By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু

Last updated: 2025/10/17 at 5:11 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : শুরু হয়েছে ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ৷ অনুষ্ঠানে উপস্থিত আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল পৌনে ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই ঐতিহাসিক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন।
প্রধান উপদেষ্টা ছাড়াও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য এবং সংলাপে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। তবে উপস্থিত নেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অনুষ্ঠান ঘিরে দিনভর নানা নাটকীয়তা ও বিতর্ক থাকলেও, নির্ধারিত সময়েই শুরু হয় এই ঐতিহাসিক ক্ষণ।
সনদ স্বাক্ষর প্রক্রিয়ার উদ্বোধন ঘোষণা করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের জনগণের প্রতি ঐক্যের আহ্বান জানান।
তিনি উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনগণ যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, এই সনদ সেটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার প্রাথমিক দলিল।
এর আগে বিকেল চারটায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে কিছুটা দেরি হয়। বিকেল ৪টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয় ৷
এর আগে, সকালে সনদের কিছু বিষয় ও নিজেদের অবমূল্যায়নের অভিযোগ তুলে জুলাই যোদ্ধাদের একাংশ সংসদ ভবনের মূল মঞ্চের সামনে অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। যদিও পরে ঐকমত্য কমিশন জরুরি ভিত্তিতে সনদের ৫নং দফায় সংশোধন এনে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের আইনি দায়মুক্তি ও রাষ্ট্রীয় বীরের মর্যাদা প্রদানের অঙ্গীকার নিশ্চিত করে।
দীর্ঘ আট মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সনদ চূড়ান্ত করা হয়েছে। আজকের স্বাক্ষরের মধ্যদিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলো আইনি কাঠামোর দিকে এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা কর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছেন।

জন্মভূমি ডেস্ক October 17, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বৃষ্টিতে ভিজে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনে শিক্ষকরা
Next Article মোংলায় নবজাতকের লাশ উদ্ধার
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বকুলসহ সংসদের হুইপ হলেন ৬ এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?