By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দিঘলিয়ায় টি আর প্রকল্পের অর্থ আত্মসাতে বাঁধা উপজেলা প্রশাসনের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > দিঘলিয়ায় টি আর প্রকল্পের অর্থ আত্মসাতে বাঁধা উপজেলা প্রশাসনের
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় টি আর প্রকল্পের অর্থ আত্মসাতে বাঁধা উপজেলা প্রশাসনের

Last updated: 2024/02/05 at 4:41 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : দিঘলিয়ায় চলতি অর্থবছরের টি আর প্রকল্পের কাজ নয় ছয় ভাবে সম্পন্ন করে অর্থ আত্মসাৎ এর চেষ্টা করেছেন যুবলীগ নেতা। উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে আত্মসাৎকৃত ইট উদ্ধার হয়েছে।

জানা যায়, চলতি অর্থবছরে টি আর প্রকল্পের আওতায় দিঘলিয়া উপজেলার সেনহাটি ৯নং ওয়ার্ডে হোগলার মোড় থেকে আবু সাঈদের বাড়ি পর্যন্ত ইটের সোলিং রাস্তা নির্মাণ ও সংস্কারের জন্য ৫২ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। কাগজে কলমে কাজের পিআইসি মোশারফ হোসেনকে দেখানো হলেও কাজটি করছিলেন উপজেলা যুবলীগ নেতা। সোলিং রাস্তার সংস্কারের নামে রাস্তাটির দু সাইড থেকে এক ফুট করে চাপিয়ে ইটের সোলিং না বিছিয়ে কয়েকটি স্থানে শুধুমাত্র ধুলাবালি দিয়ে নয়-ছয় ভাবে সম্পন্ন করে রাস্তার প্রায় সাড়ে তিন শত ইট নিয়ে যায় কাজের সাথে সংশ্লিষ্টরা। এর ফলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে যুবলীগ নেতা শেখ মনিরুল ইসলামের দুর্নীতির খবর উপজেলা প্রশাসনকে জানায়। উপজেলা প্রশাসন সরেজমিনে গিয়ে কাজের অনিয়মের বিষয় সত্যতা পেয়েছেন বলে জানান।

এ বিষয় উপজেলা প্রকল্প কর্মকর্তা আরিফ হোসেন জানান, প্রকল্পের কাজ সম্পন্ন না করে ইট আত্মসাৎ করা হয়েছে। কাজের পিআইসির কাছে এ বিষয়ে জানতে চাইলে শেখ মনিরুল ইসলাম উপজেলায় আত্মসাৎ কৃত ইট পাঠিয়ে দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ বলেন, টি আর প্রকল্পের কাজের অনিয়মের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। কাজের সাথে সংশ্লিষ্টদের সঠিকভাবে কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরকে কাজের বিল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। কোন ধরনের অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 5, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিশাখাপত্তনম টেস্ট জিতে বদলা নিল ভারত
Next Article রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকালো বিজিবি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ছোটভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 6 minutes ago
খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 2 hours ago
টেকনোলজি

অ্যানড্রয়েড ফোন বদলে আইফোন নিচ্ছেন? জানুন মাইগ্রেশনের সহজ উপায়

By Online Desk 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?