By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চিকিৎসকের চেম্বার হতে মাদক উদ্ধার মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ১২ অক্টোবর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > চিকিৎসকের চেম্বার হতে মাদক উদ্ধার মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ১২ অক্টোবর
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

চিকিৎসকের চেম্বার হতে মাদক উদ্ধার মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ১২ অক্টোবর

Last updated: 2023/08/28 at 6:46 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বেসরকারি হেলথ গার্ডেন হাসপাতালের দ্বিতীয় তলায় এক চিকিৎসকের চেম্বার হতে উদ্ধার হওয়া মাদক মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। আগামী ১২ অক্টোবর মামলার (আইও) তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের জন্য আদালত দিন ধার্য্য করেছেন।
গত ২০২০ সালের ৯ নভেম্বর বিকেল ৫ টার দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম চার তলা বিশিষ্ট ওই বেসরকারি হাসপাতালের দ্বিতীয় তলার উত্তর পাশের ডাঃ সুমন রায়ের দু’ কক্ষ বিশিষ্ট “ডক্টরস্ ক্লাব” নামের চেম্বারে অভিযান চালায়। তখন সেখানে অবস্থানরত মোঃ আসাদুজ্জামান হীরার শরীর তল্লাশি করে এবং কক্ষের ভেতরের টেবিলের ড্রয়ার হতে এক হাজার ৬শ’ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধারসহ মাদক কারবারের নগদ এক লাখ ৩০ হাজার টাকা জব্দ হয়েছিল। এ ঘটনায় ইন্সপেক্টর মোঃ আতাউর রহমান মোঃ আসাদুজ্জামান হীরা (৪১) এবং ডাঃ সুমন রায় (৪০)’র বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছিলেন। তখন ডাঃ সুমন পলাতক ছিলেন। মামলার নথি থেকে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, মামলার তদন্ত কর্মকর্তা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর পারভীন আক্তার গত ২০২১ সালের ২৪ জানুয়ারি দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছিলেন। ওই বছরের ৩০ নভেম্বর চার্জ শুনানি অনুষ্ঠিত হয়েছিল। আসামি পক্ষের ডিসচার্জের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে তৎকালীন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইয়ারব হোসেন ডাঃ সুমনকে মামলার দায় হতে অব্যাহতি দিয়েছিলেন এবং অপর আসামি আসাদুজ্জামান হীরার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিলেন। হীরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া আরও তিনটি মামলার আসামি।
আদালতের একটি সূত্র জানান, গত ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি হতে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। চার্জশিটভুক্ত ১১ জন সাক্ষীর মধ্যে তিন জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মমিনুন নেসা আগামী ১২ অক্টোবর তদন্ত কর্মকর্তা পারভীন আক্তারের সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য্য করেছেন। ইতোমধ্যে সাক্ষীর জন্য সমন জারি করা হয়েছে।
সূত্রমতে, উদ্ধার হওয়া মাদকের সামান্য কিছু অংশ কেমিক্যাল টেস্টের জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। কোর্টে প্রদর্শনের জন্য ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট রেখে বাকী ১৫শ’ ৮৪ পিস ইয়াবা আদালতের আদেশ মোতাবেক গত ২০২০ সালের ৩০ নভেম্বর ধ্বংশ করা হয়। রক্ষিত ৩৩ পিস ইয়াবা, ৪৪ দশমিক ৯৯ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির এক লাখ ৩০ হাজার টাকা সীলগালাকৃত অবস্থায় চালানের মাধ্যমে আদালতে জমা দেয়া হয়েছিল।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 28, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় মাদকসহ গ্রেফতার ৪
Next Article জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শ্রদ্ধা নিবেদন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

মৌমিতার মৃত্যুর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেদোষীদের আইনের আওতায় আনার দাবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?