
হুমায়ুন কবির, খোকসা : কুষ্টিয়ার খোকসা ওসমানপুর ইউনিয়নের গনেশপুরে নদী রক্ষা বাঁধের পাশ থেকে বালি কাটার অপরাধে মোবাইল কোর্টে লক্ষ টাকা জরিমানা আদায় করেছে।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান বালু মহল মাটি ও ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা ১ লক্ষ টাকা জরিমান আদায় করেন। এ সময় খোকসা থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনার সহযোগিতা করেন।
জানা গেছে গনেশপুর গ্রাম রক্ষা বাঁধের পাশে পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাক সরিয়ে সেখান থেকে বালি উত্তোলন করার রাস্তা তৈরি করার অপরাধে বালি বিক্রয় কারি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সুলতানপুর গ্রামের আইনুদ্দিনের ছেলে ছোটন আহমেদ (৩৮) কে গ্রেফতার করা হয়।
পরে তার স্বীকারোক্তি এবং অপরাধ স্বীকার করে উক্ত কাজ না করার অঙ্গীকার করায় মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাখ টাকা জরিমানা করে ছেড়েদেন