By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: গোলাপ শাহ মাজার রক্ষায় ঘিরে রেখেছেন ভক্তরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > গোলাপ শাহ মাজার রক্ষায় ঘিরে রেখেছেন ভক্তরা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গোলাপ শাহ মাজার রক্ষায় ঘিরে রেখেছেন ভক্তরা

Last updated: 2024/09/11 at 5:02 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ফেসবুকে ‘গুলিস্তানে গোলাপ শাহ মাজার ভাঙা কর্মসূচি’ ইভেন্ট তৈরি করে ১১ সেপ্টেম্বর গুলিস্তানের গোলাপ শাহ মাজার ভাঙার হুমকি দেওয়া হয়। সেখানে প্রায় ২২ হাজার মানুষ সাড়া দিয়েছিল।

এই হুমকির কারণে সকাল থেকে মাজারটি ঘিরে রেখেছে ভক্তরা। এসময় ভক্তরা বলছেন, প্রয়োজনে মাজার রক্ষায় তারা সকলে জীবন দিতে প্রস্তুত।
তবে যারা মাজার ভাঙবেন বলে হুঁশিয়ারি করেছেন তাদের কাউকে এখন পর্যন্ত দেখা যায়নি। ক্ষমতার পটপরিবর্তনের পর গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙার ঘটনা ঘটছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে দুইটার দিকে সরেজমিনে গোলাপ শাহ মাজার ঘুরে দেখা যায়, মাজারের চারিদিকে শতাধিক ভক্তরা অবস্থান করছে। ভক্তদের বড় একটা অংশ মাজারের চারিদিকে বিভিন্ন গলিতে অবস্থান করতে দেখা গেছে। এদিকে মাজারের সামনে কেউ সিজদাহ করছেন আবার কেউ করছেন প্রার্থনা। অনেকেই প্রতিবাদ জানাতে জড় হয়েছেন। পাশাপাশি মাজার ভাঙা দেখতে আসা উৎসুক জনতার লক্ষ্য করা গেছে। তবে যারা মাজার ভাঙবেন বলে হুঁশিয়ারি করেছেন তাদের কাউকে এই রিপোর্টটি লেখা পর্যন্ত দেখা যায়নি।

মাজারের সামনে দাঁড়িয়ে সুফি কমিটির আহবায়ক সৈয়দ গোলাম মইনুদ্দিন ইয়াজুড়ী বলেন, মানুষ সঠিক কথা পেয়ে যায় বলে তারা পাগল ফকিরকে ঠেকিয়ে রাখতে চায়। কেননা তাদের ধর্মব্যবসায় আঘাত লাগে, এতিমখানা দিয়ে ব্যবসা করে, নামাজ দিয়ে ব্যবসা করে, আযান দিয়ে ব্যবসা করে মসজিদ দিয়ে ব্যবসা করে, এমনকি মসজিদে পায়খানা দিয়েও ব্যবসা করে।

তিনি বলেন, সুরা ইয়াসিন এর ২১ নাম্বার আয়াতে বলা আছে, যারা ধর্মের বিনিময়ে কিছু চায়, তোমরা তাদের মানিও না। তাই তারা যদি এই অলি আল্লাহর পাগলদের মাজার ভাঙতে পারে তাহলে তাদের ধর্মব্যবসা আরও চাঙা করতে পারবে। তারা নামাজের কাফফারাসহ বিভিন্ন ধান্দাবাজির কাফফারা নিয়ে থাকে। এসব কাফফারা দিয়ে তারা তাদের পেট চালায়। অলি আল্লাহর পাগলরা সঠিক কথা বলে দেয়, এজন্য তাদের মুখ বন্ধ করার জন্য তারা এসব মাজার ভাঙার মতো অপকৌশল করছে। ইনশাল্লাহ অলি আল্লাহর পাগলরা সজাগ আছে।

সুফি কমিটির এই আহবায়ক বলেন, আল্লাহ বলেছেন তোমরা সত্যবাদীদের সাথী হও। আমরা এই দুনিয়াতে গোলাপ শাহ’র সাথী হয়েছি। আমরা এই দুনিয়াতে মাইজ ভান্ডারির সাথী হয়েছি। আমাদের কোন ভয় নাই। সৎ পথে যে লোক মরে, সেই শহীদ হয়। আমরা অলি আল্লাহর পথে রয়েছি, এই পথে জীবন দিতে রাজি আছি। এই বাংলাদেশে কোন জঙ্গিবাদের ঠাঁই নাই।

উল্লেখ্য, সাধারণত সুফি বা ধর্মীয় প্রচারকদের কবর কেন্দ্রিক মাজার গড়ে ওঠে। যেখানে অনেকে মনোকামনা পূরণের উদ্দেশ্যে মানত করে থাকেন। যদিও ইসলামিক রীতিতে মাজার ব্যবস্থা কতটা ধর্মসম্মত, তা নিয়ে স্কলারদের মধ্যে ভিন্নমত রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ঝিনাইদহে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
Next Article ঢাকা ও রংপুরের বিভাগীয় কমিশনার প্রত্যাহার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় পাট চাষীদের বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

রাজস্ব আদায়ে ন্যায্যতা নিশ্চিত করা হবে : এনবিআর চেয়ারম্যান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশজুড়ে অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

By Nayon Islam 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?