By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনায় ধান সাড়ে ১২ লাখ ও চাল ৮৩ লাখ মেট্রিকটন উৎপাদন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনায় ধান সাড়ে ১২ লাখ ও চাল ৮৩ লাখ মেট্রিকটন উৎপাদন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ধান সাড়ে ১২ লাখ ও চাল ৮৩ লাখ মেট্রিকটন উৎপাদন

Last updated: 2023/11/27 at 12:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

দিগন্তজোড়া মাঠে হেমন্তের বাতাসে দুলছে সোনালী ধান

 ৪৫ শতাংশ কর্তন সম্পন্ন

হারুন-অর-রশীদ : হেমন্তের মৃদু বাতাসে দোল খাচ্ছে সোনালী ধান। খুলনার দিগন্ত জোড়া মাঠে সোনাঝড়া রোদের সাথে মিশে রয়েছে কৃষকের স্বপ্ন। কৃষকের চোখে আনন্দ অশ্রু।  ধান প্রধান খাদ্যশস্য। এর সাথে দেশের র্অথনীতি ও সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত। শীতের কুয়াশামুড়ি দিয়ে শিশির ভেজা সকালে কৃষক যাচ্ছেন মাঠে। প্রতিদিন চলছে ধান কর্তন। রোববার পর্যন্ত ৪৫ শতাংশ কর্তন সম্পন্ন হয়েছে। খুলনা কৃষি অঞ্চলে লক্ষ্যমাত্রার চেয়ে ২১৩৬ হেক্টর জমি বেশী আবাদ করা হয়েছে। এই অঞ্চলে ১০০.৭ শতাংশ আবাদ করা হয়েছে। হাইব্রিড, উফশী ও স্থানীয় জাতের ধান  আবাদ করা হয়। এ বছর বাম্পার ফলন হয়েছে।

Contents
দিগন্তজোড়া মাঠে হেমন্তের বাতাসে দুলছে সোনালী ধান ৪৫ শতাংশ কর্তন সম্পন্ন

খুলনা কৃষি অঞ্চলে রোপা আমন ধান গড়ে হেক্টর প্রতি গড় ফলন হয়েছে ৪.২৩ মেট্রিকটন এবং চাল ২.৮২ মেট্রিকটন।  সরকার ৩৩ হাজার ৬০০ ক্ষুদ্র ও পান্তিক কৃষকদের ২ কোটি ৩৩ লাখ ৩১ টাকা প্রণোদনা দিয়েছেন।

সূত্র জানিয়েছে, ২০২৩-২৪ অর্থ বছরে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২৯৭২৯৩ হেক্টর জমি। আবাদ করা হয়েছে ২৯৯৪২৯ হেক্টর। ধান ১২৫৬১২৭ মেট্রিকটন এবং চাল ৮৩৭৪১৮ মেট্রিকটন উৎপাদন হয়েছে ।

খুলনা কৃষি অঞ্চলের মধ্যে খুলনা জেলায় জমি আবাদের লক্ষ্যমাত্রা ছিল  ৯৩১৮৫ হেক্টর। আবাদ করা হয়েছে ৯৪৭৯০হেক্টর। ধান উৎপাদন হয়েছে ৪১৩৫৩৯.৫ মেট্রিকটন এবং চাল ২৭৫৬৯৩ মেট্রিকটন। বাগেরহাট জেলায় জমি আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৭৩০৯৬ হেক্টর জমি। আবাদ করা হয়েছে ৭৩১৮৬ হেক্টর। ধান উৎপাদন হয়েছে ২৭৪৪৩২.৫ মেট্রিকটন এবং চাল ১৮২৯৫৫ মেট্রিকটন। সাতক্ষীরা জেলায় জমি আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৮৮৭৫০ হেক্টর। আবাদ করা হয়েছে ৮৮৭৬৮ হেক্টর। ধান উৎপাদন হয়েছে ৩৭৮৮৮৫ মেট্রিকটন এবং চাল ২৫২৫৯০ মেট্রিকটন এবং নড়াইল জেলায় জমি আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৪২২৬২ হেক্টর জমি। আবাদ করা হয়েছে ৪২৬৮৫ হেক্টর। ধান উৎপাদন হয়েছে ১৮৯২৭০ মেট্রিকটন ও চাল ১২৬১৮০ মেট্রিকটন চাল।

ক্ষুদ্র ও পান্তিক কৃষক ২০২৩-২৪ মৌসুমে রোপা আমন উফশী জাতের জন্য প্রণোদনা টাকার পরিবর্তে প্রতিজন প্রতি বিঘার জন্য পেয়েছেন উফশী বীজ ৫কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি এবং হাইব্রিজ জাতের জন্য প্রতি বিঘার জন্য বীজ ২কেজি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ বলেন, সরকার কৃষকদের প্রণোদনা দিয়েছেন। নিজেরা  উদ্যেগী হয়ে পতিত জমিতে আবাদ করার জন্য এগিয়ে আসছেন। বাম্পার ফলন এবং উৎপাদনও ভালো হয়েছে।  এখন উচ্ছ ফলনশীল ধান হচ্ছে। সুষম সার ব্যবহার করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভা লো হয়েছে। কৃষকের পূরণ হবে। মাঠ পর্যায়ে প্রতিনিয়ত তদারকি করা হচ্ছে। খুলনা অঞ্চলে কোন পতিত জমি থাকবেনা। উৎপাদন যাতে নির্বিঘ্ন হয় সে দিকে নজরদারী করা হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 27, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনার ষাঁড় প্রজনন কেন্দ্র অসারে পরিণত!
Next Article কারার ওই লৌহ কপাট গানের সুর বিকৃতিকারীকে শাস্তির আওতায় আনতে হবে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ১০ দেশে ফ্লাইট বাতিল করেছে তার্কিশ এয়ার

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ছয় দেশে ইরানের হামলা

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

ইরানের পশ্চিমাঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল

By Staff Reporter 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাল্টা হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

By Online Desk 3 hours ago
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By Online Desk 3 hours ago
আন্তর্জাতিকসর্বশেষ খবর

খামেনি ও পেজেশকিয়ানের অবস্থান লক্ষ্য করে ইরানে যৌথ হামলা

By Online Desk 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?