By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনার বাজারে নির্ধারিত মূল্যে আলু, পেঁয়াজ, ডিম বিক্রি হচ্ছে না
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > খুলনার বাজারে নির্ধারিত মূল্যে আলু, পেঁয়াজ, ডিম বিক্রি হচ্ছে না
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাজারে নির্ধারিত মূল্যে আলু, পেঁয়াজ, ডিম বিক্রি হচ্ছে না

Last updated: 2023/09/17 at 9:23 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : সরকারি আদেশ অমান্য করে পূর্বের দরেই খুলনার বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ, ডিম, সয়াবিন তেল। ব্যবসায়ীরা বলছেন পূর্বের দরে পণ্য ক্রয় থাকায় সরকার নির্ধারণ মূল্যে বিক্রি করতে গেলে লোকসানে পড়তে হবে। সরকারি আদেশ পালনে ভোক্তা অধিকার দপ্তর মাঠে থাকলেও কোন পরিবর্তন এখনও আসেনি।

বাজারের লাগাম টানতে গত বৃহস্পতিবার সরকার। তিন পণ্য-আলু, পেঁয়াজ ও ডিমের মূল্য নির্ধারণ করে দেয়। এ সিদ্ধান্ত কার্যকরে সর্বাত্মক শক্তি প্রয়োগের কথাও জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গত তিন দিনেও নির্ধারিত মূল্য কার্যকর করা সম্ভব হয়নি। প্রতি কেজি আলুর দাম খুচরা পর্যারে ৩৫-৩৬ টাকা নির্ধারণ করা হলেও এখনও বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায়। পেঁয়াজের দাম খুচরায় প্রতি কেজি ৬৪-৬৫ টাকা বেঁধে দেওয়া হয়েছে। বাজারে বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা দরে। আর প্রতি পিস ডিম ১২ টাকা বেঁধে দেওয়া হলেও বিক্রি হচ্ছে ১৩-১৪ টাকায়। সরকারের আদেশের প্রতি ব্যবসায়ীরা এখনও বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে চলেছে। আর পকেট ফাঁকা করছে ভোক্তার।

শনিবার  খুলনার বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি আলু ৪৫ থেকে সর্বোচ্চ ৫০ টাকায় বিক্রি করছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজি। আর প্রতি হালি ডিম সর্বোচ্চ ৫৩ টাকায় বিক্রি হয়। অর্থাৎ প্রতি পিসের দাম হয় ১৩ টাকা ২৫ পয়সা।

খুলনা বড় বাজারের মুদি ব্যবসায়ী জাহীদুর রহমান, বলেন, পূর্বে আলু কেনা ছিল প্রায় ৩৯ টাকা কেজি দরে। আর পেঁয়াজ কেনা হয়েছিল প্রতি কেজি ৬৬ টাকায়। প্যাকেটজাত সয়াবিন তেলের লিটার কেনা ছিল ১৬৯ টাকা কেজিতে। তাই সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা এই মুহূর্তে সম্ভব না।

গল্লামারী বাজারের ডিম ব্যবসায়ী আবুল হোসেন বলেন, প্রতি হালি ফার্মের ডিম কেনা হয়েছে ৪৮ টাকায়। এখন হাঠাৎ করে কি ভাবে একই দামে বিক্রি করি। তিনি বলেন, সরকার পণ্যের দাম নির্ধারণ করে দায়িত্ব শেষ করে বসে থাকে। পাইকারি বাজারে দাম না কমালে আমরা খুচরা বিক্রেতারা কি করে দাম কমিয়ে বিক্রি করব। যারা দাম বাড়ায় তাদের না ধরে তদারকি সংস্থা আমাদের ধরে। জরিমানা করে। এছাড়া ক্রেতারাও আমাদের গালাগাল করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের  উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভায় বাণিজ্যমন্ত্রী আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণের কথা জানান। তিনি বলেন, কোল্ডস্টোরেজ পর্যায়ে প্রতি  কেজি আলু ২৬-২৭ টাকায় বিক্রি করতে হবে। খুচরা পর্যায়ে বিক্রি করতে হবে ৩৫-৩৬ টাকা। প্রতি কেজি দেশি পেঁয়াজ পাইকারি পর্যায়ে মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৩-৫৪ টাকা। আর খুচরা পর্যায়ে ৬৪-৬৫ টাকা। এছাড়া ডিমের দাম নির্ধারণ উৎপাদক পর্যায়ে ১০ টাকা ৫০ পয়সা এবং খুচরা পর্যায়ে সর্বোচ্চ ১২ টাকা নির্ধারণ করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুমেকে’র ডেপুটি নার্সিং সুপার রোকেয়ার দুর্নীতি-৪
Next Article নগরীতে গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ৪
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বিনোদন

কেন ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব ফেরান বিপাশা হায়াত

By Nayon Islam 20 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 26 minutes ago
আন্তর্জাতিক

পাইলট উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রের হলিউড-ধাঁচের কল্পকাহিনী!

By Nayon Islam 29 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 26 minutes ago
খুলনামহানগর

খুলনায় ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?