By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: দুই উপজেলার সংযোগ সেতু এখন মরণ ফাঁদ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > দুই উপজেলার সংযোগ সেতু এখন মরণ ফাঁদ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুই উপজেলার সংযোগ সেতু এখন মরণ ফাঁদ

Last updated: 2023/05/11 at 3:35 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের খাশ মহেশপুর গ্রামে নিয়ামতি খালের উপর নির্মিত সেতুটি পার্শ্ববর্তী উপজেলা বেতাগির বিবিচিনি গ্রামের সাথে সংযোগ হয়েছে। দুই উপজেলার সাথে সংযোগ সেতুটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। গত ১৬ বছর ধরে সেতুটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানায়, ২০০১ সালে সেতুটি নির্মাণ করা হলে সংশ্লিষ্ট ঠিকাদার নিম্নমানের সামগ্রী দিয়ে একটি নড়বড়ে সেতু নির্মাণ করে। তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় এমন সেতু নির্মাণ হলে ২০০৭ সালে সিমেন্টের ঢালাই দেয়া স্লিপারের বেশির ভাগই ভেঙ্গে পরে খালে ব্যবহার অযোগ্য হয়ে পড়ে সেতুটি। অথচ দেড় যুগ পার হলেও স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেতুটি সংস্কার ও নতুন করে নির্মাণের কোন উদ্যোগ নিচ্ছে না। নিরুপায় হয়ে স্থানীয়রা, সেতুটির উপরে সুপারি গাছ ও বাসের সাঁকো নির্মাণ করে চলাচল করছে। এমন পরিস্থিতিতে ঝুঁকিতে পড়েছে দুই উপজেলার হাজার হাজার মানুষ। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বৃদ্ধ ও শিশু সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা।

ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিন এই সেতু দিয়ে যাতায়াত করা খাশ মহেশপুর, ঢোহরকোলা, মধ্য নিয়ামতি, বেতাগী উপজেলার দেশান্তরকাঠি, বিবিচিনি,তালগাছিয়া সহ ১০ গ্রামের মানুষের। এই সেতু দিয়ে প্রতিদিন ঢোহরকোলা আহম্মাদিয়া দাখিল মাদ্রাসা, খাশ মহেশপুর স্কুল, বাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেসবা হাফিজিয়া ও নুরানী মাদ্রাসা, দেশান্তরকাঠি সেরআলী শিকদার হাফিজি নূরানী ও কওমি মাদ্রাসা, শান্তরকাঠির সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিয়ামতি মাধ্যমিক বিদ্যালয়ের হাজার হাজার ছাত্রছাত্রীরা নড়বড়ে ও ভেঙ্গে যাওয়া সেতুটি দিয়ে চলাচল করতে গিয়ে প্রায় দুর্ঘটনার স্বীকার হচ্ছে। সেতুটি দ্রুত সংস্কার বা নতুন করে নির্মাণ করে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, প্রায় ৫০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থ নড়বড়ে ও ভেঙ্গে যাওয়া সেতুর সিমেন্টের ঢালাই দেয়া স্লিপারগুলো ভেঙ্গে গেছে। ক্রস এ্যাঙ্গেলগুলো মরিচা ধরে ভেঙে গিয়ে সেতুটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা চলাচলের জন্য সিমেন্টের ঢালাই দেয়া স্লিপার না থাকায় লোহার এ্যাঙ্গেলগুলোর সাথে সুপারি গাছ ও বাঁশের মাচা তৈরি করে বেঁধে দিয়েছে। সেতুর সিমেন্টর স্লিপার না থাকায় বিভিন্ন স্থানে ফাঁকা হয়ে গেছে। সেতুর ক্রস এ্যাঙ্গেল গুলো মরিচা ধরে বিভিন্ন স্থান ভেঙ্গে গেছে। মানুষ নিরুপায় হয়ে সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। স্থানিয় কৃষকেরা তাদের মাথায় করে ধান চাল ভাঙ্গা সেতু দিয়ে পারাপার করছেন। এমন পরিস্থিতিতে বেশি ঝুকিতে রয়েছে স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

বেতাগী উপজেলা এলজিইডি প্রকৌশলী মো: রাইচুল ইসলাম জানান, সেতুটি বেতাগী উপজেলার আওতায় কিনা আমার ভালো জানা নেই। সরেজমিন পরিদর্শন করে উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর সফরসূচি
Next Article ৫ মাস ধরে বন্দরে নিলামের অপেক্ষায় ৪২৪ গাড়ি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

By Tanvir 5 hours ago
জাতীয়

২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে : পানিসম্পদ মন্ত্রী

By Tanvir 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?