By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: তালায় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকারি-বেসরকারি পর্যায়ে ব্যাপক প্রস্তুতি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকারি-বেসরকারি পর্যায়ে ব্যাপক প্রস্তুতি
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তালায় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকারি-বেসরকারি পর্যায়ে ব্যাপক প্রস্তুতি

Last updated: 2024/10/04 at 8:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

তালা প্রতিনিধি : আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে তালা উপজেলার মন্দিরগুলোতে চলছে রংতুলিসহ সর্বশেষ প্রস্তুতির কাজ। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলসমূহ এ পূজাকে নিরাপদ ও সর্বাত্মক করতে ইতোমধ্যে নিজ নিজ দলের কর্মী-সমর্থক, সুশীল সমাজের প্রতিনিধি ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে একাধিক মতবিনিময় সভা করছেন।
ইতোমধ্যে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব তালা ও পাটকেলঘাটায় একাধিক মতবিনিময় সভা করে সংশ্লিষ্ট সকলকে অভয় দিয়ে শান্তির বার্তা ছড়িয়েছেন। জামায়াত ইসলামীর পক্ষ থেকেও করা হয় মতবিনিময় সভা।
অন্যদিকে তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবদুল্লাহ আল আমিন, তালা থানার ওসি মোঃ মমিনুল ইসলাম পিপিএম,পাটকেলঘাটা থানার ওসি হাফিজুর রহমানসহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা আসন্ন দূর্গাপূজাকে শান্তিপূর্ণ করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বলে কথা বলে নিশ্চিত হওয়া গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর তালা উপজেলায় ১৯৬টি দুর্গামন্দিরে পূর্জা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। তবে অতিবৃষ্টিপাতের কারণে উপজেলার খেশরা, তেঁতুলিয়া ও খলিষখালি ইউনিয়নের রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি প্রায় ১০টির মতো মন্দিরে পানি উঠেছে। ইতিমধ্যে উপজেলার তালায় ১৯৬ টি পূজামন্ডপে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে।
তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মৃণাল কান্তি রায় জানান, উপজেলার ১৯৬ টি পূজামন্ডপে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। প্রায় ১০টির মতো মন্দিরে পানি উঠলেও সেগুলোর প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে আর যদি কোন ভারী বৃষ্টিপাত না হয় তাহলে ৩/৪টি মন্দির ছাড়া বাকী সব মন্দিরে পূজা করতে কোন অসুবিধা হবে না।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুন্দরবনে মাছধরার সরাঞ্জামসহ ৭ জেলে আটক
Next Article তালার খেশরায় ৫জনকে পিটিয়ে আহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

অনলাইন-আইপি টিভিগুলো নীতিমালার আওতায় আনা হবে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 seconds ago
খুলনামহানগর

খুলনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৬ জনের মাঝে চেক বিতরণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় দিনে দুপুরে ব্যবসায়িকে গুলি করে হত্যা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় দিনে দুপুরে ব্যবসায়িকে গুলি করে হত্যা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় চোরাই পথে আসা নিম্ন মানের বীজে ঝুঁকিতে কৃষি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
সাতক্ষীরা

রমজানের গুরুত্ব

By Correspondent 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?