By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ডিজিটাল নিরাপত্তা আইন আবারো প্রশ্নবিদ্ধ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > সম্পাদকীয় > ডিজিটাল নিরাপত্তা আইন আবারো প্রশ্নবিদ্ধ
সম্পাদকীয়

ডিজিটাল নিরাপত্তা আইন আবারো প্রশ্নবিদ্ধ

Last updated: 2021/02/28 at 11:07 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যু নিয়ে সর্বত্র আলোচনা-সমালোচনা চলছে। চলছে প্রতিবাদে বিক্ষোভ। কথা উঠছে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের বিষয়ও। এ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সরকার ডিজিটাল নিরাপত্তা আইন ফের পর্যালোচনা করবে। সাইবার ক্রাইম কীভাবে বন্ধ করা যায়, তার ওপর জোর দিয়ে আইনের সংশোধন হতে পারে। আইন বিশেষজ্ঞরা বলছেন, এই আইনের কয়েকটি ধারার অপপ্রয়োগ চলছে। যার অন্যতম নজির লেখক মুশতাকের মৃত্যু। এমন মৃত্যু আমরা আশা করি না। এটি সত্যিই দুঃখজনক। জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় লেখক মুশতাক আহমেদের। ‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে’র অভিযোগে প্রেপ্তার মুশতাক গত বছরের মে মাস থেকে কারাবন্দি ছিলেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর। তার সঙ্গে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকেও গ্রেপ্তার করা হয়। তিনি অনলাইনে লেখালেখিতে বেশ সক্রিয় ছিলেন। ২০২০ সালের মে মাসে রমনা থানায় মুশতাকসহ ১১ জনের বিরুদ্ধে তিনটি মামলা করে র‌্যাব। তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, মহামারি করোনা ভাইরাস সম্পর্কে গুজব, রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করতে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ আনা হয়। হোয়াটস অ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে কিশোর ও মুশতাকের সঙ্গে তাসনিম খলিল, জুলকারনাইন সায়ের খান, শাহেদ আলম, আসিফ মহিউদ্দিনের ‘ষড়যন্ত্রমূলক চ্যাটিংয়ের প্রমাণ’ পাওয়ার দাবিও করেছিল র‌্যাব। রাষ্ট্রবিরোধী কর্মকাÐে কারো সম্পৃক্ততা পেলে আইনুযায়ী বিচার হবে। কিন্তু এভাবে মৃত্যু মেনে নেয়া যায় না। ডিজিটাল নিরাপত্তা আইনটি জাতীয় সংসদে ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর পাস হয়। তখন সম্পাদক পরিষদসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এবং মানবাধিকার সংস্থা আশঙ্কা প্রকাশ করা হয় যে, এই আইনের এমন কিছু ধারা আছে, যা বাকস্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। আইনের অপব্যবহারের আশঙ্কা ব্যক্ত করা হয় এবং ২৫ ও ২৯সহ চিহ্নিত ধারাগুলো সংশোধনের দাবি জানানো হয়। সে সময় সরকারের পক্ষ থেকে আশ^স্ত করা হয়, আইনের কোনো অপব্যবহার হবে না। কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি করছি। ঘটনায় দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই কার্যদিবসের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 1, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সরকার শিক্ষাকে বহুমাত্রিক করতে কাজ করছে : প্রধানমন্ত্রী
Next Article জন্মভূমি’র রিপোর্ট প্রকাশের পর প্রতিবাদ মুখর খুলনা আওয়ামী লীগ, বিএনপি নেতা দুদু’র কুশপুত্তলিকা দাহ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 9 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সম্পাদকীয়

অনিরাপদ খাদ্য বর্জন করুন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 day ago
সম্পাদকীয়

গণভোটে নিশ্চিত হোক প্রত্যাশিত সংস্কার -শারমিন আক্তার রুমা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 weeks ago
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

হাসপাতালে অপমৃত্যু দায়িত্বে অবহেলাকারীদের কঠোর শাস্তি কাম্য

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?