ সালে মোট মৃত্যু হয় ১২৫ জনের। শুধু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই মৃত্যু হয় ৩৯ জনের।
চলতি বছর আট মাসে আক্রান্ত রোগীদের মধ্যে খুলনা জেলায় রয়েছেন মোট ৩০০ জন। আক্রান্তদের মধ্যে জেলায় ২০৯ ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৯১ জন। বাগেরহাট ১৭ জন, সাতক্ষীরায় ৩৪ জন। এর মধ্যে জেলায় ১০ ও মেডিকেলে ২৪ জন। যশোর জেলায় ২০৪ জন, ঝিনাইদহ জেলায় ৩৫ জন, মাগুরায় ১২ জন, নড়াইল জেলায় ১১১ জন, কুষ্টিয়া জেলায় ৪৬ জন ও মেহেরপুর জেলায় ১২২ জন। আক্রান্ত রোগীদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৭৫২ জন আর চিকিৎসাধিন আছেন ১২৫ জন।
বিভাগে ২০২৩ সালে সবচেয়ে বেশী আক্রান্ত হয় খুলনা জেলায় ৬ হাজার ৮৩৪ জন। এদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন, ৩ হাজার ৮২৫ জন। তার পরেই ছিল মাগুরা জেলায় ৫ হাজার ২৯ জন। এ ছাড়া বাগেরহাট ১ হাজার ৭২২ জন, সাতক্ষীরায় ৭৫৮ জন, যশোর জেলায় ৪ হাজার ৯৭৫ জন, ঝিনাইদহ ৪ হাজার ১৯৪ জন, নড়াইল ২ হাজার ৮৯৪ জন, কুষ্টিয়ায় ৪ হাজার ৫৫৮ জন, চুয়াডাঙ্গায় ৮৮১ জন, মেহেরপুর ২ হাজার ১৭৬ জন, সাতক্ষীরা মেডিকেলে ৭৪১ জন। এসময় খুলনা জেলায় মোট মৃত্যু হয় ৪১ জনের। এর মধ্যে ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৯ জন। এছাড়া বাগেটহাট জেলা ২ জন, সাতক্ষীরায় ১ জন, যশোর জেলায় ১৯ জন, ঝিনাইদহ জেলায় ১১ জন, মাগুরায় ৬ জন, নড়াইল ৬ জন, কুষ্টিয়ায় ২৯ জন, মেহেরপুর ১ জন ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জনের মৃত্যু হয়।
সার্বিক বিষয় নিয়ে খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মুঞ্জুরুল মুর্শিদ বলেন, বৃষ্টি শেষ হতে চলেছে। তবে মশা বৃদ্ধির কারণে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। মানুষদের সচেতন হওয়ার কোন বিকল্প নেই। সচেতন না হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ ছাড়াবে। তবে আশা করছি আগের মত ভয়াবহ রূপ নিতে পারবে না।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাগেরহাটে সিডিসি প্রদানের দাবিতে মেরিন শিক্ষার্থীদের অবস্থান
Next Article যশোরে জুয়েলার্স ব্যবসায়ীকে অপহরণ: ১০ লাখ টাকা লুট
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 8 hours ago
খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় পাট চাষীদের বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?